ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

‘মেসি থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’


‘মেসি থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’

ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্পর্কিত উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। মাঠের লড়াই শুরু হতে এখনও খানিকটা সময় বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতোমধ্যেই নিজেদের প্রিয় দল ও তারকা জায়গা করে নিয়েছে। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতা ও কিছুটা শঙ্কার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

ইরফান সাজ্জাদ তার পোস্টে উল্লেখ করেছেন, ‘মেসি নামলো, চান্স ক্রিয়েট করলো, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এই আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।’

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

তিনি অধিনায়ক মাঠে থাকলে পুরো দলের মানসিকতার পরিবর্তন কিভাবে হয়, সেটাও উল্লেখ করেছেন এবং আরও লেখেন, ‘কিন্তু মেসি মাঠে নামলে এদের উপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে।’

তবে দলের আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে বেশ চিন্তিত এই তারকা। নিজের স্বভাবে আরেকটু রসিকতাময়ী হয়ে ডিফেন্সের সমালোচনা করেছেন ইরফান, তিনি লিখেছেন, ‘ডিফেন্সের কথা কি বলবো! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। এক ডিফেন্সটাই প্রবলেম।’

পোস্টের শেষাংশে আলবিসেলেস্তে সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেতা একপ্রকার তাগিদও দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলারদের। তিনি লেখেন, ‘যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করতে হবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নাই।’

ইরফান সাজ্জাদের এই পোস্টের নিচে ফুটবলপ্রেমী ও তার ভক্তরা বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই অভিনেতার ফুটবলীয় বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ তাদের প্রিয় দলের ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের তথ্য-উপাত্ত দিয়ে কার্যকর ভূমিকা পালন করছে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের তথ্য-উপাত্ত দিয়ে কার্যকর ভূমিকা পালন করছে : স্পিকার

বুধবার সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবিটি তোলা হয়েছে জাতীয় সংসদে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য এবং উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করছে।

তিনি বলেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাক্সক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।

আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং অর্থবিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।

স্পিকার বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বাজেট প্রণয়ন সকলের জীবনযাত্রাকে প্রভাবিত করে এবং দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে সংসদীয় কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি বলেন, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল সংসদ-সদস্যকে জনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের কারিগরি সহায়তার মাধ্যমে সংসদের বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুণগত মানোন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জাতির ভবিষ্যত প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট হেল্পডেস্ক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। বাজেটে অর্থ সংস্থানের তিনটি উৎসের মধ্যে জনগণ কর্তৃক প্রদত্ত কর, দেশি ও বিদেশি ঋণ এবং বিদেশ থেকে প্রাপ্ত বৈদেশিক অনুদানের মধ্যে সমন্বয় করতে হয়। এই অর্থের মালিকানা জনগণের।

তিনি বলেন, বাজেটের আকার গুরুত্বপূর্ণ নয়, বরং বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতার অভাব। তিনি আরও বলেন, বাজেটের অর্থ যেন ব্যক্তি বিশেষের উন্নয়নে ব্যয় না হয়ে জনকল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, জাতীয় বাজেটকে শুধুমাত্র আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে চলবে না; বরং একটি বাজেট দেশের উন্নয়ন দর্শন, রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার এবং জনগণের ভবিষ্যৎ প্রত্যাশার প্রতিফলন। গণতন্ত্রকে শক্তিশালী করা, জনগণের জীবনমান উন্নয়ন এবং জাতীয় উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে একটি দেশের আন্তর্জাতিক মর্যাদা ও সক্ষমতা অনেকাংশে তার অর্থনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই একটি দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারে।

স্পিকার এসময় দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, হুইপবৃন্দ এবং সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে দুদকের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে দুদকের চিঠি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের অনুসন্ধানে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দিয়েছে।

বুধবার (১০ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানিয়ে দিয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জে ২৪ কোটি টাকার সরকারি তহবিল অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রাথমিক প্রমাণও সংস্থাটি পেয়ে গেছে।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িতে হামিদ বসবাস করছেন। রাষ্ট্রপতি সম্পূর্ণ দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে তিনি সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

অভিযোগ করা হয়েছে যে, বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের নতুন বাসায় ওঠার পূর্বে সরকারি খরচে ওই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এমনকি পূর্বাচল প্রকল্পের অংশ না হওয়া সত্ত্বেও, বিপুল ব্যয়ে তার বাড়ির সামনের খালটি সংস্কারের কাজ করানো হয়েছে।

আকতারুল ইসলাম জানান, এসব অনিয়মের অন্বেষণে ইতোমধ্যে বিভিন্ন দফতরে চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজাদ কাশ্মীরে পাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, যাত্রীদের সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


আজাদ কাশ্মীরে পাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, যাত্রীদের সবাই নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফারাবাদের কাছাকাছি পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় যাত্রীদের সবাই নিহত হয়েছেন। পাক সেনাবাহিনীর বরাতে এ খবরটি জানিয়েছে এএফপি।

ভারতের সাথে বছরের পর বছর ধরে চলমান সংঘাত ও গত বছরের পূর্ণাঙ্গ যুদ্ধের পর পাকিস্তানি সামরিক বাহিনী এবং সরকারের কাছে কাশ্মীর অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বেশ কয়েকদিন ধরে আজাদ কাশ্মীরে সহিংস বিক্ষোভ চলছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি অধিকার বিষয়ক গোষ্ঠী দ্বারা ডাকা ধর্মঘটের কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। অঞ্চলটির প্রধান শহর ও রাজধানী মুজাফফারাবাদসহ বিভিন্ন জায়গায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ রয়েছে।

এমন অবস্থার মধ্যে এবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বুধবার কারিগরি ত্রুটির কারণে মুজাফফারাবাদের নিকটে পাকিস্তান বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বিমানে থাকা সকল আরোহী শাহাদাত বরণ করেছেন।’ তবে নিহতের সংখ্যা সম্পর্কে তারা কোনো বিস্তারিত উল্লেখ করেননি। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের সম্পূর্ণ মালিকানা দাবি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় টয়লেটের গর্ত নিয়ে বিরোধ, ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


সিংড়ায় টয়লেটের গর্ত নিয়ে বিরোধ, ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

নাটোরের সিংড়া উপজেলায়, বাড়ির সীমানায় টয়লেটের গর্ত খোঁড়াকে কেন্দ্র করে দুই ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়। বড় ছেলের পক্ষ নেওয়ায় মারিয়া বেগম, যিনি শরিফা নামে পরিচিত (৭৫), তার ছেলে জনাব আলীর (৫৫) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর, মরদেহ প্রথমে গর্তে লুকিয়ে রাখা হয়। পরে, দুর্গন্ধ ছড়াতে শুরু করলে, বস্তাবন্দি করে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

বুধবার দুপুরে সিংড়া থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এই তথ্য জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে গত ২৩ মে টয়লেটের গর্ত খোঁড়াকে কেন্দ্র করে বড় ছেলে শহিদুল ইসলাম এবং মেজ ছেলে জনাব আলীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এসময় মা মারিয়া বেগম বড় ছেলে শহিদুল ইসলামের পক্ষ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন জনাব আলী।

অভিযোগ উঠেছে যে, ২৫ মে রাত ৯টার দিকে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। এরপর মরদেহ টয়লেটের গর্তে ফেলে স্ল্যাব দিয়ে ঢেকে রাখা হয়। প্রায় ১০ দিন পর, দুর্গন্ধ ছড়াতে শুরু করলে, ৪ জুন গভীর রাতে মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পাশের কচুরিপানায় ভরা ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জনাব আলীর ছেলে আল আমিন (২৫) সহযোগিতা করেন বলে পুলিশের দাবি।

নিখোঁজের ১৫ দিন পর, গত ৯ জুন বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে, নিহতের চার ছেলে এবং স্বজনদের জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটিত হয়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের মেয়ে মর্জিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় বাবা-ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%