ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে

জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন


জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাবনার সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে/২০২৬(বালিকা) ৪-২ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার (২০ জুন) বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই খেলা।

খেলায় রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ০৪ গোল করে চ্যাম্পিয়ন হয়েছে এবং ময়মনসিংহের নান্দাইলের নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২ গোল করে রানার্স আপ হয়েছে। মেয়েদের ফুটবল টুর্নামেন্টে নতুন ইতিহাস সৃষ্টি করলো পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের সেরার মুকুট অর্জন করেছে ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের প্রতিনিধিরা। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার মারিয়া খাতুন। খেলা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঐতিহাসিক জয়ের পর সাঁথিয়া সহ পুরো পাবনা জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে এই গৌরবময় জয় উদযাপন করছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে

কুড়িগ্রামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


কুড়িগ্রামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে 'সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি)-এর গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ' বিষয়ে একটি সেমিনার। রবিবার (২১ জুন) দুপুর সাড়ে ১১টায় কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের সহায়তায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকিরুল ইসলাম।

সেমিনারের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসলাম। এসময়ে বক্তব্য রাখেন রংপুর সরকারি মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ আসাদুজ্জামান ফারুক, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, পিটিআই কুড়িগ্রামের সুপারিন্টেনডেন্ট জয়নাল আবেদিন, ইন্সট্রাক্টর পরিতোষ কুমার মন্ডল, ফিরোজ আলম এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

বক্তারা সেমিনারে উল্লেখ করেন, কর্মসংস্থানমুখী শিক্ষা বিস্তারে টিভিইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তাদের মতে, দেশের শিল্পখাত ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার, আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে টিভিইটি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী সভাপতি এবং আশরাফুল আলম হেলাল সদস্য সচিব মনোনীত হয়েছেন।

৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক খন্দকার আব্দুল বারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

অনুমোদিত এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সদস্য সচিব আশরাফুল আলম হেলাল বলেন, "আলহামদুলিল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।"

তিনি জানান, "সেইসঙ্গে এ দায়িত্ব অর্পণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, সকল ক্রীড়াপ্রেমী, সংগঠক, খেলোয়াড়, কোচ এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমাদের উপজেলার খেলাধুলার পরিবেশকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা সম্ভব।"

তিনি আরও বলেন, "নতুন প্রতিভা অন্বেষণ, নিয়মিত ক্রীড়া আয়োজন এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাÐের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি, যেন সম্মিলিত প্রচেষ্টায় আমাদের উপজেলা ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যেতে পারে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামান্য বৃষ্টিতেই সৈয়দপুর খিয়ারপাড়া মাদ্রাসা মাঠে থইথই পানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


সামান্য বৃষ্টিতেই সৈয়দপুর খিয়ারপাড়া মাদ্রাসা মাঠে থইথই পানি

সৈয়দপুর উপজেলার আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার মাঠ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় পরিণত হচ্ছে। ভরা বর্ষা মৌসুমের শুরুতেই মাঠজুড়ে পানি জমে থাকায় শিক্ষার্থী এবং শিক্ষকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ হলো, দীর্ঘদিন ধরে মাঠের চারপাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। এর ফলে অল্প সময়ের বৃষ্টিতে মাঠটি ছোট জলাশয়ের রূপ নিচ্ছে। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সম্প্রতি কয়েক মিনিটের হালকা বৃষ্টির পর দেখা যায়, মাঠের অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে গেছে। কাদা ও স্থির পানির কারণে শিক্ষার্থীদের মাঠে চলাচলও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে একই সমস্যা চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ে না। মাদ্রাসার এক শিক্ষক জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মাঠের গুরুত্ব অনেক। কিন্তু সামান্য বৃষ্টিতে মাঠ পানিতে ডুবে যাওয়ার কারণে তারা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এলাকার বাসিন্দাদের মতে, মাঠের আশপাশে ড্রেন সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা হলে সমস্যার সমাধান সম্ভব হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তারা সমস্যাটি সম্পর্কে অবগত রয়েছেন। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে মাঠের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ থাকবে। বর্ষার শুরুতেই খিয়ারপাড়া মাদ্রাসা মাঠে জলাবদ্ধতার এই চিত্র স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। শিক্ষার পরিবেশ এবং জনস্বার্থে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান দাবি করা হচ্ছে। এ ব্যাপারে মাদ্রাসার সুপার মোঃ আফজাল হোসেন বলেন, অর্থের অভাবে কাজ করতে পারছি না। তবে সংশ্লিষ্ট দপ্তরে লেখালেখি করা হচ্ছে এই বিষয়ে। আরো জানানো হয়, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিপ করেননি বলে বিশ জানা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জিয়াউর রহমান জিয়ার অপসারণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। রোববার (২১ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মূল ভবনের সামনে এসব কর্মসূচি পালন হয়েছে। এদিকে ভুক্তভোগী ওই শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান জিয়াকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

মানববন্ধনের আগে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল প্রতিষ্ঠান সংলগ্ন গোপালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযুক্ত শিক্ষক জিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে দ্রুত তার অপসারণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি তিনি বিদ্যালয়ের একজন নারী শিক্ষককে কুপ্রস্তাব দেওয়া, উত্ত্যক্ত করা এবং যৌন হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ ওঠে। কয়েকদিন আগে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সামনেই ভুক্তভোগী শিক্ষকের হাত ধরে টানাহেঁচড়া করার ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি আক্তার জাহান সাথী এবং মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শিক্ষক আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ওই শিক্ষককে হুমকি দিতে থাকেন বলেও মানববন্ধনে দাবি করা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে গত বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় লোকজন ও অভিভাবকদের প্রতিবাদ জানাতে বিদ্যালয়ের যাওয়ার সংবাদে অভিযুক্ত শিক্ষক কৌশলে সটকে পড়েন বলে অভিযোগ ওঠে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষককে দ্রুত অপসারণ করে বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান জিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি আক্তার জাহান সাথী বলেন, 'অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ওই শিক্ষককে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি লিখিত জবাব দেওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%