ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জগন্নাথপুরে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতে নারীকে হত্যা, ছয় টুকরো মরদেহ উদ্ধারের মামলায় আসামির মৃত্যুদণ্ড


জগন্নাথপুরে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতে নারীকে হত্যা, ছয় টুকরো মরদেহ উদ্ধারের মামলায় আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রায় সাড়ে চার বছর আগে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের মামলায় এ রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল।

যেভাবে ঘটে মর্মান্তিক ঘটনা

আরও পড়ুন: নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত

মামলার বিবরণ অনুযায়ী, নিহত শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর পৌর শহরের পৌর ভবনের পেছনের একটি কলোনিতে বসবাস করতেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ওষুধ কেনার জন্য জগন্নাথপুর পৌর শহরের অভি মেডিকেল হল ফার্মেসিতে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সাংবাদিক সংস্থা'র প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন,এর ২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে টাঙ্গাইল জেলা ইউনিট এর উদ্যোগে দোয়া ও স্মরণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিিল হোসেন স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


জাতীয় সাংবাদিক সংস্থা

জাতীয় সাংবাদিক সংস্থা'র প্রতিষ্ঠাতা
মরহুম মুহম্মদ আলতাফ হোসেন,এর
২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে টাঙ্গাইল জেলা ইউনিট এর উদ্যোগে দোয়া ও স্মরণ সভা

জাতীয় সাংবাদিক সংস্থা
১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারী মুহাম্মত আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা'র প্রতিষ্ঠাতা
মরহুম মুহম্মদ আলতাফ হোসেন,
২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে টাঙ্গাইল জেলা ইউনিট এর উদ্যোগে এর দোয়া ও স্মরণ সভা
তারিখ: ১৩ অক্টোবর ২০২৬, স্থান: অস্থায়ী কার্যালয়, জাসাস টাঙ্গাইল।

প্রধান অতিথি: মোঃ আলমগীর গনি, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি: নাসিম এম খান রুনু, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট। মোঃ সেলিম তরফদার, প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।

প্রিয়াঙ্কা ইসলাম, যুগ্ম মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।

সভা প্রধান: এম. মাছুদুর রহমান মিলন, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট সহ টাঙ্গাইল জেলা ইউনিটের জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ

আয়োজনে: জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের পর বিমানের দাম্মামগামী ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


রিয়াদের পর বিমানের দাম্মামগামী ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরে হামলার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। রিয়াদের পর, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এসব ফ্লাইটের জন্য পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সোমবারের ঘোষণায় দাম্মামগামী ফ্লাইট স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়নি।

গত কয়েক দিনে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা ঘটে গত শনিবার। ওই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৩ জন নিহত হন। আহত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল হতে শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসকে হয়রানির নিন্দা জানালেন সাবেক ১২ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


ড. ইউনূসকে হয়রানির নিন্দা জানালেন সাবেক ১২ উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যিনি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং শারীরিকভাবে হেনস্থার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এই নিন্দার কথা সংবাদমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে সই করেছেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম. ফাওজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম বীর প্রতীক, ইউবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, সমাজবিজ্ঞানী ও ব্রতীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমীন সোনিয়া মুরশিদ, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে উপজেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি খাইরুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনসুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, জিয়া সৈনিক দলের ফরিদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মহসিন শেখ, আলফাডাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, জিয়া সৈনিক দলের পৌর শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জুয়েল ও উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য হাসিবুল হাসান লাভলু।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

এ সময় বিএনপি, যুবদল, জিয়া সৈনিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%