০৭:৫০ পি.এম
আইন মেনে চালাব গাড়ি নিরাপদে ফিরব বাড়ি, নিজে বাঁচুন অপরকে বাঁচান এ স্লোগান কে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকা বিশিষ্ট গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবারে শায়েস্তাগঞ্জ মহাসড়ক এলাকায় শায়স্তাগঞ্জ হাইওয়ে থানা মাইক যোগে এমন ঘোষণা করে।
সিএনজি, রিকশা ও অটোরিকশাসহ অনান্য তিন চাকা ওয়ালা যানবাহন মালিক ও চালকদের সচেতনতা ও অবগতির জন্য প্রচারভিযানে নামে হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
উল্লেখ্য যে সম্প্রতি ঢাক-সিলেট মহাসড়কে প্রতি নিয়তই ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটছে।
ফলে অকাল মৃত্যু ও পঙ্গুত্ব বরণকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। দুর্ঘটনা কমাতে এমন উদ্যোগ নিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন