০৪:০৭ পি.এম
সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরসহ শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে ‘Top Management Awareness Workshop on Cyber Security Governance’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত এই কর্মশালায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ এবং তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই কর্মশালাটি পরিচালনা ও বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে দেশের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান CyberFox Train। কর্মশালায় সাইবার নিরাপত্তা কৌশল ও নীতিমালা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা, সাইবার আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরিপালন এবং ব্যাংকের সামগ্রিক সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে শীর্ষ ব্যবস্থাপনার কৌশলগত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোনালী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে নিরাপদ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি অবকাঠামোর সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আরও পড়ুন: ব্র্যাক ব্যাংক দেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন