ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চীন-রাশিয়ার হাতছাড়া, ভেনেজুয়েলার তেলক্ষেত্রে এবার মার্কিন কোম্পানি


চীন-রাশিয়ার হাতছাড়া, ভেনেজুয়েলার তেলক্ষেত্রে এবার মার্কিন কোম্পানি

ভেনেজুয়েলার বেশ কিছু তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ এবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে, যা চীন ও রাশিয়ার কোম্পানির হাত থেকে চলে আসছে। মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স এসব তেলক্ষেত্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে, সোমবার রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ভেনেজুয়েলার সঙ্গে বড় ধরনের তেল উৎপাদন চুক্তির অংশ হিসেবে এই পরিবর্তন ঘটছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ তেল সম্পদে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভেনেজুয়েলার তেল খাতে চীন ও রাশিয়ার দীর্ঘদিনের প্রভাবও কমে যাবে।

ভেনেজুয়েলা সরকার নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সকে নতুন করে ১৪টি তেল প্রকল্প দিয়েছে, এমনটি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি দেশটিতে ১৭টি প্রকল্প পরিচালনার নিয়ন্ত্রণ পাবে। এসব প্রকল্পে উৎপাদন বৃদ্ধি করে তেলের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স আগে মার্কিন তেল ব্যবসায়ী হ্যারি সার্জেন্টের মালিকানায় ছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে আছেন ভেনেজুয়েলার ব্যবসায়ী আলেহান্দ্রো বেটানকোর্ট। তিনি চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, "ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানো হলে দেশটির মানুষ এবং যুক্তরাষ্ট্র—দুই পক্ষই উপকৃত হবে।"

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালনার মূল দায়িত্ব থাকবে নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সের হাতে। তবে কোম্পানিটির ৩৫ শতাংশ অংশীদারিত্বের ওপর মার্কিন সরকারের অধিকার থাকবে। পাশাপাশি কোম্পানির উৎপাদিত তেলের ২০ শতাংশ উৎপাদন খরচে কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে।

হোয়াইট হাউস জানিয়েছে, বাকি ৮০ শতাংশ তেল কেনার ক্ষেত্রেও মার্কিন পররাষ্ট্র দপ্তরকে সবার আগে কেনার সুযোগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ও পরিচালকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতাও থাকবে। পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্যকে হতে হবে মার্কিন নাগরিক।

নতুন করে দেওয়া ১৪টি প্রকল্পের মধ্যে পাঁচটি আগে চীনা কোম্পানিগুলো পরিচালনা করত। আর একটি প্রকল্পের দায়িত্বে ছিল রাশিয়ার একটি কোম্পানি। চীনা প্রতিষ্ঠান চায়না কনকর্ড রিসোর্সেস দুটি প্রকল্প পরিচালনা করত। ২০১৯ সালে ইরান-সংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার কাছে চীনের জবাবদিহি জরুরি

আরেকটি প্রকল্প পরিচালনা করত চীনা জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেক। অন্য একটি ছিল চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (সিএনপিসি) অধীনে।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, "এই চুক্তির ফলে শুধু যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ভেনেজুয়েলায় নতুন ব্যবসার সুযোগ পাচ্ছে না, দেশটির তেলের জন্য যুক্তরাষ্ট্রও বড় বাজারে পরিণত হচ্ছে।" এর আগে এসব তেলের একটি বড় অংশ চীনে পাঠানো হতো।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, নতুন করে নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সের হাতে যাওয়া দুটি প্রকল্প আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুর ঘনিষ্ঠ সহযোগী আলেক্স সাবের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান পরিচালনা করত। সাব বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন।

আরেকটি তেলক্ষেত্র মাদুরুর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের এক ভাতিজার সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলেও জানিয়েছেন কর্মকর্তারা। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন, বেসরকারি ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে ভেনেজুয়েলার প্রমাণিত প্রায় ৬৪ বিলিয়ন ব্যারেল তেলের মজুতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে। সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, "ভেনেজুয়েলা থেকে ‘মিলিয়ন মিলিয়ন ব্যারেল’ তেল যুক্তরাষ্ট্রে যাচ্ছে।" এসব তেল টেক্সাস ও লুইজিয়ানাসহ বিভিন্ন এলাকার শোধনাগারে পাঠানো হচ্ছে। মঙ্গলবার তেল ও গ্যাস খাতের ব্যবসায়ী এবং শোধনাগার মালিকদের সঙ্গে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে

তেলের পাশাপাশি ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তন নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির অন্তর্বর্তী কর্তৃপক্ষের আলোচনা চলছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৫ সালে নির্বাচিত জাতীয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা চলছে। দেশটির সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে তৈরি আইনি প্রশ্নের সমাধান করাই এসব আলোচনার অন্যতম লক্ষ্য।

ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের জাতীয় পরিষদকে ভেনেজুয়েলার সংবিধানের অধীনে সর্বশেষ নির্বাচিত ও কার্যকর আইনসভা হিসেবে বিবেচনা করে। যদিও বর্তমানে ওই পরিষদের কোনো আনুষ্ঠানিক শাসনক্ষমতা নেই। মার্কিন কর্মকর্তাদের মতে, ওই পরিষদের সঙ্গে সমঝোতা হলে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তনের জন্য একটি সাংবিধানিক ও আইনি ভিত্তি তৈরি হতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশটির তেল শিল্পকে আবার সচল করার পথও খুলে যেতে পারে।

সব মিলিয়ে ভেনেজুয়েলার তেল খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। চীন ও রাশিয়ার প্রভাব কমিয়ে দেশটির গুরুত্বপূর্ণ তেল প্রকল্পগুলোতে নিজেদের অবস্থান শক্ত করার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: সরকার পোশাক শ্রমিকদের আন্দোলন দমনের চেষ্টা করছে : নাহিদ ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাতিয়ারায় মাদক সেবনের দায়ে ৭ জনের ১৫ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


দাতিয়ারায় মাদক সেবনের দায়ে ৭ জনের ১৫ দিনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কোট বিল্ডিংয়ের পশ্চিম পাশে দাতিয়ারা এলাকায় সদর মডেল থানার ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—দাতিয়ারা এলাকার সোলায়মানের ছেলে আশিক (২২), শিপন (২২), জাহাঙ্গীরের ছেলে আব্দুর রাকিব (২০), বাহার মিয়ার ছেলে আকাশ (১৮), কাসেম মিয়ার ছেলে হেলাল মিয়া (২০), মোশাররফ হোসেনের ছেলে আপন (১৯) ও রুহান (১৯)।

সংশ্লিষ্টরা জানান, মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ১৩ জনকে আটক করা হয়।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
পুলিশ জানান, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল কেচুয়াতৈল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমান আল বিন নিরব ওরফে জীবনকে (৩০), গ্রেফতার করে। সে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া (বড়বনগ্রাম) গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। গ্রেফতার আরমান আল বিন নিরবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে, মহানগরীতে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ছয়জন রয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
মাসুদ রানা রাব্বানী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে : এলজিআরডি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে : এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের জন্য রাজনীতি করে।

আজ মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। "আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা সেই দায়িত্ব পালন করব। আর জনগণ দায়িত্ব না দিলে আমরা কোনোদিন জোর করে সেই দায়িত্ব গ্রহণ করিনি।"

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের স্বাধীনতা নিশ্চিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। একই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করাও দলটির অন্যতম লক্ষ্য ছিল।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি। "তাঁর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য ছিল।" বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, "আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধনী-দরিদ্রের বৈষম্য কমবে, দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে এবং নারী ও শিশুসহ সকল মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।"

পলাশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রায় ছয় মাস আগে নির্বাচনে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধি নির্বাচিত করেছেন। "তাদের আস্থার কারণেই আমি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি।"

তিনি বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান দায়িত্ব। গণতন্ত্র ও দেশের উন্নয়নের এই যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা বিএনপির র‍্যালি ও বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা বিএনপির র‍্যালি ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে র‍্যালির পর ফতুল্লা আলীগঞ্জ খেলার মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য প্রদান করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, গত ১৭ বছর ধরে দলের ত্যাগী নেতাকর্মীরা বিভিন্ন কষ্ট সহ্য করেছেন। তারা আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন এবং বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন।

এছাড়া বক্তারা বলেন, বিএনপিতে যোগ দিয়ে যারা দল করতে চান, তাদের সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%