০৪:৩০ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ডিসেম্বর মাসকে লক্ষ্য করে দেশবিরোধী শক্তি আন্দোলনের অপচেষ্টা চালাচ্ছে এবং জামায়াত-এনসিপি সেই আন্দোলনকে উসকে দিচ্ছে।
রোববার (১ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, গাজীপুর শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। জামায়াত-এনসিপি রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ তৈরি করছে আন্দোলন উসকে দিয়ে।
আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা
তিনি আরও জানান, তাদের শ্রমিক সংগঠনও এই আন্দোলনে অংশগ্রহণ করছে। দেশবিরোধী শক্তি ডিসেম্বর মাসকে টার্গেট করে অসংখ্য আন্দোলন গড়ে তোলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এর আগে, রোববারের অন্য একটি পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, আওয়ামী লীগ-ছাত্রলীগ গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমে এসেছে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।
সেই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী আরও উল্লেখ করেন, জামায়াত-এনসিপি আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল। গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ মিরপুর-১০ মেট্রোস্টেশনের নীচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে।
পোস্টে এনসিপি নেতা সারজিসের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাশেদ খাঁন লেখেন, বর্তমান বিরোধীদল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে তার একটি উদাহরণ সারজিস আলমের ফেসবুক পোস্ট। জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী পতিত শক্তিকে উসকে দিচ্ছে।
আরও পড়ুন: আলমগীর হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ বায়োজেনের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন