০৫:১৪ পি.এম
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সময় ঘটে যাওয়া হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার (১৯ জুলাই) তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
এ সময় চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষ হওয়ার পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুর-দৌলতদিয়া ৪০ কিলোমিটারজুড়ে যেন মৃত্যুফাঁদ
তিনি জানান, এই প্রতিবেদনটি এখন চূড়ান্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। যাতে একটি সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা সম্ভব হয় এবং প্রকৃত আসামিরা বিচার কার্যোবন্ধনে নিয়ে আসা যায়।
আমিনুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে আজ খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে। তিনি আশাবাদী যে শিগগিরই পূর্ণ প্রতিবেদন পাওয়া যাবে।
এই মামলায় আসামিদের নাম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও বিজিবি প্রধান সহ কয়েকজনের নাম প্রতিবেদন এ উঠে এসেছে। তাদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে এবং যাচাই-বাছাইয়ের পরে আসামিদের নাম পরিবর্তন হতে পারে।
শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের বিষয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, এই পর্যন্ত নিহত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে। তবে ৫৮ জনের পরিচয় ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন