ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

তমালের নাম উচ্চারণ করতেই আলোচনায় প্রভা


তমালের নাম উচ্চারণ করতেই আলোচনায় প্রভা

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বুধবার (১৭ জুন) বলেন, কিছু সংবাদমাধ্যম কোনো কিছু না বুঝেই তাকে নিয়ে খবর উপস্থাপন করেছে। তিনি নিজেকে নিয়ে কোনো কিছু বলেননি। মূলত তৌফিক আহমেদ তমাল নামে একজন মাউন্টেনারের বিরুদ্ধে তার বক্তব্য ছিল।

ভিডিওতে প্রভা বলেন, খোদা আমাকে ধৈর্য দাও। জার্নালিস্ট আর কিছু লোক- তাদের আসলে প্রথমে ভেরিগুড লিসেনার হওয়া উচিত।

সাংবাদিকদের তিনি বলেন- কোথায় পড়াশোনা করেছেন। আপনাদের স্কুল-কলেজের নাম বলেন তো একটু। আদৌ পড়াশোনা করেছিলেন। আমি একটা লোকের ব্যাপারে কথা বলছিলাম- তার নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। তমাল একজন মাউন্টেনার- মানে এই যে ট্র্যাক করে করে হেঁটে হেঁটে অনেক উপরে যায় না- এ রকম অনেক মানুষের হবি থাকে। নেপালে অন্নপূর্ণা নামে পর্বতে যান; আবার অনেকে এভারেস্ট পর্যন্ত হেঁটে হেঁটে যান। এদেরকে বলে মাউন্টেনার। এই লোকটা ট্যুরের আয়োজনও করে। তো এই লোকের নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। যাকে নিয়ে আমার মূল কথাটা ছিল।

আরও পড়ুন: ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

তিনি আরও বলেন, সাংবাদিক শুনে রাখেন- আপনাদের বলছি হ্যাঁ; জার্নালিস্টরা আমি আসলে তৌফিক আহমেদ তমালকে নিয়ে বলছি। আমি জানি এটা নিয়ে আপনারা লিখলে আপনাদের ভিউ হবে না। তাই আপনারা এটা নিয়ে লেখেন না। কিন্তু এটা একটা লজ্জার বিষয়। ওই তৌফিক আহমেদ তমাল কাঠমান্ডুতে গিয়ে বিভিন্নদেশী (মালয়েশিয়ান) একটা মেয়ের গোসলের ভিডিও ধারণ করেছে। এটা বেআইনি। এটা সমগ্র বিশ্বে বেআইনি; শুধু বাংলাদেশ নয়- এমন কোনো দেশ নাই কারো অনুমতি ছাড়া তার প্রাইভেসি নষ্ট করতে হয়। আপনারা যারা যারা জানেন না আমি কেন এই পোস্টটা করেছি- আমি আমাকে রিলেট করে কিছু বলি নাই। আমি বলেছি যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে এই তমালদের নতুন করে জন্ম হতো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবারির জাদুতে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর দারুণ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ এম


সাইবারির জাদুতে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর দারুণ জয়

ইসমায়েল সাইবারির একমাত্র গোলের মাধ্যমে স্কটল্যান্ডকে পরাজিত করেছে মরক্কো, যাকে চলমান বিশ্বকাপে 'ডার্স হর্স' তকমা দেওয়া হয়েছে।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার ভোরে ১-০ গোলে মরক্কো জয়ী হয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে বাঁশি বাজার পরপরই গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে ফাঁকি দিয়ে জোরাল শটে জালে বল পাঠান সাইবারি। মাত্র ৭১ সেকেন্ডের মধ্যে পিএসভি এইন্দহোফেনের এই ফরোয়ার্ড গোলটি করেন। বিশ্বকাপের এবারের আসরে এটি তার দ্বিতীয় গোল, কারণ এর আগে গত সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ১-১ গোলে ড্রয়ের ম্যাচেও তিনি লক্ষ্যভেদ করেছিলেন।

গোল হজমের পর স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে। বিশেষ করে ম্যাচের শেষের দিকে তারা আক্রমণের চাপ বৃদ্ধি করে। এক পর্যায়ে তারা দুটি পেনাল্টির আবেদনও জানায়। কিন্তু রেফারি কোনোটিই গুরুত্ব দিচ্ছেন না।

সর্বশেষ, স্কটল্যান্ড সমতায় ফিরতে সক্ষম হয়নি। ফলে তিন পয়েন্ট নিয়ে মরক্কো স্কটল্যান্ডকে টপকে গ্রুপ সিতে শীর্ষে উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে দুই পরিবর্তন, জয়ের লক্ষ্যে মাঠে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ এম


একাদশে দুই পরিবর্তন, জয়ের লক্ষ্যে মাঠে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। এই ম্যাচটি দুই দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে হবে।

গত সপ্তাহে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

ফলে এক পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষ দুই দলের বাইরে অবস্থান করছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে বসেছিল হাইতি, তাই পয়েন্টশূন্য অবস্থায় থাকা দলটির জন্যও এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

ব্রাজিলের বিপক্ষে হারলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে হাইতির।

কাগজে-কলমে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো বড় দলকে চমকে দেওয়ার নজির তৈরি করছে।

এ কারণে হাইতির বিপক্ষে সতর্ক থেকেই মাঠে নেমেছে ব্রাজিল।

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের পাশাপাশি গ্রুপের পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করার লক্ষ্য থাকবে সেলেসাওদের। অন্যদিকে, ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামা হাইতি চাইবে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটাতে।

সব মিলিয়ে ‘সি’ গ্রুপে নকআউট পর্বের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ব্রাজিল ও হাইতির মধ্যকার এই ম্যাচ।

ব্রাজিলের একাদশ : আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ জুন আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:৫৮ এম


২০ জুন আজকের নামাজের সময়সূচি

সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্য নামাজের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়, তা প্রত্যেক মুসলমানের জানা জরুরি, যেন সময় শেষ হওয়ার আগেই নামাজ আদায় করা সম্ভব হয়।

আজ শনিবার, ২০ জুন, ২০২৬; ৮ আষাঢ়, ১৪৩৩ বাংলা; ৪ মহররম, ১৪৪৭ হিজরি। চলুন আমরা আজকের নামাজের সময়সূচি দেখি:

যে বিভাগের শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ অথবা বিয়োগ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুনহার গোলেই লিড ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১১ এম


কুনহার গোলেই লিড ব্রাজিলের

হাইতির বিপক্ষে একের পর এক আক্রমণে গোলের জন্য মরিয়া হয়ে খেলছে ব্রাজিল। অফসাইডে রাফিনহার গোল বাতিল হলেও উল্লাসে মাততে দেরি হয়নি সেলেসাওদের। ২৩তম মিনিটে ম্যাথিউস কুনহার গোলের মাধ্যমে এগিয়ে গেলে তারা।

ডি বক্সে হাইতির ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলমুখে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক সেভ করলেও ফিরতি বল পরে তা হাইতির এক ডিফেন্ডার ক্লিয়ার করতে যান। এ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা কুনহার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।

এর আগে, ২২তম মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পান রাফিনহা। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

অবশ্য ১২তম মিনিটে লক্ষ্যভেদ করেছিলেন রাফিনিয়া। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%