ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের কঠোর হস্তক্ষেপে খাদ্যপণ্যের দাম বাড়েনি : রিজভী


সরকারের কঠোর হস্তক্ষেপে খাদ্যপণ্যের দাম বাড়েনি : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেছেন যে, সরকারের কঠোর পদক্ষেপের কারণে আন্তর্জাতিক সংকট সত্ত্বেও প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পায়নি এবং আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে।

তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রিজভী বলেন, ‘আজকে অনেক সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যে কর্মসূচি ও রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালন করছেন, তার মাধ্যমে প্রমাণিত হয়েছে—একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থকেই সবচেয়ে বড় করে দেখেন।’

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি ও ১০টিরও বেশি মসজিদ উচ্ছেদে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

জ্বালানি পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে গ্যাসের সংকট আন্তর্জাতিক পরিস্থিতির ফলাফল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস বহনকারী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, এই বৈশ্বিক সংকট একক কোনো রাষ্ট্রের পক্ষে সম্পূর্ণরূপে কাটিয়ে ওঠা সম্ভব নয়।

তিনি জানান, প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন এবং মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে বিকল্প উপায়ে গ্যাস আমদানির ব্যবস্থা নিচ্ছেন। সংকট মোকাবিলায় সরকার গ্যাসের জন্য অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে। এসব পদক্ষেপের সুফলেই আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ সংকট সত্ত্বেও বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

 

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান জানালেন শামা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ এক বিশাল আকৃতির সামুদ্রিক তিমির মরদেহ।

বুধবার সকাল ৭টার দিকে, উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে আন্দারমানিক নদীর তীরে স্থানীয় লোকজন তিমিটি দেখতে পান।

জেলায় এটি চতুর্থবারের মতো গভীর সমুদ্র থেকে তিমির মরদেহ ভেসে আসার ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিমিটি দেখতে সকাল থেকে সেখানে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

ধারণা করা হচ্ছে, কোনো সামুদ্রিক জাহাজের আঘাত অথবা রাসায়নিক বিষক্রিয়ায় তিমিটি মারা যেতে পারে।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, কলাপাড়ার সঙ্গে তালতলীর সীমান্তবর্তী আন্দারমানিক নদীর দিকে মৃত তিমিটি ভেসে যাচ্ছিল। সেটিকে নিশানবাড়িয়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছে। মাটিচাপা দেওয়ার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংরক্ষণ করা হবে।

একটি পরিসংখ্যানে দেখা গেছে, কেবল কুয়াকাটাতেই ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৬টি ডলফিন ও চারটি তিমির মৃতদেহ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে উপকূলে বহু মৃত তিমি ভেসে এসেছে। এর মধ্যে বরগুনা এবং তালতলীতে চারটি তিমি ভেসে এসেছে। এর আগে ২০২৪ সালের ১ জুলাই বরগুনার পায়রা নদীর মোহনায় ছোনবুনিয়ার চরে বিশাল আকৃতির একটি তিমি ভেসে আসে।

২০১৪ সালে তালতলীর নলবুনিয়ায় একটি তিমি ভেসে আসার পর সেটি ওই চরেই মাটি চাপা দিয়ে রাখা হয়। তার আগে ১৯৯১ সালে ৪৮ ফুট লম্বা বিশাল আকারের একটি মৃত তিমি ভেসে আসে, যা পরে উদ্ধার করে ঢাকা কেন্দ্রীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে নিখোঁজ রনিকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


সৌদিতে নিখোঁজ রনিকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন

সৌদি আরবে নিখোঁজ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নজরুল ইসলাম রনিকে জীবিত ও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার জন্য এবং কথিত মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তার স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডামুড্যার আওরঙ্গজেবের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন রনির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয় জনগণ।

মানববন্ধনে রনির স্বজনেরা অভিযোগ করেছেন যে, সৌদি আরবে পাঠানোর সময় তার সঙ্গে জাল টিকিটসহ বিভিন্ন ধরনের প্রতারণা করা হয়েছে। বিদেশে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে রনির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দালাল চক্রের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও রনির অবস্থান সম্পর্কে পরিবারের কাছে কোনো তথ্য প্রদান করা হয়নি। এ ঘটনায় পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

মানববন্ধন থেকে দ্রুত রনিকে খুঁজে বের করে জীবিত ও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনেরা।

রনির মা রোকসানা বেগম বলেন, "আমরা জানি না আমার ছেলে কোথায় আছে বা কী অবস্থায় আছে।" তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যে, দ্রুত তার ছেলেকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে দেওয়া হোক।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, রনির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রনির সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ

রাজবাড়ী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : রাজবাড়ীতে বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের  সদস্যদের মাঝে আজ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।  এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য, বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ অহিদুর রহমান এবং মালিক গ্রুপ রাজবাড়ীর পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।

প্রধান অতিথি’র বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন সরকারের যৎসামান্য আর্থিক আনুকূল্য এটা আপনার পরিবারের জন্য একটু হলেও সহানুভূতি যোগাবে। আগামী দিনে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনায় আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হোক, আমরা তা চাইনা।

তিনি বলেন, আমরা সব সময় সতর্কতার সাথে সড়কে চলাচল করব এবং অন্যকেও সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে থাকার পরামর্শ দেব।

আসুন, আমরা সবাই মিলে নিরাপদ সড়ক চলাচলে একে অপরকে সাহায্য করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও হংকং আজ একটি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি (আইপিপিএ) স্বাক্ষর করেছে, যা দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার উদ্দেশ্যে করা হয়েছে। এই চুক্তিটি ১১তম বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে হংকংয়ে স্বাক্ষরিত হয়। বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী। অপরদিকে, হংকং সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।

এই চুক্তির ফলে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও পুঁজির সুরক্ষা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে, দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরি হবে এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে, হংকং বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হিসেবে পরিচিত। নতুন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে, তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

গত পাঁচ বছরে, বাংলাদেশ হংকং থেকে প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে, ২০২৫ সালে এসেছে ১২২ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। ফলে, বিনিয়োগের পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সূত্র : বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%