ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বাসাইলে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার


বাসাইলে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে ওই নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ শুনে আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেন। পরে তারা দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় শারমিন বেগম জানান, তিনি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পান। এরপর তিনি তার ভাগনেকে ডাক দেন। ভাগনে আসার পরে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুটিকে তিনি কোলে তুলে নেন। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এছাড়া শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।

আরও পড়ুন: নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রফিকুল ইসলাম বলেন, যখন তিনি বাড়িতে খেতে বসছিলেন, তখন তার খালা ডাক দেন। তিনি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যান। পরে জঙ্গলের মধ্যে নবজাতক শিশুটিকে দেখতে পান। খালা নবজাতক কন্যাশিশুটিকে কোলে তুলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, বিকেলে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলের মধ্যে থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যাশিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পোরশা থানা পুলিশের অভিযানে ০৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার মামলার পলাতক আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ এম


নওগাঁ পোরশা থানা পুলিশের অভিযানে ০৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার মামলার পলাতক আসামী গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ০৯ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় পোরশা থানাধীন কালুকান্দর গ্রামের জনৈক হামিদুল ইসলাম, পিতা: মৃত আবুল আজাদ এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মামলার পলাতক আসামী মোঃ নুর আলম মোল্লা (৬০), পিতা: মৃত নুরুন্নবী মোল্লা, মাতা: মৃত রাবিয়া খাতুন, সাং- গোবিরাকুড়ি, ডাকঘর- পোরশা, থানা- পোরশা, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়।

বাদী মোছাঃ আলেয়া খাতুন, থানায় হাজির হয়ে আসামী ১। মোঃ নুর আলম (৫৫), পিতা-মৃত নুরুন্নবী, থানা-পোরশা, জেলা-নওগাঁর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, পোরশা থানাধীন তুড়িপাড়া গ্রামস্থ ব্রীজের পূর্ব পাশে জনৈক সবুর শাহ্, পিতা-মৃত নুরুন্নবী, সাং-পূর্ববাড়ী, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর একটি আম বাগান আছে। উক্ত আম বাগানে আসামী মোঃ নুর আলম (৫৫) প্রতিদিনই ভেড়া চড়াতে নিয়ে আসে। বাদীর মেয়ে প্রায় সময়ই উক্ত আম বাগানের পাশে খেলতে গেলে যায়। উক্ত আম বাগানের মধ্যে একটি ছোট চৌকি রয়েছে। উক্ত আসামী নুর আলম (৫৫) তার মোবাইল ফোনের মধ্যে থাকা ছবি বাদীনির মেয়েকে দেখাতে চাইতো।

বিবাদী বাদীনির প্রতিবেশী হওয়ায় তার মেয়ে তাহার বাড়ীর আশে পাশের এলাকায় খেলতে গেলে বিভিন্ন সময়ে নাতী নাতী বলে ডেকে দুষ্টামি করতো। বাদীনি রান্না বান্না ও সাংসারিক কাজে বাড়ীতে ব্যস্ত থাকে। বাদীনির মেয়ে বাগানের পাশে খেলতে গেলে গত-০৪/০৭/২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় উক্ত বিবাদী বাদীনিরকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে পোরশা থানাধীন তুড়িপাড়া গ্রামস্থ ব্রীজের পূর্ব পাশে জনৈক সবুর শাহ্, পিতা-মৃত নুরুন্নবী, সাং-পূর্ববাড়ী, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর আম বাগানের ভিতরে থাকা কাঠের চৌকির উপর বাদীনির মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে বাদীনির মেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ীতে আসিয়া ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।

অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় পোরশা থানাধীন কালুকান্দর গ্রামের জনৈক হামিদুল ইসলাম, পিতা: মৃত আবুল আজাদ এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মামলার পলাতক আসামী মোঃ নুর আলম মোল্লা (৬০), পিতা: মৃত নুরুন্নবী মোল্লা, মাতা: মৃত রাবিয়া খাতুন, সাং- গোবিরাকুড়ি, ডাকঘর- পোরশা, থানা- পোরশা, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ এম


পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

পুরান ঢাকার বংশালে মুকিমবাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়াও, দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন রয়েছে।

 

 

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যগত কারণে ওপেনএআই ছাড়ার ঘোষণা দিলেন শীর্ষ কর্মকর্তা ফিদজি সিমো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪১ এম


স্বাস্থ্যগত কারণে ওপেনএআই ছাড়ার ঘোষণা দিলেন শীর্ষ কর্মকর্তা ফিদজি সিমো

ওপেনএআই-এর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ফিদজি সিমো পদত্যাগ করতে যাচ্ছেন। স্বাস্থ্যগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার তিনি তার পূর্ণকালীন চাকরি ছাড়ার বিষয়টি ঘোষণা দেন। তবে তিনি প্রতিষ্ঠানটির খণ্ডকালীন উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন।

৪০ বছর বয়সী ফরাসি-আমেরিকান এই কর্মকর্তা গত এপ্রিল মাস থেকে চিকিৎসা ছুটিতে রয়েছেন। তিনি ২০১৯ সালের থেকে স্নায়ুর একটি জটিল রোগ (পিওটিএস) দ্বারা ভুগছেন। তিন মাস বিশ্রামের পর তিনি উপলব্ধি করেন, পুরোপুরি সুস্থ হতে তার আরও অনেক বেশি সময় প্রয়োজন।

তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চ্যাটজিপিটি তৈরির প্রতিষ্ঠান ওপেনএআই-তে যোগদান করেন। সেখানে তিনি প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করেন। এর আগে তিনি ইনস্টাকার্ট ও মেটার মতো বড় প্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একজন বার্তায় তিনি জানান, গত ৭ বছর ধরে অসুস্থ থাকার পরও তিনি কাজের চাপ কমানোর পরামর্শ গ্রহণ করেননি। কিন্তু এখন নিজের সুস্থতার দিকে নজর দিতে এই সিদ্ধান্তটি নিচ্ছেন।

তার বিদায়ের খবর শুনে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক্সে লিখেছেন, ফিদজি ওপেনএআইয়ের জন্য যা করেছেন, তার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। অল্টম্যান তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোয় নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে ইবোলা, মৃত্যু বেড়ে ৬০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ এম


কঙ্গোয় নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে ইবোলা, মৃত্যু বেড়ে ৬০০

কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা ভাইরাসের সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসের সর্বশেষ প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কঙ্গো সরকার এই তথ্য নিশ্চিত করেছে।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভাইরাসের মূল কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের বাইরে এবার নতুন করে তশোপো ও ওত-উয়েলে প্রদেশেও সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তশোপো প্রদেশের কিসাঙ্গানিতে দুইটি নতুন সংক্রমণের ঘটনা সন্দেহ করা হচ্ছে। তবে ওত-উয়েলে প্রদেশে ঠিক কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা স্বাস্থ্যমন্ত্রী নির্দিষ্ট করে জানাননি।

কঙ্গো সরকারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে বর্তমানে মোট নিশ্চিত ইবোলা সংক্রমণের সংখ্যা ১,৭৫৯ জনে পৌঁছেছে।

তশোপো প্রদেশে শনাক্ত হওয়া দুই সন্দেহভাজন রোগীর মধ্যে একজন ইতুরি প্রদেশের নিয়া-নিয়া স্বাস্থ্য অঞ্চলের সাথে সম্পর্কিত, যেখানে প্রথম এই প্রাদুর্ভাবের ঘটনাগুলো সামনে এসেছিল। তবে অন্য রোগীর ক্ষেত্রে পূর্বের কোনো প্রাদুর্ভাব বা আক্রান্ত এলাকার সাথে স্পষ্ট কোনো ভৌগোলিক সংযোগ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবটি মহাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইবোলা প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বেশ কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষের নজরদারির আড়ালে রোগটি ছড়িয়ে পড়ার পর, গত ১৫ মে কঙ্গো সরকার নতুন করে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংক্রমণটি বিরল ‘বান্ডিবুগিও’ ভাইরাসের কারণে ঘটেছে, যার কোনো অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। ভাইরাসের বিস্তার ঠেকাতে ও প্রতিষেধক খোঁজার আশায় গবেষকদের বহু প্রতীক্ষিত একটি গবেষণার পর গত সপ্তাহ থেকে এর চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল (মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ) শুরু হয়েছে।

তবে কঙ্গোতে ইবোলা নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

একদিকে তহবিলের তীব্র ঘাটতি, অন্যদিকে কঙ্গোর পূর্বাঞ্চলীয় সংঘাতময় এলাকায় সশস্ত্র গোষ্ঠীর দ্বারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাস্থ্যকর্মীরা সেখানে পুরোপুরি কাজ করতে পারছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%