১০:১৫ পি.এম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের ফলে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। কর্মসূচির সমর্থনে কাউকে মিছিল করতে দেখা যায়নি। নৈরাজ্য, ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
রোববার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া-নাটোর মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে, অন্যদিনের মতো। সড়কের গুরুত্বপূর্ণ পাঁচটি বাজার- রুপিহার, কুন্দারহাট, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, ওমরপুর ও রণবাঘা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনভর সড়কে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন, মালবাহী যানবাহন, অফিস, ব্যবসা-বাণিজ্যসহ নাগরিকরা দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটিয়েছেন।
আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনভর মহড়া দিয়েছেন। বিকেলে বিএনপির একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে। এই মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, ছাত্রদল নেতা জুয়েল রানা, মোস্তাফিজুর রহমান তারেক, রাকিবুল হাসান পলিন, আরএইচ নুরনবী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন