ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে হত্যা ২ যুবককে


কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে হত্যা ২ যুবককে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

 

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার সময় উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

নিহতরা হলেন, দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ফলস্বরূপ শুক্রবার বিকেলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে রাতে মিন্টু চৌকিদার গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ছালিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।

ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেসময় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ এম


সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের আটটি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। সংস্থাটি এই ঝড়ের জন্য ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের খবর জানিয়েছে।

এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করেছে সংস্থাটি।

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস প্রদান করা হয়েছে, তাতে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ভূমিধসে নিহত ৮, নিখোঁজ আরও ৩৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ এম


চীনে ভূমিধসে নিহত ৮, নিখোঁজ আরও ৩৪ জন

দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং শহরের উপকণ্ঠে শুক্রবার ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। এই ভূমিধসে একাধিক বাড়িঘর চাপা পড়েছে এবং এক হাজার ১০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর নিচে নেমে এসে ১০টিরও বেশি আবাসিক ভবন চাপা দেয়। পেংশুই কাউন্টির মেয়র রেন শুজিয়াং জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং উদ্ধারকাজ জোরদারের আহ্বান জানিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় পরিকল্পনা ও প্রাকৃতিক সম্পদ বিভাগের প্রধান ওয়াং চুয়ানজুন জানিয়েছেন, ভূমিধসে প্রায় ১৮ হাজার ঘনমিটার পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় পাথরটির আয়তন ছিল প্রায় ৩ হাজার ঘনমিটার।

তিনি আরো সতর্ক করেছেন যে, ভারি বৃষ্টিপাত বা দীর্ঘ সময়ের গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে এলাকায় নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের পরিদর্শনে পাহাড়ের চূড়া ও ঢালের বিভিন্ন স্থানে এখনও অস্থিতিশীল পাথরের স্তূপ দেখা গেছে।

ভূমিধসের পর আরো দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার ও ত্রাণকাজে ৮০০ জনের বেশি কর্মী অংশ নিচ্ছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ ও পরিস্থিতি মূল্যায়নের জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড় থেকে ছোট ছোট পাথর গড়িয়ে পড়া এবং অস্বাভাবিক শব্দ শোনার পর স্থানীয় প্রশাসন ও সম্প্রদায়ের প্রতিনিধিরা দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।

স্থানীয় সংবাদপত্র চংকিং ডেইলি জানায়, সরিয়ে নেওয়ার কাজ চলাকালীনই একটি বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের আবাসিক এলাকার ওপর পড়ছে।

ধসের স্থানটির আশপাশে বেশ কয়েকটি ভবন ছিল এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। তবে অস্থিতিশীল ভূখণ্ড এবং নতুন করে ভূমিধসের আশঙ্কার কারণে উদ্ধার অভিযান বারবার বাধাগ্রস্ত হচ্ছে বলে সিসিটিভি জানিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কমলা রঙের পোশাক পরা উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাতে খননযন্ত্র ব্যবহার করছেন। এক পর্যায়ে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। ভূমিধসের ফলে পাহাড় থেকে বিশাল পাথরের খণ্ড নিচের একটি জলপথে গিয়ে পড়ে। ঘটনাস্থলের পাশে থাকা প্রায় পাঁচ ও পনেরো তলা উচ্চতার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও ধসে পড়েনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, টানা বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলটি উজিয়াং নদীর একটি অংশের কাছে, যা ছোট ছোট শহর ও ধাপযুক্ত কৃষিজমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় চীনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় ১৩ হাজারের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, ভাঁজ করা বিছানা এবং জরুরি পারিবারিক সহায়তা কিট। পেংশুই কাউন্টি চংকিংয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এটি হুবেই ও গুইঝৌ প্রদেশের সীমান্তঘেঁষা একটি এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন কোম্পানির সঙ্গে ৬০ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি করল ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৯ এম


মার্কিন কোম্পানির সঙ্গে ৬০ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি করল ইরাক

পশ্চিমা জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে তেল, গ্যাস এবং পাইপলাইন খাতে ইরাক কয়েক ডজন চুক্তি করেছে। শুক্রবার, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-ইরাক ব্যবসায়িক সম্মেলনে এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।

যুক্তরাষ্ট্রের জ্বালানি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ৬০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের 'বাধ্যতামূলক নয়' এরূপ চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে। ইরাক সরকার জানিয়েছে, তারা বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং বিশ্বের বড় কোম্পানিগুলোর জন্য দেশটিকে আরও উন্মুক্ত করতে চাইছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেও যাচ্ছে।

সম্মেলনে, দোভাষীর মাধ্যমে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেন, তাদের সরকার সবার জন্য 'দরজা খোলা রাখার নীতি' অনুসরণ করছে। তিনি আরও বলেন, যেকোনো কোম্পানি বা বিনিয়োগকারী নতুন প্রকল্প নিয়ে ইরাকের সঙ্গে আলোচনা করতে পারে। সরকার বিনিয়োগের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করবে না বলেও তিনি আশ্বাস দেন।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ইরাকের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন।

ইরাকের এই উদ্যোগটি এমন সময় এসেছে, যখন দেশটি বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানির নতুন পথ খুঁজছে। বিশেষ করে, হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প রপ্তানি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে বাগদাদ।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত টম ব্যারাক বলেন, সাম্প্রতিক যুদ্ধ একদিকে অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি করেছে।

অন্যদিকে, ইরাক বর্তমানে যুক্তরাষ্ট্র এবং তার অংশীদার দেশগুলোর সঙ্গে নতুন কৌশলগত নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

সম্মেলনের আগে, বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের সদর দপ্তর পরিদর্শন করেন। এরপর, ইরাকের কর্মকর্তারা শেভরনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেন। এই সকল চুক্তির মাধ্যমে ইরাকের পশ্চিম কুরনা-২ এবং নাসিরিয়া তেলক্ষেত্রে কমিশনির সম্ভাব্য কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা হয়েছে।

সম্মেলনে শেভরনের করপোরেট ব্যবসা উন্নয়ন বিভাগের সভাপতি জেক স্পিয়ারিং জানান, তাদের কোম্পানি একটি নতুন পাইপলাইন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী, যা হরমুজ প্রণালি ব্যবহার না করেই ইরাকের তেল রপ্তানির সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, এই পাইপলাইন চালু হলে ইরাক নতুন একটি রপ্তানি পথ পাবে। এর মাধ্যমে দেশটির তেল ভূমধ্যসাগর উপকূলে সিরিয়ার পশ্চিম উপকূলে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমবে এবং আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের বিকল্প পথ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সামরিক ও নৌ স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:০৪ এম


ইরানের সামরিক ও নৌ স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

 শুক্রবার টানা সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর খবর দিয়েছে। তারা জানিয়েছে যে, একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে। খবরটি জানায় বার্তা সংস্থা এএফপি। মার্কিন সামরিক বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং নৌ সক্ষমতাসংক্রান্ত স্থাপনায় হামলা চালিয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%