মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৭ পি.এম
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বন্দরের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক এবং সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ সভায় ব্যবসায়ীরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, কাস্টমস-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় আগত কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।
এ সময় হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পীসহ বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর প্রশাসনের তদন্তে জানা গেছে, বিদ্যালয়ের পাশের ধানখেতে স্প্রে করা এসিমিক্স কীটনাশকের বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘটনার কারণ অনুসন্ধানে জোড়খালী উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় তার সঙ্গে পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ মেডিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, সোমবার দুপুরে বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ১০ম শ্রেণির ১৬ জন শিক্ষার্থী শ্রেণি কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিদ্যালয়ে অবস্থানকালে হঠাৎ ১৬ জন শিক্ষার্থী মাথা ঘোরা, বমি ভাব ও অস্থিরতা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাতে সবাই বাড়িতে ফিরে যায়। সুস্থ হয়ে মঙ্গলবার তারা আবার বিদ্যালয়ে এসে স্বাভাবিকভাবে পাঠদানে অংশ নেয়।
ঘটনার কারণ অনুসন্ধানে মঙ্গলবার সকালে ইউএনও রাসেল ইকবালের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম জোড়খালী উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তদন্ত দল বিদ্যালয়ের পশ্চিম-উত্তর পাশে একটি জমিতে কীটনাশক ছিটানোর তথ্য পায়। বিদ্যালয়ের একেবারে পাশে ওই জমিতে কীটনাশক স্প্রে করায় এর বিষাক্ত বাষ্প বাতাসে মিশে শ্রেণিকক্ষে প্রবেশ করে বলে তদন্তে উঠে আসে। এতে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং কয়েকজন অচেতন হয়ে পড়ে।
জোড়খালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, গতকালের ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত হওয়ায় স্বস্তি ফিরেছে। বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। আক্রান্ত ১৬ শিক্ষার্থী চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে এবং তারা সবাই মঙ্গলবার ক্লাসে উপস্থিত হয়েছে।
ইউএনও রাসেল ইকবাল বলেন, সোমবার ওই জমিতে একজন কৃষক এসিমিক্স কীটনাশক স্প্রে করেন। পরে মঙ্গলবার সকালে ওই কৃষক তার বাড়িতে থাকা কীটনাশকের বোতলটি তদন্ত দলের কাছে নিয়ে আসেন। বোতলের গায়ে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, এ ধরনের তরলের তীব্র ঘ্রাণ বা সংস্পর্শে মাথা ঘোরা, বমি ভাব, অস্থিরতা ও চেতনা হারানোর মতো প্রতিক্রিয়া হতে পারে। এ ঘটনায় কীটনাশকের বোতলসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
এদিকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া সতর্কতা ও নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও রাসেল ইকবাল বলেন, বিদ্যালয় চলাকালে স্কুলের সীমানাসংলগ্ন জমিতে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না। বিদ্যালয়ের আশপাশে কীটনাশক ব্যবহার করতে হলে শুধু শুক্র ও শনিবারের মতো ছুটির দিনে তা করতে হবে।
উল্লেখ্য, সোমবার দুপুরের দিকে তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ ৬ষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খাদেমুল ইসলাম।
হাবিপ্রবির আটটি অনুষদে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবেন। এই অনুষদগুলো হলো কৃষি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, ফিসারিজ, ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, বিজ্ঞান এবং সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেসবুক পেজ এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে পরবর্তীতে প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ হুঁশিয়ারি দিয়েছেন যে, হুতিদের যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করতে দেশটি বিন্দুমাত্র দ্বিধা করবে না।
আজ মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রিন্স ফয়সাল উল্লেখ করেন, নিজেদের রক্ষা করার জন্য সৌদি আরব তার সব ধরনের উপায় ব্যবহার করবে।
হুতিদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, "মিলিশিয়ারা যখনই নিজেদের কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি দেখতে পায়, তখনই তারা সহিংসতার পথ বেছে নেয়।" তিনি আরও বলেন, হুতিরা মূলত ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটকে সৌদি আরবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, হুতিদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ সবসময় খোলা ছিল এবং এখনও রয়েছে, তবে তারা বারবার সহিংসতার দিকেই ধাবিত হচ্ছে।
এদিকে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সৌদি আরবের বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হুতিদের ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।" তিনি আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তার স্বার্থে বাবেল মান্দেব প্রণালিতে সার্বিক নিরাপত্তা ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সূত্র: আরব নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ