ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কুনহার গোলেই লিড ব্রাজিলের


কুনহার গোলেই লিড ব্রাজিলের

হাইতির বিপক্ষে একের পর এক আক্রমণে গোলের জন্য মরিয়া হয়ে খেলছে ব্রাজিল। অফসাইডে রাফিনহার গোল বাতিল হলেও উল্লাসে মাততে দেরি হয়নি সেলেসাওদের। ২৩তম মিনিটে ম্যাথিউস কুনহার গোলের মাধ্যমে এগিয়ে গেলে তারা।

ডি বক্সে হাইতির ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলমুখে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক সেভ করলেও ফিরতি বল পরে তা হাইতির এক ডিফেন্ডার ক্লিয়ার করতে যান। এ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা কুনহার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।

এর আগে, ২২তম মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পান রাফিনহা। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

আরও পড়ুন: জুলাইয়ে ছাত্র আন্দোলনের পক্ষে দাবি করেছেন জুনাইদ আহমেদ পলক

অবশ্য ১২তম মিনিটে লক্ষ্যভেদ করেছিলেন রাফিনিয়া। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ জুন সকাল থেকে টানা ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:১১ এম


২০ জুন সকাল থেকে টানা ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে

গাছপালা কর্তন কাজের জন্য দেশের একাধিক এলাকায় আজ শনিবার (২০ জুন) সকাল থেকে টানা ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে যে, বড়বাজার ফিডার (দৌলোদিয়ার সরদার পাড়া, দৌলোদিয়ার স্কুল পাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিস পাড়া, দৌলোদিয়ার বঙ্গজ পাড়া) এবং নিউ মার্কেট ফিডারের (বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া, দৌলোদিয়ার কোরিয়া পাড়া) ১১/.৪ কেভি লাইনের গাছপালা কাটা হবে।

এই কারণে শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংযুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কখনও লাইন চালু হতে পারে, সুতরাং সার্বক্ষণিক লাইন চালু হিসেবেই গণ্য করা হবে।

সাময়িকভাবে এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।

অন্যদিকে, ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ বিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সব উপকেন্দ্রের এলাকায় নতুন লাইন তৈরি এবং গাছপালা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমার্ধ শেষে ব্রাজিল ৩-০ গোলে হাইতির বিপক্ষে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ এম


প্রথমার্ধ শেষে ব্রাজিল ৩-০ গোলে হাইতির বিপক্ষে এগিয়ে

মরক্কোর বিরুদ্ধে ১-১ ড্র-এর পর ব্রাজিলের খেলা দর্শকদের মন ভরাতে পারেনি। বরং মাঠে মরক্কোর দাপটই ছিল বেশি। বাজে পারফরম্যান্সের কারণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কড়া সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তবে হাইতির বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধে তারা ৩ গোলের লিড নিয়েছে।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ সি'র ম্যাচে প্রথমার্ধ শেষে হাইতির বিপক্ষে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে রয়েছে। এতে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া এবং বাকি গোলটি এসেছে ভিনিসিউস জুনিয়রের পা থেকে।

আগের ম্যাচে ইগর থিয়াগো একাধিক সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু হাইতির বিরুদ্ধে তার জায়গায় সুযোগ পাওয়া মাতেউস কুনিয়া আস্থার প্রতিদান দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের দুই গোলের মাধ্যমে ব্রাজিল জয়ের সুবাস পাচ্ছে।

২২ মিনিটে আবারো একটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন রাফিনিয়া। যদিও তিনি চিপ করেও ফাঁকা জালে বল পাঠাতে পারলেন না।

পরের মিনিটেই ব্রাজিল গোলের দেখা পায়। থিয়াগোর পরিবর্তে দলে ঢোকা মাতেউস কুনিয়া লিড এনে দেন। ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন ভিনিসিউস। হাইতির গোলকিপার জন প্লেসিডের শট ঠেকানোর পর জটলা থেকে কুনিয়া বল পেয়ে জালে পাঠান।

জয়ের খোঁজে নামা ব্রাজিল ১২ মিনিটের মাথায় একটি গোল করেছিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।

৩৬ মিনিটে আবারো কুনিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দারুণ একটি মুভের শুরুটা করেন ভিনিসিউস। দৌড়ে বল নিয়ে এগিয়ে বাঁয়ে কুনিয়াকে ডিফেন্সচেরা পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলের পরই ধাক্কা খায় ব্রাজিল। চোটের কারণে মাঠের বাইরে চলে যান রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বদলি হিসেবে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিউস। তিনি হাইতির গোলরক্ষক জন প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। উল্লেখ্য, এর আগে মরক্কোর বিপক্ষে একমাত্র গোলটিও তার একক প্রচেষ্টায় এসেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যেই বদলাবে আবহাওয়া, সতর্কতা যেসব জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:২৫ এম


দুপুরের মধ্যেই বদলাবে আবহাওয়া, সতর্কতা যেসব জেলায়

দুপুরের মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রপাতও হতে পারে।

শনিবার (২০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাসের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ৯ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কন্যাশিশুকে ধর্ষণের মামলার জেরে বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:২৯ এম


কন্যাশিশুকে ধর্ষণের মামলার জেরে বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার

কিশোরগঞ্জে এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় মামলার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা আসামিপক্ষের হুমকির কারণে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের নিরাপত্তাহীনতায় কাটানোর কারণে পরিবারটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে, যেখানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেছেন।

লিখিত বক্তব্যে ওই নারী জানিয়েছেন, তারা সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামে বসবাস করেন। মেয়েটির বাবা একজন মাটিকাটা শ্রমিক, আর মা মানুষের বাড়িতে কাজ করেন। তাদের দুটি কন্যা রয়েছে। বড় মেয়ে সাড়ে সাত বছরের এবং স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে পাঁচ বছরের এবং একই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

তিনি জানান, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় বড় মেয়েকে প্রতিবেশি সৌদি প্রবাসী লিটন মিয়ার ছেলে (১৫) চকলেটের প্রলোভন দেখিয়ে মুখ চেপে তুলে নিয়ে যায়। এরপর আসামি মেয়েটিকে তার বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি মায়ের কাছে জানালে পরদিন মা বাদী হয়ে ওই কিশোরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন। একইদিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করার পর বিচারক অভিযুক্তকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত বর্তমানে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, মামলার পর থেকেই অভিযুক্তের বাবা সৌদি থেকে ফোনে বাদী পক্ষকে কেটে টুকরো টুকরো করে হত্যার হুমকি প্রদান করছেন। আসামির চাচা বাদল মিয়া, আল আমিন, আরজু মিয়া, বাবুল মিয়া, চাচাত ভাই উজ্জ্বল ও রায়হানসহ অন্যান্য স্বজনরা বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। প্রাণের ভয়ে মেয়েদের নিয়ে মা বর্তমানে কিশোরগঞ্জ পৌরসভার কানিকাটা এলাকায় তার বোনের মেয়ের বাসায় আশ্রয় গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে দুই মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। মেয়েদের বাবা ঝুঁকি নিয়ে কেবল বাড়িতে বাস করছেন। শিশুটির মা পুলিশ বিভাগ ও প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%