১০:২০ এম
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে লিওনেল মেসি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। আলজেরিয়ার বিপক্ষে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও, এই বিষয়ে নিজেই স্পষ্ট বক্তব্য দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ৮০ মিনিটের মধ্যেই মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন। তাঁর অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা জয় পায়। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে তিনি জায়গা করে নেন।
এদিকে, মেসি আরও একটি অনন্য রেকর্ডও গড়েছেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন তিনি। একই দিনে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছয়টি বিশ্বকাপে খেলার বিরল তালিকায় নাম লেখান।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রশ্নের জবাবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেন মেসি। মিক্সড জোনে সাংবাদিকদের প্রশ্ন শুনে তিনি হেসে বলেন, “না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।
বর্তমানে প্রায় ৩৯ বছর বয়সী মেসির এই মন্তব্য ২০৩০ বিশ্বকাপে তাকে মাঠে দেখার জল্পনায় অনেকটাই ইতি টানল। তবে ২০২৬ বিশ্বকাপের শুরুতেই তার দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে, বয়স কেবলই একটি সংখ্যা।
উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই বিশ্বকাপ ইতিহাসে একাধিক রেকর্ডের মালিক ছিলেন মেসি। আর বিশ্বকাপ-২০২৬ এর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি নিজের কিংবদন্তি ক্যারিয়ারে যোগ করলেন নতুন আরেকটি মাইলফলক।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন