ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী


সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি শহীদদের আত্মত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে একটি সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে শহীদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহিদুল ইসলাম ভূঁইয়া এবং মা ফারহানা দিবা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে জনগণের নিরন্তর ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি, যার সুবাদে আজ আমরা মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছি।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে- যেখানে মর্যাদা, ন্যায়বিচার এবং সুশাসন থাকবে।

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতিচারণ করতে গিয়ে তার পিতা-মাতা আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তানের ফেলে যাওয়া স্মৃতি মনে করে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে এলে পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয়স্পর্শী ও নিস্তব্ধ পরিবেশ নেমে আসে।

শহীদ ফারহান ফাইয়াজের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তার জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেওয়া ১৭ বছর বয়সী এই তরুণ গবেষণামূলক কাজের প্রতি আগ্রহী ছিলেন এবং উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন।

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়সঙ্গত দাবিতে উদ্বুদ্ধ হয়ে সহপাঠীদের সঙ্গে তিনি ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডি এলাকায় রাজপথে নামেন। সেখানে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলায় তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহপাঠীরা দ্রুত তাকে ধানমন্ডির সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ন্যায়ের পক্ষে নির্ভীক আত্মত্যাগের মাধ্যমে শহীদ ফারহান ফাইয়াজ আজ দেশের নতুন প্রজন্মের কাছে এক চিরস্মরণীয় প্রেরণার প্রতীক।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'লাল' ও 'সবুজ' দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী লাল দলের খেলোয়াড়দের হাতে মন্ত্রী ও শহীদ ফারহান ফাইয়াজের পিতা-মাতা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম। অনুষ্ঠানে শহিদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যরা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাব আল-মান্দেব বন্ধ হলে পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ে পড়বে: কাতারের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


বাব আল-মান্দেব বন্ধ হলে পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ে পড়বে: কাতারের হুঁশিয়ারি

লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালী বন্ধ হয়ে গেলে তা গোটা বিশ্বের জন্য একটি ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করবে বলে কাতার সতর্কতা জারি করেছে। পারস্য উপসাগরের আরেক কৌশলগত আন্তর্জাতিক নৌপথ ‘হরমুজ প্রণালী’ ইতোমধ্যে অবরুদ্ধ হয়ে থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এর মধ্যে যদি বাব আল-মান্দেব প্রণালীতে কোনো ব্যাঘাত ঘটে, তবে তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে বলে উদ্বেগ প্রকাশ করেছে কাতার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন।

ইব্রাহিম আল-হাশমি মন্তব্য করেন, "হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব এখন এমনিতেই চরম ভুগছে। এ অবস্থায় বাব আল-মান্দেব প্রণালীকে এই সংকটের মধ্যে যুক্ত করা কোনোভাবেই বিশ্ব অর্থনীতির পক্ষে সহ্য করা সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "লোহিত সাগরের এই দক্ষিণ প্রবেশদ্বারটি বন্ধ হলে পুরো বিশ্বের জন্য তা মারাত্মক বিপর্যয় বয়ে আনবে এবং আমরা ইতোমধ্যে এর নেতিবাচক প্রভাব দেখতে শুরু করেছি। এ কারণে কাতার অবিলম্বে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের জোর আহ্বান জানাচ্ছে।"

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির লোহিত সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে নতুন করে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে ও নিয়ন্ত্রণ বিস্তার করেছে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকিতে পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইয়েমেন ও আফ্রিকার জিবুতির মধ্যবর্তী এই বাব আল-মান্দেব প্রণালীটি বন্ধ হয়ে গেলে জাহাজগুলোকে সুয়েজ খাল এড়িয়ে সুদূর আফ্রিকার ‘কেপ অব গুড হোপ’ ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এতে পণ্য পরিবহন খরচ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে কাতার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোনগাছা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে টিউবওয়েল ও বৃক্ষরোপণ কর্মসূচির চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

​জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


ছোনগাছা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে টিউবওয়েল ও বৃক্ষরোপণ কর্মসূচির চারা বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সর্বসাধারণের মাঝে বিনামূল্যে টিউবওয়েল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ টিউবওয়েল ও বৃক্ষ চারা তুলে দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে টিউবওয়েল বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান।

উপস্থিত স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ পানির ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রশাসনিক কর্মকর্তা: মো. মেহেদী হাসান
হিসাব রক্ষণ কর্মকর্তা: হারুনার রশিদ
ইউপি সদস্যবৃন্দ: মো. আব্দুল মমিন, আবু তাহের ঝন্টু, মহর আলী, এবং সেলিম রেজা
স্থানীয় নেতৃবৃন্দ: ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম ইকবাল কবীর বাবু. সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মাঝে ১৯ টি ও এর আগে প্যানেল চেয়ারম্যান ৩ মোট ২৩ টি টিউবওয়েল হস্তান্তর করেন এবং উপস্থিত সবার মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিন নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিন নেতা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির তিন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তারা দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানা গেছে।
আসন্ন উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিন নেতার নাম আলোচনায় এসেছে।
দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের পরবর্তী প্রক্রিয়া শেষে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়া খেলার অভিযোগে এবার চার পুলিশ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


জুয়া খেলার অভিযোগে এবার চার পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শহরের পরিত্যক্ত একটি টিন সেট ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো-কনস্টেবল সোহেল রানা, এএসআই শান্তি কুমার রায়, কনস্টেবল মো. আলমগীর কবির, এএসআই মো. শাহাদত জামান। তারা সবাই ঠাকুরগাঁওয়ে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিত্যক্ত অবস্থায় থাকা একটি টিন সেটের ভবনে জুয়া খেলার অভিযোগে অভিযান চালায় উর্ধতন কর্মকর্তাগন। এ সময় পুলিশের ওই চার সদস্যকে আটক করা হয়।
পুলিশের সদস্যদের বিরুদ্ধেই পুলিশের এমন অভিযান ও আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে একই সঙ্গে নিজেদের বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

তাদের মতে, আইন সবার জন্য সমান এমন বার্তাই দিয়েছে পুলিশের এই অভিযান। বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
পুলিশের পক্ষ থেকে নিজেদের সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার এই উদ্যোগকে বাহিনীর শৃঙ্খলা, জবাবদিহি ও আইনের প্রতি দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। এতে অন্য সদস্যদের মধ্যেও দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা যাবে বলে মনে করছেন সচেতন মহল।
আটক চার পুলিশ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%