০৪:৩৫ পি.এম
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ দুলু আরও বলেন, কৃষির সমৃদ্ধির জন্য সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে সেচব্যবস্থাকে আধুনিক এবং সহজলভ্য করা হচ্ছে। ইতিমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
কৃষকদের কৃষিঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্য কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে।
সারা দেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান করা হচ্ছে।
দুলু আরো বলেন, কৃষকরা হচ্ছেন এই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
অতীতের মতো কোনো অনিয়ম বা দুর্নীতি কখনোই বরদাশত করা হবে না।
আরও পড়ুন: চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
