ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ পত্নীতলা থানা কয়েকটি মাদক সেবনের আস্তানায় অভিযানে ১১ জন আটক


নওগাঁ পত্নীতলা থানা কয়েকটি মাদক সেবনের আস্তানায় অভিযানে ১১ জন আটক

গত ১৯/০৬/২০২৬ এবং ২০/০৬/২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার মাদক-শাবিদের দুটি আস্তানায় পুলিশ সুপারের নির্দেশনা অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবন করায় পত্নীতলা থানা পুলিশ কর্তৃক ১১ (এগার) জন আসামি গ্রেফতার করে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদন্ড ও জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ২০০ ভরি স্বর্ণ প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ২০০ ভরি স্বর্ণ প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান

রাজশাহী মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটির মালিকের দাবি, সংঘবদ্ধ চোরচক্র প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার সিদ্ধান্তে মহানগর ও জেলার অধিকাংশ স্বর্ণের দোকান বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা।
ভুক্তভোগী ব্যবসায়ী তুর্য সরকার জানান, বৃহস্পতিবার রাতে নিয়ম অনুযায়ী দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান খোলা হয়নি। এই সুযোগে চোরেরা পাশের আফিয়া জুয়েলার্সের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে।
তুর্য সরকার বলেন, চোরেরা দোকানের সবকিছু নিয়ে গেছে। প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে। অথচ যে দোকানের দেয়াল কেটে তারা ঢুকেছে, সেই আফিয়া জুয়েলার্স থেকে কোনো মালামাল নেয়নি। আমাকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে।
তিনি জানান, চুরির পর বের হওয়ার সময় চোরেরা আফিয়া জুয়েলার্সের শাটার আবার বন্ধ করে তালা লাগিয়ে দেয়। এতে দীর্ঘ সময় ঘটনাটি গোপন থাকার সুযোগ তৈরি হয়।
বাজুস রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নাজেরুল ইসলাম মিঠু বলেন, এটি সাধারণ চুরির ঘটনা নয়। পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। চোরেরা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেছে, যাতে কোনো প্রমাণ না থাকে।
তিনি আরও বলেন, ঘটনার প্রতিবাদে রাজশাহী মহানগর ও জেলার স্বর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কাউকে থানায় আনা হয়নি।
এ ঘটনায় চোরচক্রের পরিচয়, লুট হওয়া স্বর্ণের অবস্থান এবং ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী দলের সম্পৃক্ততা রয়েছে কি না-তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মহাদেবপুর নতুন থানা ভবন উদ্বোধন এবং থানা প্রাঙ্গণে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:০১ পি.এম


নওগাঁ মহাদেবপুর নতুন থানা ভবন উদ্বোধন এবং থানা প্রাঙ্গণে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মহাদেবপুর থানা প্রাঙ্গণে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং মহাদেবপুর থানার সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর, লুটপাট ; পুলিশ সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


রাজশাহীতে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর, লুটপাট ; পুলিশ সদস্য আহত

রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলা টিফিন ও বঙ্গভোজ নামে দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রেস্তোরাঁ মালিকপক্ষ।
হামলাকারীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে মতিহার থানার কাজলা ফাঁড়ির পুলিশ সদস্য মোঃ ফয়েজ উদ্দিন আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিনোদপুর বাজারের একটি রেস্তোরাঁর এক কর্মচারীর সঙ্গে এক ব্যক্তির কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে রাতের দিকে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে বাংলা টিফিন ও বঙ্গভোজ রেস্তোরাঁয় হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শুরুতেই আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। পরে হামলাকারীরা দুটি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্সসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। এতে কাজলা ফাঁড়ির পুলিশ সদস্য ফয়েজ উদ্দিন আহত হন।
ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ মালিক মোর্শেদ শাকিল বলেন, কোনো গ্রাহকের সঙ্গে খারাপ আচরণ বাংলা টিফিন কখনো সমর্থন করে না। কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে এমন ভয়াবহ হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এর পেছনে অন্য কোনো কারণ বা পূর্বপরিকল্পনা থাকতে পারে।
তিনি আরও বলেন, হামলায় রেস্তোরাঁর আসবাবপত্র, কাচ, ফ্রিজ ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর ও লুটপাটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের ছোড়া ককটেলে পুলিশ সদস্য মোঃ ফয়েজ উদ্দিন আহত হয়েছেন। বর্তমানে বিনোদপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় রেস্তোরাঁ মালিক বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে হামলার ঘটনায় বিনোদপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১১:১১ পি.এম


অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সিজার আহম্মেদ নয়ন (২৫) ও আমরুল মৃধা (৫০)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে দুইজন মাদক কারবারী মোটরসাইকেলযোগে হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়।
চেকপোস্ট চলাকালে বর্ণীত একটি মোটরসাইকেল আরোহীদের থামানো হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন বহনের কথা স্বীকার করে। এ সময় তাদের পরিহিত লুঙ্গির ভেতরে দুই পায়ের উরুর সঙ্গে অভিনব কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুই প্যাকেটে ১৮৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%