ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের খাল খনন উদ্যোগ: ত্রাণমন্ত্রী


গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের খাল খনন উদ্যোগ: ত্রাণমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে খাল খনন আন্দোলন শুরু করেছিলেন। তিনি নিজে খাল কাটার কাজে কোদাল ব্যবহার করেছেন।

শনিবার সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগের দীর্ঘকালীন অপশাসন ও দুঃশাসনের কারণে অতীতে খাল খনন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল, ফলে খালগুলো দখল হয়ে গেছে এবং সরকারি সম্পত্তি বেহাত হয়েছে। আমাদের প্রথম কাজ হলো এগুলো উদ্ধার করা। দ্বিতীয় কাজ হলো খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করা।

আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ

খাল পরিদর্শনের সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত ছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীর ১৬৫ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ, শিক্ষকরা ব্যক্তিগত ডাটা ব্যবহার করতে বাধ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


গোদাগাড়ীর ১৬৫ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ, শিক্ষকরা ব্যক্তিগত ডাটা ব্যবহার করতে বাধ্য

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও যাবতীয় সরঞ্জাম থাকা সত্ত্বেও প্রায় এক মাস ধরে অধিকাংশ বিদ্যালয়ে সেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষকদের হাজিরা প্রদান, দাপ্তরিক যোগাযোগ এবং অন্যান্য অনলাইনভিত্তিক কার্যক্রমে চরম স্থবিরতা সৃষ্টি হয়েছে। শিক্ষকরা আশঙ্কা করছেন, দ্রুত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পুনর্বহাল করা না হলে প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তর মারাত্মকভাবে ব্যাহত হবে।

শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)-১ম সংশোধিত’ প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের অধীনে ২০২৫ সালের বিভিন্ন সময়ে গ্রামীণ টেলিকম এবং রাজশাহীর ‘এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন লিমিটেড (এপিসি)’ নামক একটি প্রতিষ্ঠান গোদাগাড়ীর ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে মাসিক ১২০০ টাকায় ২০ এমবিপিএস গতির সংযোগ প্রদান করে। তবে সংযোগ দেওয়ার পর কিছুদিন সচল থাকলেও বর্তমানে সেবাটি প্রায় পুরোপুরি অচল হয়ে পড়েছে।

ফলে বিদ্যালয়গুলোর অনলাইন দাপ্তরিক যোগাযোগ ও প্রশাসনিক নানা কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে শিক্ষকরা বাধ্য হয়ে নিজেদের ব্যক্তিগত মোবাইল ডাটা ব্যবহার করছেন। আবার অনেক বিদ্যালয়ে বাড়তি টাকা খরচ করে স্থানীয়ভাবে বিকল্প ইন্টারনেট সংযোগ নিয়ে কাজ চালানো হচ্ছে।

মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ মন্তব্য করেন, "ইন্টারনেট সেবা চালুর পর দাপ্তরিক কাজের গতি অনেক বেড়েছিল। কিন্তু গত ১৫ দিন ধরে সংযোগ থাকলেও ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিদিন তথ্য আদান-প্রদান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা গ্রহণ এবং হোয়াটসঅ্যাপে হাজিরা পাঠানোর জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়। বাধ্য হয়ে আমরা ব্যক্তিগত ডাটা দিয়ে কাজ চালাচ্ছি।"

শেখেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন জানান, শুরুতে সার্ভিস ভালো থাকলেও পরে ধীরগতি এবং ঘন ঘন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দেয়। বর্তমানে সংযোগ প্রায় পুরোটাই অচল হয়ে গেছে।

একই অভিযোগ করেছেন গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিপুর, ঘনশ্যামপুর, সারেংপুর, হরিণবিস্কা এবং সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন লিমিটেডের নেটওয়ার্ক অপারেশন ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, "ক্যাবল চুরি ও সার্ভার জটিলতার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে সেবা পুরোপুরি বন্ধ থাকার দাবিটি সঠিক নয়।"

গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন মুন সুলতানা জানান, বিভিন্ন স্কুল থেকে লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আগামী কয়েক দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। তিনি আরও জানান, ইডিসি প্রকল্পের আওতায় থাকা ৮৯টি বিদ্যালয়ে এক মাস ধরে কারিগরি ত্রুটি রয়েছে, তবে বাকি ৭৫টি স্কুলে গ্রামীণ টেলিকমের সংযোগ সচল রয়েছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, "উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগে কারিগরি ত্রুটির অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই সনদের আইনি ভিত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই সনদের আইনি ভিত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত ‘জুলাই সনদ’-এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই। তবে তিনি উল্লেখ করেছেন যে, এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনগত ভিত্তির তুলনায় অনেক বেশি।

তিনি শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত গণতান্ত্রিক অভিযাত্রা সিরিজ সেমিনারের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক পর্বে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’

তিনি সনদটির আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যখন জনগণের চাহিদা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।

সালাহউদ্দিন আহমদ আরো জানান, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছিল—এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলি হামলায় অন্তত আরও ছয়জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর থেকে, যা ২০২৫ সালের অক্টোবরে শুরু হয়েছিল, উপত্যকাটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৫৮০ জনে পৌঁছেছে।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত দৈনিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত ছয়জনের মধ্যে চারজন নতুন করে প্রাণ হারিয়েছেন। বাকি দুজন পূর্বে আহত হয়ে ছিলেন, পরে তাদের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২৬ জন।

২০২৫ সালের ১১ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় মোট ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তথ্য যাচাই ও অনুমোদন শেষে নিহতের সামগ্রিক হিসাবে নতুন করে ১৮ জনের নাম যুক্ত করা হয়েছে। ২৪ অক্টোবরের পর এই প্রথম যাচাই শেষে নিহতের সংখ্যা বৃদ্ধি করা হলো।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ৮৩৪ জন।

সূত্র: আলজাজিরা

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী: লং মার্চ না করে আলোচনায় আসুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী: লং মার্চ না করে আলোচনায় আসুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করা যায়। তিনি বলেন, "লং মার্চ নয়, আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর" গুরুত্ব রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। এর জন্য সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় গণতন্ত্রের সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। সালাহউদ্দিন আহমদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদা সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে।

সাংবিধানিক সংস্কারের জন্য বিরোধী দলের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে। তিনি উল্লেখ করেন, ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে। এ জন্য রাজনৈতি ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%