ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু


হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানে হামলার হুমকি দিচ্ছেন হতাশার আবহে। এই মন্তব্যটি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার।

মোখবার জানান, ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকির মধ্যে তাদের সক্ষমতার চেয়ে হতাশার ছাপ বেশি স্পষ্ট। তিনি আরও উল্লেখ করেন, ইরান তাদের এই দুর্বলতা উপলব্ধি করছে।

ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের সম্ভাবনা আবারও উত্থাপন করেছেন। শুক্রবার ফ্লোরিডায় একটি সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘আমরা হয়তো আবারও ছোটখাটো অপারেশন এপিক ফিউরি অভিযান চালাতে পারি।’

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পথচারী যুবককে প্রকাশ্যে লাথি থাপ্পড় দিল এক নারী মটরসাইকেল আরোহী, ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ এম


নেছারাবাদে পথচারী যুবককে প্রকাশ্যে লাথি থাপ্পড় দিল এক নারী মটরসাইকেল আরোহী, ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি

 

 
পিরোজপুরের নেছারাবাদে ভরতকাঠি ফেরিঘাটের অটোরিকশা স্ট্যান্ডে অনুপ কুমার বড়াল (২৮) নামে এক পথচারী যুবককে প্রকাশ্যে স্পর্শকাতর স্থানে লাথি ও থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা মোঃ শিহাব শেখ নামে তার ছেলে ভুক্তভোগীকে ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
ভুক্তভোগী অনুপ কুমার বড়ালের বাড়ি নাজিরপুর উপজেলার গাউখালী গ্রামে। তিনি শ্রীরামকাঠি হয়ে ফেরি পার হয়ে ভরতকাঠিতে বেড়াতে এসেছিলেন। অভিযুক্ত নারীর নাম নিপা বেগম। তিনি শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের যুবলীগ নেতা ও বালু ব্যবসায়ী মো. মহিউদ্দীন শেখের স্ত্রী বলে জানা গেছে।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক ফাইজুল ইসলাম বলেন, ওই নারী একটি মোটরসাইকেলে এক যুবকের সঙ্গে ফেরিঘাট থেকে স্ট্যান্ডের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলচালক যুবকের সঙ্গে পথচারী অনুপের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই নারী মোটরসাইকেল থেকে নেমে অনুপকে সজোরে স্পর্শকাতর স্থানে লাথি মারেন। পরে অটোরিকশাচালকরা এগিয়ে গেলে তিনি অনুপের গালে চড় মারেন। এ দৃশ্য দেখে তাঁরা বিস্মিত হয়ে পড়েন এবং কোনোমতে ওই নারীকে থামান।
 
ভুক্তভোগী অনুপ অভিযোগ করে বলেন, আমি ফেরি পার হয়ে ভরতকাঠিতে নেমে হেঁটে অটোরিকশা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি ছলে মোটরসাইকেল নিয়ে সামনে এসে আমাকে বলেন, ‘হর্ন শুনিস না কেন, কানে কী হয়েছে? এ নিয়ে কথা বলার একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে থাকা নারীটি নেমে আমার স্পর্শকাতর স্থানে সজোরে লাথি মারেন। এরপরই তিনি আমার গালে চড় মারেন।
 
তিনি আরও বলেন, স্থানীয়রা তাঁদের থামিয়ে দিলে ওই নারী ও তাঁর সঙ্গে থাকা যুবক ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় ওই যুবক তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ২০ মিনিটের মধ্যে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন অনুপ কুমার বড়াল। তাঁদের পরিচয় জানতে চাইলে ওই নারী তাঁকে অশ্লীল ভাষায় কথা বলেন বলেও দাবি করেন তিনি।
 
ঘটনাস্থলে অভিযুক্ত নারীর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি কে? শ্রীরামকাঠি গিয়ে জিজ্ঞাসা করে দেখেন! আমাকে সবাই চেনে। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
 
এ বিষয়ে অভিযুক্ত নারীকে ফোন দিলে তার স্বামী মহিউদ্দীন শেখের রিসিভ করে বলেন, আমার স্ত্রী ও ছেলে দূরে কোথাও গেছে। বিষয়টি আমি শুনেছি। ঘটনা সত্য হলে আমি এর বিচার করব। পরে এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি দূরে আছেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
 
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরের কৃষকরা আগাম শীতের সবজি চাষে ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ এম


সৈয়দপুরের কৃষকরা আগাম শীতের সবজি চাষে ব্যস্ত

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বেশ কিছু কৃষক গত কয়েক বছর ধরে গরমের মধ্যে শীতকালীন সবজি চাষ করছেন, অধিক লাভের প্রত্যাশায়। এবার সারা বছরই সবজির বাজার চড়া থাকায় তাদের কাজের গতি আরও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায়, শীত আসার আগেই ফুলকপি ও বাঁধাকপির চাষাবাদ শুরু করেছেন তাঁরা। চারা রোপণের ৮-১০ দিন পর থেকেই কৃষকেরা ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। দুই-তিন দিন পর পর জমিতে কীটনাশক ও সেচ দিচ্ছেন তাঁরা।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সেখানে আগাম শীতকালীন সবজি, যেমন বাঁধাকপি, শিম, বেগুন, শসা ও ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে এবং এসবের দামও বেশ চড়া। এই কারণে শীতকালীন আগাম সবজির চাষাবাদ করে লাভবান হওয়ার জন্য কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে, চড়া বাজারে আরও বেশি লাভের আশায় কৃষকেরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন।

সৈয়দপুর উপজেলার সবজি চাষের ব্যাপক সুনাম রয়েছে। বোতলাগাড়ী, কামারপুকুর, বাঙালীপুর, কাশিরাম ও খাতামধুপুর ইউনিয়নের কৃষকেরা শীতকালীন সবজি, যেমন মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, পালংশাক, লালশাক, পুঁইশাক ও পেঁয়াজ শীত নামার আগেই বাজারে নিয়ে আসেন। এ ছাড়াও, এসব এলাকার কৃষকরা শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি ও চারা চাষ করে আশপাশের জেলা ও উপজেলাগুলোতে সরবরাহ করেন।

সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৈয়দপুরে প্রতি বছর শীতকালীন সবজির ভালো চাষ হয়ে থাকে। এবারের বৃষ্টি কম হওয়ায় চারা ভালো হয়েছে। শীত আসার এখনো সময় বাকি থাকলেও, সবজি চাষিরা আগাম সবজি চাষ শুরু করে দিয়েছেন। এ বছর উপজেলায় ৫০০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যাতে ১০ থেকে ১১ হাজার মেট্রিক টন ফসল উৎপাদনের আশা করা হচ্ছে।

বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর এলাকার কৃষক রেজাউল প্রতি বছর আগাম সবজি চাষ করেন। এবারে তিনি দুই বিঘা জমিতে আগাম ফুলকপি লাগিয়েছেন এবং দিনরাত পরিশ্রম করছেন। ফুলকপি পরিপূর্ণ হতে আরও কিছু দিন সময় লাগবে। তিনি জানান, "আগাম সবজি চাষ কষ্টসাধ্য হলেও দ্বিগুণ লাভ হয়।" এবারে তিনি চার টাকা দরে চারা কিনে রোপণ করেছেন। প্রতি বিঘা জমিতে সবজি চাষের জন্য খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। খরার কারণে ফলন হতে কিছু দেরি হলেও লাভ ভালো হবে বলে জানান এই কৃষক।

খাতামধুপুর ইউনিয়নের খালিশা গ্রামের কৃষক আজম আলী জানান, তিনি প্রত্যেক শীতে তিনবার শীতকালীন সবজি চাষ করেন। চারা থেকে বাজারে তোলার উপযোগী ফুলকপি চাষ করতে দুই মাস সময় লাগে। ইতিমধ্যে ১০ শতক জমির আগাম ফুলকপি ৩৫০০ টাকা মন দরে বিক্রি করেছেন। এখন আরও ২০ শতক জমির ফুলকপি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তিনি বলেন, "আগাম শীতকালীন সবজি যার যত বেশি আগে বাজারে আসবে, সে তত লাভবান হবে।"

কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামের নারী কৃষক নাজমা বেগমের সাথে কথা হলে তিনি জানান, প্রতি বছর শীতকালীন সবজি গরমের মধ্যে চাষ করে ভালো আয় করেন। তাঁর জমিতে শিম, টমেটো, মরিচ, বেগুন ও ফুলকপি রোপণ করে নিয়মিত পরিচর্যা করছেন। আবহাওয়া ভালো থাকলে শীতকালীন সবজি বাজারে তুলতে পারবেন চলতি মাসের শেষ দিকে।

বোতলাগাড়ী ইউনিয়নের বড়দাহ গ্রামের কৃষক আহাদ জানান, এবারে শীত মৌসুমের আগেই প্রায় ৩ বিঘা জমিতে ফুলকপি ও ২ বিঘা জমিতে বাঁধাকপির চারা রোপণ করেছেন। প্রায় ৫০-৬০ দিন পর ফুলকপি ও বাঁধাকপি বাজারে বিক্রি করতে পারবেন। তিনি বলেন, "বর্তমান সময়ে অনেকেরই কাজ থাকে না, জমিও পড়ে থাকে প্রায় দুই মাস। এ কারণে আগাম ফুলকপি ও বাঁধাকপির চাষাবাদ করেছি। এতে একদিকে যেমন বেশি দামে এসব বিক্রি করতে পারব, অন্যদিকে বেকার থাকা মানুষরাও মজুরি পেয়ে যাচ্ছেন।" তিনি আরও জানান, ফুলকপি ও বাঁধাকপির চারা রোপণ থেকে বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হলেও ২ লাখ টাকারও বেশি লাভের আশা করছেন।

ওই ইউনিয়নের পোড়ার হাট এলাকার কৃষক সামাদ ২ বিঘা জমিতে ফুলকপি, ১ বিঘা জমিতে ঢ্যাঁড়শ, ৫ কাঠা জমিতে বেগুন ও ১ বিঘা জমিতে করলা চাষ করেছেন। তিনি বলেন, "কৃষি অফিসের পরামর্শে গত বছর থেকে আগাম শীতকালীন সবজি চাষাবাদ করে অনেক লাভবান হয়েছি। এবারে যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে ২ লাখ টাকারও বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।"

তিনি আরও বলেন, জুলাই মাসের শেষের দিকে তাঁর দেড় বিঘা জমিতে বাঁধাকপির চারা রোপণ করেছিলেন। এতে খরচ হয়েছে ২০ হাজার টাকা। কিন্তু ওই জমির বাঁধাকপি সেপ্টেম্বরের শেষে বিক্রি করবেন প্রায় ১ লাখ টাকায়।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, "অনেক কৃষক বেশি লাভের আশায় আগাম সবজি চাষ করেন। এখন এই উপজেলাতে যে সবজি চাষ হচ্ছে, তা রবি মৌসুম শুরুর আগেই করে থাকেন কৃষকরা। সবজি চাষে ফলন ভালো হয়। সাধারণত কার্তিক মাসে শীতকালীন সবজির চাষ শুরু হয়। এবারে ৫০০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়ভাবে আবাদকৃত এসব সবজি ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ এম


নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনাসহ নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'বাংলাদেশ মেইল২৪.নিউজের' তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান রাখা বর্ষসেরা প্রতিনিধি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউটিনি (ডিআরইউ) অডিটরিয়ামে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকাশক ও প্রধান সম্পাদক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি সানের ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি দিনেশ মাহাতো।
অনুষ্ঠানে বাংলাদেশ মেইল২৪.নিউজের বিভাগীয় ব্যুরোপ্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি'র দপ্তর সম্পাদক ও রাজশাহী ব্যুরো ইব্রাহীম হোসেন সম্রাট, স্টাফ রিপোর্টার মোঃ আল-আমিন, বাঘা প্রতিনিধি রানা শেখ, রাজশাহী মহানগর প্রতিনিধি আবির শেখ, ফটো সাংবাদিক পারভেজ ইসলাম, রংপুর ব্যুরো মোঃ রনি, ঢাকা স্টাফ রিপোর্টার মোঃ সিজান হোসেন ও মোসাঃ রিদি-সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলাম ও নিউজ প্রেজেন্টার জান্নাতুল নাঈম টুম্পা।
সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠতায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার হিসেবে ১ম পুরস্কার লাভ করেন বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান। ২য় স্থান অর্জন করেন মানিকগঞ্জের সিঙ্গাইর প্রতিনিধি সোহরাব হোসেন এবং ৩য় হন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি শাকিল হোসাইন। এছাড়া বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে পুরস্কৃত হন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার।
অনুষ্ঠানে গণমাধ্যম, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ক্রীড়া সাংবাদিকতায় ডেইলি সানের ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরী, মানবসেবায় ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বিনোদন সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মতিহার এবং চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য চিত্রনায়ক জয় চৌধুরী সম্মাননা স্মারক গ্রহণ করেন। এছাড়া লেখক ও গণমাধ্যম বিশ্লেষক ওমায়ের আহমেদ শাওন, শিক্ষায় দোলন ভৌমিক এবং সমাজসেবায় শাহাদাত হোসেন (খোকন) সম্মাননা পান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সূচনা থেকেই বাংলাদেশ মেইল২৪.নিউজ ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও পোর্টালটি পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে পাঠকপ্রিয়তা ধরে রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।# 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ নভেম্বর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো, খেলবেন র‍্যাভেনার হয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ এম


১৫ নভেম্বর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো, খেলবেন র‍্যাভেনার হয়ে

অবসরের প্রায় এক যুগ পর পেশাদার ফুটবলে আবারও প্রবেশ করতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সী এই ফুটবল তারকা ইতালির সিরি-সি লিগের ক্লাব র‍্যাভেনার হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আলোচিত ডার্বি ম্যাচে তিনি খেলতে যাচ্ছেন, যেখানে ড্রিবলিংয়ের এই জাদুকরকে দেখা যাবে।

গত জুন মাসে প্রথমবারের মতো ক্লাবটির সঙ্গে চুক্তি করে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। শুক্রবার তিনি নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন। এর আগে, পেশাদার ক্যারিয়ারে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠে নামেন এই ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।

একটি বিজ্ঞপ্তিতে সিরি-সি’র ক্লাব র‍্যাভেনা জানায়, ‘এটি এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে আকৃষ্ট করবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য মনে করেছিলেন, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নিশ্চিত বার্তা দিচ্ছি। আবার ফিরছে সেই জাদু, সেই চেনা হাসি এবং নিখাদ এক প্রতিভা।’

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট ক্লাব র‍্যাভেনা এতদিন বিশ্বফুটবলে অচেনা ছিল। তবে রোনালদিনহোর যোগদানের ফলে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে এই দলটি। ২০২৪ সালে ক্লাবটি কিনেছিলেন শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি, যিনি বিশ্বখ্যাত এই ব্রাজিলিয়ানকে শৈশবের আইকন হিসেবে মানেন। চিপ্রিয়ানির বিশ্বাস, রোনালদিনহোর আগমন ক্লাবটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

পুরনো স্মৃতি ও সম্পর্কের টানেই এই ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এসি মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বহু বছরের সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগটি এসেছে। আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র‍্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%