ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে ইয়াবাসহ ৩ বিক্রেতাকে জেলহাজতে প্রেরণ


বরিশালে ইয়াবাসহ ৩ বিক্রেতাকে জেলহাজতে প্রেরণ

বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে, যাদের কাছে একশ' পিস ইয়াবা ছিল। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার দিবাগত রাতে রাজিহার এলাকার বেল্লাল খানের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশী করে একশ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের সামসুল হক মারামতের ছেলে রহমান মারামত (৩৫), মধ্য শিহিপাশা গ্রামের রশিদ আকনের ছেলে মিঠুন আকন (২৫) এবং মাদারীপুরের ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের মৃত রাধেশ্যাম জয়ধরের ছেলে লিঙ্কন জয়ধর (২৫)।

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘরে ফের দুধর্ষ চুরি সংঘটিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘরে ফের দুধর্ষ চুরি সংঘটিত

দুর্ধষ চুরি আবারও সংঘটিত হয়েছে ইউপি সদস্যার বসত ঘরে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো ঘটলো। সংঘবদ্ধ চোরেরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘর থেকে একটি পানির মোটর, এলইডি টেলিভিশনসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইউপি সদস্যা হেলেনা আক্তার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা রবিবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা বসত ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

দুস্কৃতকারীরা বাসার মধ্যে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। ইউপি সদস্যা আরও জানান, সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে তাদের খবর দেয়। পরে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

সূত্রমতে, এর আগে গত ১৪ জুলাই দিবাগত রাতে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের বসত বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এরপর ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয় ও মন্দিরের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


বিদ্যালয় ও মন্দিরের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে

আগৈলঝাড়ার একটি প্রাথমিক বিদ্যালয় এবং সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতের এইচবিবি রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জোবারপাড়-আস্কর সড়কের পূর্ব দিকে বাশতলা থেকে রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দির ও রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ১ লক্ষ্য ২০ হাজার টাকা ব্যয়ে ৩শ ফুট ইটের সলিং রাস্তা দুই মাস পূর্বে কাজ সম্পন্ন হয়। শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব সঙ্গীয় লোকজন নিয়ে ওই রাস্তার জায়গা নিজের দাবী করে রাস্তার মাঝামাঝি স্থানে ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি এনজিও পরিচালিত রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে ৮০-৯০ জন শিক্ষার্থী রয়েছে এবং রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন যাবত নিয়মিত পূজা অর্চনা করে আসছেন। সামনে শারদীয় দুর্গোৎসবে এ রাস্তার ইট তুলে ফেলার ফলে অনুষ্ঠান উদযাপনে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে ভোগান্তিতে পরতে হবে।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব জানান, "পরিতোষ বৈষ্ণব রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পরবে।" বাগধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ রায় হৃদয় বলেন, "সরকারি টাকায় মাটির রাস্তাটির ইটের সলিং'র কাজ দুই মাস পূর্বে শেষ হলেও শনিবার রাতে ইট তুলে ফেলে দিয়েছে ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বরিশালের উজিরপুরে কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আক্টোবর) বেলা ১১ টার দিকে উজিরপুর পৌরসভার পৌর প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উম্মে সালমা খানুন, যিনি সদ্য যোগদান করেছেন, স্থানীয় সংবাদকর্মীদের সহায়তা কামনা করেন তার উপর অর্পিত দায়িত্ব পালনে। তিনি সাংবাদিকদের কাছে সঠিকভাবে দায়িত্ব পালনে সহায়তা চেয়েছেন।

মতবিনিময় সভায় সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু (দেশ রুপান্তর), কল্যান কুমার চন্দ (সংবাদ), আব্দুর রহিম সরদার (আমাদের সময়), নাজমুল হক মুন্না (আমার সংবাদ), জুনায়েত খান সিয়াম (সময়ের বার্তা), আসাদুজ্জামান সোহাগ (কালবেলা), রফিকুল ইসলাম হিমেল (চ্যানেল দূর্বার), গোলাম মোস্তফা আকাশ (শাহনামা), মেহেদী ভুইয়া (ভোরের আলো), নিয়াজ মাহামুদ (ফেইজ দ্যা পিপলস) ও বিপ্লব হাজারী উপস্থিত ছিলেন।

উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান খানও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন মন্তব্য করেন, "সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।" তিনি আরও বলেন, ভূমি ও পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ, ইলিশ আহরণ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


বাবুগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ, ইলিশ আহরণ নিষিদ্ধ

মা ইলিশের সংরক্ষণ এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ধরে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই প্রেক্ষাপটে বরিশালের বাবুগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর জেলেদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি জেলেদের প্রতি আহ্বান জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার জন্য।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও কেনাবেচা থেকে বিরত থাকতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান। এ সময় বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসমুস সালেহীন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সুমন সিকদার, ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%