ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিক্ষোভ শুরুর আগেই হার মেনেছেন মোদি : অভিজিৎ


বিক্ষোভ শুরুর আগেই হার মেনেছেন মোদি : অভিজিৎ

দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করার উদ্দেশ্যে শনিবার নয়াদিল্লির দিকে রওনা হন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি অভিযোগ করেন, আন্দোলন শুরু হওয়ার পূর্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পরাজয় স্বীকার করে নিয়েছেন’ বলে মনে হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে দীপ দিল্লির পরিস্থিতি এবং সমর্থকদের ওপর দমন-পীড়নের সমালোচনা করেন।

মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দীপ বলেন, দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং ট্রেন বাতিলের ঘটনাগুলি সরকারের ভয়ের চিহ্ন। তিনি মন্তব্য করেন, ‘এসব ঘটনা শক্তির পরিচয় নয় বরং এমন এক নেতার লক্ষণ, যিনি নিজের দেশের মানুষকেই ভয় পান।’

আরও পড়ুন: আঘাত হানল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি পৌঁছাল ১৫০ কিলোমিটারে

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আমাদের বিক্ষোভ শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় স্বীকার করে নিয়েছেন।’ দীপ আরও বলেন, ‘বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানো এবং রাজধানীতে চলাচলে বাধা দেওয়া শক্তির পরিচয় নয়। এসব পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়, প্রধানমন্ত্রী নিজের দেশের মানুষকে ভয় পান।’

তবে ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে আসার পর সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে তাদের বিমান অবতরণ করে।

পুলিশ যখন উড়োজাহাজে প্রবেশ করে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে (লাইভ) যান অভিজিৎ দীপক। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকেই দীপকে এবং সিজেপির আরো দুই সদস্য, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করছে পুলিশ সদস্যরা।

দিল্লি পুলিশের ধারণা, যন্তর মন্তরে প্রায় ৭ হাজার মানুষ বিক্ষোভে যোগ দিতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের শান্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

যন্তর মন্তরে বিক্ষোভের পূর্বে দিল্লিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অনলাইনে কিছু তথ্য সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে।

সিজেপির এক কর্মকর্তা জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সকাল ১০টার মধ্যে দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালে ভোটার তালিকায় কারচুপি এবং ভোটার নিবন্ধনের ফরম ৬-এ পরিবর্তনের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।

এদিকে সিজেপির সমর্থকরা যাতে বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে এসে জড়ো না হন, সে জন্য রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তার কারণে দিল্লি পুলিশ যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের অনুমতি দেয়নি। পাশাপাশি, নয়াদিল্লি এলাকায় ১৪৪ ধারা জারি করে মানুষকে বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গিলের মন্তব্যের জবাবে হোপের পাটকেল, ২৫০ রানে জয় ওয়েস্ট ইন্ডিজের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


গিলের মন্তব্যের জবাবে হোপের পাটকেল, ২৫০ রানে জয় ওয়েস্ট ইন্ডিজের

অসাধ্য সাধন করেছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ নেতৃত্ব দিয়েছেন এই অসাধ্য সাধনে। টি-টোয়েন্টিতে ২৫০ রান চেজ করা সহজ কাজ নয়।

কিন্তু এমন কঠিন লক্ষ্য তাড়া করেও হোপ ছিলেন শান্ত। এ সময় তার বিস্মিত হওয়ার কথা ছিল। তবে তার শান্ত থাকার পেছনে একটি কারণ রয়েছে। যা ইট মারলে পাটকেলের মতো। এই পাটকেলটি তিনি মেরেছেন শুবমান গিলের উদ্দেশে।

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের লক্ষ্য তাড়া করে ভারত জয় পেয়েছিল। সেদিন ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় অর্জন করে ভারত। অধিনায়ক গিল ২২৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে নেতৃত্ব দেন। গুয়াহাটিতে জয় পাওয়ার পর সামাজিক মাধ্যমে গিল লিখেছিলেন, ‘৪০৬? শান্ত থাকুন।’ যেন বোঝাতে চেয়েছেন, এটি কোনো লক্ষ্য নয়।

সেই খোঁচার জবাব এবার দিলেন হোপ। টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হোপ। তিনি খেলেছেন ১০২ রানের অপরাজিত ইনিংস।

জয়ের পর সামাজিক মাধ্যমে হোপ লিখেছেন, ‘২৫০? শান্ত থাকুন।’ তিনিও বোঝালেন, ক্যারিবিয়ানদের জন্য এটি একটি লক্ষ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে তৈরি স্যুট পরিধান করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


বাংলাদেশে তৈরি স্যুট পরিধান করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরনে থাকা স্যুট নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত। সম্প্রতি একটি সমাবেশে তিনি যে স্যুটটি পরেছিলেন, তা তুলনামূলকভাবে কম দামের একটি ব্র্যান্ডের বলে জানা গেছে। তবে বাংলাদেশের মানুষের আগ্রহের কারণ ভিন্ন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্যুটটি সম্ভবত চীন অথবা বাংলাদেশে তৈরি।

প্রতিবেদন অনুযায়ী, নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে অনুষ্ঠিত ‘আমেরিকাকে আবার মহান করো’ শীর্ষক সমাবেশে নেভি ব্লু রঙের স্যুট পরে হাজির হয়েছিলেন ট্রাম্প। সেখানে তোলা ছবিতে দেখা যায়, তার স্যুটটি ‘জস. এ. ব্যাংক’ ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটি তুলনামূলক কম দামের পোশাকের জন্য পরিচিত এবং এর অধিকাংশ পোশাক চীন ও বাংলাদেশের মতো এশীয় দেশে তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের মতো একজন ধনকুবেরের পরনে এমন স্যুট দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বিলাসবহুল ব্যক্তিগত ক্লাব রয়েছে। তিনি নিজের নামে এক লাখ ডলারের ঘড়িও বিক্রি করেন। ফোর্বসের ধনকুবেরদের তালিকায় নিজের অবস্থান নিয়ে তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগও রয়েছে। এসব কারণে অনেকে মনে করেন, ট্রাম্পের কাছে পোশাকের দাম ও আভিজাত্য গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক দিক থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অন্যতম প্রধান বক্তব্য ‘আমেরিকা ফার্স্ট’, অর্থাৎ মার্কিন অর্থনীতি ও দেশের তৈরি পণ্যকে অগ্রাধিকার দেওয়া। অথচ তিনি যে ব্র্যান্ডের স্যুট পরেছেন, সেই ব্র্যান্ডের অধিকাংশ পোশাকই তৈরি হয় যুক্তরাষ্ট্রের বাইরে।

অন্যদিকে, ট্রাম্পের নিজস্ব অনলাইন দোকানে যুক্তরাষ্ট্রে তৈরি একটি টাই বিক্রি হয় ১২৫ ডলারে। এমন পরিস্থিতিতে দেশের প্রেসিডেন্টের পরনে আমদানি করা তুলনামূলক কম দামের স্যুট তার নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে আলোচনা করছেন বিশ্লেষকেরা।

তবে ট্রাম্পের এই পোশাক বেছে নেওয়ার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, কিংবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পোশাকের পছন্দে পরিবর্তন এসেছে কিনা—তা এখনো স্পষ্ট নয়। স্যুটটি বাংলাদেশে তৈরি কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের পদত্যাগ দাবি করলেন কেজরিওয়াল ও রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


মোদি সরকারের পদত্যাগ দাবি করলেন কেজরিওয়াল ও রাহুল

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির নেতাদের আটকের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পৃথকভাবে দেওয়া পোস্টে তারা সরকারের পদক্ষেপের নিন্দা করেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। রাহুল গান্ধী বর্তমান সরকারেরও পদত্যাগ দাবি করেছেন।

কেজরিওয়াল তার পোস্টে উল্লেখ করেন, ‘এখন আনুষ্ঠানিকভাবে বলা যায়, আমরা মোদির চরম স্বৈরশাসনের মধ্যে আছি। উড়োজাহাজ থেকে নামার আগেই সিজেপি নেতাদের গ্রেপ্তার করা নজিরবিহীন ভয়ের বহিঃপ্রকাশ।’

তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন বলে জানেন। কেজরিওয়াল দাবি করেন, নিজের এই জালিয়াতি আড়াল করতে তিনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন।

পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘জ্ঞানেশকে বিদায় নিতে হবে, মোদিকেও বিদায় নিতে হবে।’

অন্যদিকে, শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এই সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি থেকেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ভিডিও বার্তায় জানালেন সিজেপি নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


বাড়ি থেকেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ভিডিও বার্তায় জানালেন সিজেপি নেত্রী

ভারতের দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আটক হয়েছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। একইসাথে আটক হন সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং। দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভের প্রেক্ষাপটে এই ঘটনার ফলে নতুন আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ে তার পারিবারিক বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। রত্না সিংও বিক্ষোভে অংশ নেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিক্ষোভে যোগ দেয়ার পূর্বেই তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে ধ্রুব রাঠির বাড়িতে প্রায় ৫০ সদস্যের একটি পুলিশ দল প্রবেশ করে।

ধ্রুব রাঠির আটক হওয়ার দিনেই রত্না সিংও আটক হন। সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালের মধ্যেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়ার বিষয়টি নিয়ে সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং সামাজিক মাধ্যমে গাড়ি থেকে ধারণ করা ভিডিও বার্তায় বলেন, “আমার গাড়ি যেতে দেয়া হচ্ছে না। আটকের বিষয়ে পুলিশ আমাকে কোনো কারণ জানায়নি।”

এদিকে, ধ্রুব ও রত্না সিংকে আটক করার ঘটনায় সিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি তাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। অপরদিকে, বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে আগাম সতর্কতামূলক আটক বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার।

প্রসঙ্গত, ইউটিউবার ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত। তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে ভিডিও তৈরি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তার চ্যানেলের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%