ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বাবরের লক্ষ্য: ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’


বাবরের লক্ষ্য: ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক বাবর আজম টেস্ট বিশ্বকাপ বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরের আশা ছেড়ে দিয়েছেন। তিনি এখন পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পরিকল্পনা করছেন।

বাবরের মতে, সে আসরে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে তিনি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আলোচনা করেন।

তিনি জানান, ইংল্যান্ড সফরের পর থেকে পাকিস্তান একটি নতুন পথে হাঁটছে। বর্তমানে ভবিষ্যতের দল গঠনের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। বাবর বলেন, ‘আমাদের দল খুবই তরুণ। ইংল্যান্ড সফরের পর আমরা অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।’

আরও পড়ুন: নাইজেরিয়া ইতিহাস গড়ল, ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে শিরোপা জয়

বর্তমান চক্রে পাকিস্তানের আশা প্রায় শেষ হয়ে এসেছে। ৯ ম্যাচ খেলে তারা ৭টিতে পরাজিত হয়েছে। তাদের শতকরা প্রাপ্ত পয়েন্ট মাত্র ৪.৬৩। বর্তমানে তারা চলতি চক্রের তলানিতে অবস্থান করছে।

বাবরও স্বীকার করেছেন যে তার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে। এখন তাদের প্রস্তুতি পরবর্তী চক্রের জন্য। তিনি বলেন, ‘এ বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রায় ছিটকে গেছি। তাই আমাদের নজর এখন পরের চক্রে। আমরা আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রতিযোগিতামূলক দল গড়তে আমরা আলাদা পথ নিয়েছি।’

বাবর তরুণদের সুযোগ দিতে আগ্রহী। তবে দলের মূল শক্তি হিসেবে সিনিয়রদেরও রাখতে চান। তিনি বলেন, ‘আমরা সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সঠিক ভারসাম্য আনার চেষ্টা করছি। এতে একটি শক্তিশালী জুটি গড়ে উঠবে। আমরা চাই তরুণরা টেস্ট ক্রিকেটে নিজেদের মেলে ধরুক এবং ভালো খেলুক।’

বাবরের আশা, এই পরিকল্পনা দলের পারফরম্যান্স উন্নত করবে। তবে বর্তমানে তাদের মনোযোগ শ্রীলঙ্কা সিরিজের দিকে। তিনি বলেন, ‘আশা করি এই পথ আমাদের দলকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। এটা সিনিয়র ও জুনিয়রদের মিশ্রণ। ইনশাআল্লাহ, আপনারা একটি আলাদা দল দেখবেন।’

আরও পড়ুন: আর্জেন্টিনা-ম্যাচের রেফারির সমালোচনা করায় বরখাস্ত মিশরের কোচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা থেকে বিয়ের ইঙ্গিত দিলেন নাজনীন নীহা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


মক্কা থেকে বিয়ের ইঙ্গিত দিলেন নাজনীন নীহা

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের সম্পর্কের খবর ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। গত জুন মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে একজনের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন। তবে, সেই সম্পর্কটি প্রেম, বাগদান, নাকি বিয়ের বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

এখন সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিয়েছেন নীহা। রবিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দুটি ছবি প্রকাশ করেন। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখ কাবার দিকে থাকায় পেছন থেকে তোলা ছবিতে কারও চেহারা দেখা যায়নি। অন্য ছবিতে দেখা যায়, কাবার পটভূমিতে তারা একে অপরের হাত ধরে আছেন।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় বিয়ের ইঙ্গিতও দিয়েছেন নীহা। তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

নীহার এই বক্তব্যে তার বিয়ের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। বিষয়টি নিশ্চিত করতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।

পোস্টের শেষে অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এদিকে, নীহার পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। তবে, কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেই পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। আগে থেকেই এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। তবে, এ বিষয়ে কখনো মুখ খোলেননি নীহা। এবার বিয়ের ইঙ্গিত দিলেও সঙ্গীর পরিচয় নিয়ে নীরবই থাকলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোটের ঘোষণা ইসি সচিবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোটের ঘোষণা ইসি সচিবের

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে।

তিনি রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য দেন।

ইউপির ভোটের প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে উল্লেখ করে ইসি সচিব জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট গ্রহণ করা হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে এই ধাপে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

আখতার আহমেদ আরও বলেন, ভবিষ্যতে আর কোনো ভোটে ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু ইভিএম ডিসপোজালের বিষয়ে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

এ সময় তিনি জানান, ইসি ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা সংগ্রহের পরিকল্পনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ বছর পর লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


১২ বছর পর লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

দীর্ঘ ১২ বছরের বিরতির পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবারও দূতাবাসের কার্যক্রম শুরু করেছে মিসর। কায়রো শনিবার (৭ নভেম্বর) দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন দিক উন্মোচিত হলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে দূতাবাস পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। দূতাবাসের কার্যক্রম শুরু হওয়াকে লিবিয়াবিষয়ক মিসরের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের চিহ্ন হিসেবে দেখা হচ্ছে। কারণ, কায়রো এতদিন লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সামরিক কমান্ডার খলিফা হাফতারের অন্যতম প্রধান সমর্থক ছিল।

হাফতার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। ২০১৪ সালে লিবিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করলে ত্রিপোলিতে মিসরের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় দেশটির রাজধানী ও পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুটি প্রশাসন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় বেশ কিছু বিদেশি কূটনৈতিক মিশনও কার্যক্রম বন্ধ করে দেয়।

দূতাবাস পুনরায় চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। তাঁর বক্তব্য উদ্ধৃত করে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দূতাবাস ভবনটির ঐতিহাসিক গুরুত্ব মিসর ও লিবিয়ার মধ্যে গভীর মানবিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতিফলন।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত চলছে। এরপর থেকে দেশটিতে একাধিকবার ক্ষমতার দ্বন্দ্ব ও সশস্ত্র সংঘাত দেখা দিয়েছে।

বর্তমানে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজিতে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি, পার্লামেন্ট হিসেবে পরিচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং ওসামা হাম্মাদের নেতৃত্বাধীন সরকার রয়েছে।

অন্যদিকে, পশ্চিমাঞ্চলের রাজধানী ত্রিপোলিতে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবার নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার (জিএনইউ) এবং হাই কাউন্সিল অব স্টেট কার্যক্রম পরিচালনা করছে। দুই প্রশাসনের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক বিরোধ চলমান। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিন্টিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি, মিলল ৪০ লাখ ৮০ হাজার জাল সিগারেটের স্ট্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


প্রিন্টিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি, মিলল ৪০ লাখ ৮০ হাজার জাল সিগারেটের স্ট্যাম্প

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার আমদানি করা হয়েছিল, যার ঘোষণা ছিল প্রিন্টিং মেশিন। কিন্তু কাস্টমসের গোয়েন্দা তল্লাশিতে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই চালানে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা শনাক্ত করেছে। এর মধ্যে জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদনের মাধ্যমে ৪৩ কোটি ৫০ লাখ টাকা এবং প্রসাধনী আমদানিতে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার যৌথ অভিযানে এই অনিয়ম উদ্‌ঘাটিত হয়। গত ৯ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি ঘোষণায় পণ্যের বিবরণ ছিল ‘প্রিন্টিং মেশিন’। তবে সন্দেহজনক হওয়ায় সিআইসি চালানটি বিশেষ নজরদারিতে রাখে।

গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে চালানটি বিস্তারিত পরীক্ষা করেন। পরীক্ষায় ঘোষিত কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। বরং কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়।

এনবিআরের তথ্য অনুযায়ী, চালান থেকে ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এসব স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। দেশে এ ধরনের একটি সিগারেটের প্যাকেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। সরকার প্রতি প্যাকেট থেকে ১০৬ টাকা ৬০ পয়সা রাজস্ব পায়।

উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত বলে জানিয়েছে এনবিআর। অন্যদিকে চালানে পাওয়া প্রসাধনী সামগ্রীর বিপরীতে প্রাথমিক হিসাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি নিরূপণ করা হয়েছে। সব মিলিয়ে এ চালানে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি চিহ্নিত হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাল স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এতে রাজস্ব ব্যবস্থার পাশাপাশি বৈধ বাণিজ্যিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়।

এনবিআর জানিয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যের ভুল ঘোষণা, শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%