ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ছেড়ে পালালেন স্বামী


স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ছেড়ে পালালেন স্বামী

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় তানজিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার স্বামী আকাশ (২৬) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের দ্বারা মৃত ঘোষণার পরই ওই গৃহবধূর স্বামী পালিয়ে যান।

এটি ঘটেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে, সোমবার দুপুর ১২টার দিকে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, তানজিনা ও আকাশ ভালোবেসে চার মাস আগে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় এবং অর্থ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

রবিবার রাতে পরিবার সবাই ঘুমিয়ে পড়েছিল। সকালের দিকে আকাশের পরিবারের সদস্যরা তানজিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে। পরে আকাশ তানজিনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসক তানজিনাকে মৃত ঘোষণা করেন।

তানজিনাকে হাসপাতালে আকাশ ও তার দুলাভাই আনা ছিল। চিকিৎসক তানজিনাকে মৃত ঘোষণা করার পর আকাশ হাসপাতাল থেকে পালিয়ে যান।

কিন্তু নিহতের পরিবার অভিযোগ করেছে যে, বিয়ের পর থেকে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তানজিনার পরিবারের কাছ থেকে টাকা দেনার জন্য চাপ দিত আকাশ। এছাড়া তাকে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হতো। তাদের দাবি, তানজিনাকে হত্যা করা হয়েছে।

নিহতের বড় ভাই আবদুর রহিম বলেন, "পরিবারের অমতের বিরুদ্ধে তানজিনা বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই আকাশ তাকে টাকার জন্য চাপ দিত এবং মারধর করত। আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এটা আত্মহত্যা নয়।"

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালের কণ্ঠকে জানান, "আকাশ আরেকজন ব্যক্তিকে নিয়ে তানজিনাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর আকাশ পালিয়ে যায়। হাসপাতালের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তানজিনার স্বজনদের সঙ্গে কথা বলছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এপিবিএনের ক্ষমতা আরও বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


এপিবিএনের ক্ষমতা আরও বাড়ছে

এবার ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা পেতে যাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এজন্য ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’-এর অধীনে গঠিত এপিবিএনকে অধিক জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশটি যুগোপযোগী করে বাংলায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বিদ্যমান অধ্যাদেশটি রহিত করার বিধান রাখা হয়েছে। তবে, ওই অধ্যাদেশের অধীনে সম্পাদিত কার্যক্রমের হেফাজতের বিধান থাকছে।

খসড়া আইন অনুযায়ী, পুলিশ বাহিনীর অধীন এ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এপিবিএনকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষণা করা স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে এ ব্যাটালিয়ন।

প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধান রাখার প্রস্তাব আছে।

মন্ত্রিসভা বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালো তালিকাভুক্ত করল ৪৫ বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকার ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


কালো তালিকাভুক্ত করল ৪৫ বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকার ইরান

যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পরে হরমুজ প্রণালি নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করল ইরান। গুরুত্বপূর্ণ নৌ-রুটটিতে পারাপারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫টি বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ)।

রয়টার্সের প্রতিবেদনে বলছে, রবিবার গভীর রাতে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে ইরানে গঠিত নতুন সংস্থাটি। এর ফলে এ কৌশলগত নৌ-রুট নিয়ে আবারো উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

পিজিএসএ জানিয়েছে, কালো তালিকাভুক্ত ৪৫টি ট্যাংকারের সঙ্গে কোনো জাহাজ পণ্য বা লোড স্থানান্তর করলে সেটিকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে "ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা" আরোপের হুমকির পরে এই পদক্ষেপের সূচনা হয়েছে। ইরান একে ওয়াশিংটনের অর্থনৈতিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার

ডিএমপির যাত্রাবাড়ী থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে। যাত্রাবাড়ী থানার পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে এই গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রাকিব, মো. শাকিল, লিপি খাতুন, শ্রী বিশ্বনাথ ঋষি, আব্দুর রহিম, মো. মনির হোসেন, মো. হানিফ, অপু ইসলাম, মো. সোহেল, মো. রানা, মো. সেলিম, সিয়াম, মোহাম্মদ আলী, জামাল, মো. সোহান, আকাশ নুরনবী, জাহিদ হাসান, মো. আসিফ মিয়া, মনোয়ার হোসেন বাবু, সিয়াম, মো. মিন্ট ও রনি।

গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনালী ব্যাংক থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালাল চোরচক্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সোনালী ব্যাংক থেকে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালাল চোরচক্র

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে সাত লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে পৌর এলাকার কুমারশীল মোড়ের ব্যাংকের করপোরেট শাখায় এই ঘটনা ঘটে। একাধিক সূত্র থেকে জানা যায় যে, সোমবার দুপুর ১২টার দিকে আবু ইউসুফ বাবু নামের একজন ব্যক্তি সাত লাখ ৮০ হাজার টাকার পে অর্ডার কাটার জন্য ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখেছিলেন এবং পাশে একটি টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এসময় চোরচক্রের একজন সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যান।

পুলিশ পরে ঘটনাস্থলে এসে পরিদর্শন করে।

আবু ইউসুফ বাবুল বলেন, 'জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে অর্ডারে সাত লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য দুপুরে সোনালী ব্যাংকে গিয়েছিলাম। আমি ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লিখছিলাম। এ সময় একটি চক্র টাকা নিয়ে পালিয়ে যায়।'

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখেছিল এবং জমার ভাউচার লিখছিলেন। টাকার দিকে নজর না রাখার ফলে চোরচক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সোনালী ব্যাংক থেকে একজন গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে অভিযোগ অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%