ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

শিক্ষার্থীদের মানবিক, সামাজিক, নৈতিক ও পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তবে, এসব বিনিয়োগের সুফল নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের নিতে হবে। ভবন নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না, বরং শিক্ষার্থীদের মানবিকতা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমান গুরুত্ব দিতে হবে।

বুধবার (৪ নভেম্বর) হাটহাজারীর উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন এবং এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বাউস্টের ইইই ফেস্টে গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের সুশিক্ষিত, মানবিক ও দূরদর্শী নাগরিক হিসেবে গড়ে তোলা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল আল মুমিন।

সহকারী প্রধান শিক্ষক মো. আক্কাস উদ্দিন ও জাহেদুল আলম মাস্টারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, চারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক শেখ আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: ফ্যাসিস্ট সরকারের ‘বনসাই বিশ্ববিদ্যালয়’কে ‘বটবৃক্ষ বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তর করাই আমার মূল লক্ষ্য: উপাচার্য তাহ্‌মিনা আখতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে

নেত্রকোনার দুর্গাপুরের চিনামাটির পাহাড়ে একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগটি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে।

দুর্গাপুর, নেত্রকোনা, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব জনপদ হিসেবে পরিচিত। এখানে পাহাড়, নদী, লেক ও সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক আসেন। বিজয়পুরের সাদামাটির পাহাড়, চিনামাটির লেক, সোমেশ্বরী নদী, রানীখং পাহাড়, গারো পাহাড় এবং সাধুপাড়া সহ বিভিন্ন দর্শনীয় স্থান এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এই পর্যটন এলাকার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

চিনামাটির পাহাড় পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি অস্থায়ী পদ সৃষ্টি এবং দুটি মোটরসাইকেল টিওঅ্যান্ডইভুক্ত করার বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে এ-সংক্রান্ত সরকারি পত্র জারি করা হয়। উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত ওই পত্রে তদন্তকেন্দ্র স্থাপন ও কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল এবং যানবাহনের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

দুর্গাপুরের পর্যটনশিল্পের অন্যতম আকর্ষণ হলো বিজয়পুরের সাদামাটির পাহাড় ও চিনামাটির লেক। প্রতিদিনই এসব স্থানে পর্যটকদের ভিড় জমে। বিশেষ করে ছুটির দিন এবং বিভিন্ন উৎসবের সময় পর্যটকদের উপস্থিতি পুরো এলাকা মুখরিত করে তোলে। সোমেশ্বরী নদীর বালুচর, রানীখং পাহাড়, সাধুপাড়া ও গারো পাহাড়ের পাদদেশেও পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়।

তবে পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিরাপদ চলাচল নিশ্চিত করা, অপরাধ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, দুর্ঘটনায় দ্রুত সহায়তা প্রদান এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষা নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরেই এই এলাকায় স্থায়ী পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল।

চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হলে পর্যটন এলাকায় পুলিশের নজরদারি ও তৎপরতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এতে পর্যটকেরা আরও নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া সহজ হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্যোগকে দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্থানীয়রা দেখছেন। তাদের প্রত্যাশা, তদন্তকেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে চিনামাটির পাহাড়সহ আশপাশের পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।

স্থানীয়দের মতে, পর্যটন সম্ভাবনাময় দুর্গাপুরের সৌন্দর্য ও আকর্ষণ ধরে রাখতে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। চিনামাটির পাহাড় পুলিশ তদন্তকেন্দ্র সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার কাছে চীনের জবাবদিহি জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার কাছে চীনের জবাবদিহি জরুরি

বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীনকে দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে আরো বেশি জবাবদিহি করতে হবে। বিশেষ করে হিমালয় অঞ্চলের হিমবাহ গলে সৃষ্ট বন্যার ঝুঁকি মোকাবেলায় নেপাল ও ভারতের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু অর্থায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। এ আহ্বানটি দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৩৩ শতাংশই চীনের। দেশটি প্রতি বছর প্রায় ১৩ দশমিক ১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। নিঃসরণের দিক থেকে এশিয়ায় চীন শীর্ষ অবস্থানে রয়েছে, যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের নিঃসরণের পরিমাণ প্রায় ৩ দশমিক ১৫ বিলিয়ন টন।

চীন কেবল বিপুল পরিমাণ কার্বন নিঃসরণের জন্যই নয়, বরং দক্ষিণ এশিয়ার অভিন্ন পরিবেশব্যবস্থার উজানে অবস্থান এবং জলবায়ু প্রযুক্তিতে সক্ষমতার কারণে এ অঞ্চলের কাছে দায়বদ্ধ। দক্ষিণ এশিয়ার দেশগুলো ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনে কম ভূমিকা রেখেও তাপপ্রবাহ, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকির সম্মুখীন রয়েছে।

২০২৬ সালের আগস্টে নেপালে আন্তসীমান্ত হিমবাহ হ্রদ থেকে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, চীনের ভূখণ্ডে থাকা প্রায় ২৫টি হিমবাহ হ্রদ নেপাল ও আশপাশের অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে চীনের গিরং কাউন্টি থেকে শুরু হওয়া বন্যায় নেপালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।

বিশ্লেষণে বলা হয়েছে, এসব ঘটনায় ঝুঁকি তৈরি হচ্ছে উজানে, কিন্তু প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ভাটির দেশগুলো। এই কারণে নদীর পানিপ্রবাহসংক্রান্ত তাৎক্ষণিক যোগাযোগ, হিমবাহ পর্যবেক্ষণ এবং যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা চীনের দায়িত্বের অংশ হওয়া উচিত। তবে এ ধরনের স্বচ্ছ জলবায়ু সহযোগিতায় চীনের অনীহা ভারতের বন্যা ও পানিসংকটের ঝুঁকি বাড়াচ্ছে বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

চীন নিজেকে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জলবায়ু নেতৃত্বের দাবিদার হিসেবে তুলে ধরলেও জলবায়ু অর্থায়নে তার ভূমিকা আরো জোরালো হওয়া প্রয়োজন। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটি উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে প্রায় ৪৫ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। তবে জাতিসংঘের জলবায়ু কাঠামো সনদের অধীনে উন্নয়নশীল দেশ হিসেবে চীনের জলবায়ু অর্থায়নে বাধ্যতামূলক কোনো দায়িত্ব নেই। ফলে দেশটির সহায়তা স্বেচ্ছামূলক।

বিশ্লেষণে চীনের জ্বালানি নীতিরও সমালোচনা করা হয়েছে। দেশটি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষে থাকলেও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ অব্যাহত রেখেছে। ২০২৫ সালে চীন নতুন করে ৭৮ গিগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করেছে, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে না।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ কেনার নিশ্চয়তা দেওয়ার ফলে এসব কেন্দ্রের কার্যক্রম ও কার্বন নিঃসরণ অব্যাহত থাকছে। এর অর্থনৈতিক সুবিধা চীন পেলেও বাড়তি নিঃসরণের জলবায়ুগত ঝুঁকি বহন করতে হচ্ছে নেপাল, ভুটান ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর ঐতিহাসিক দায় আরো বেশি হলেও ভৌগোলিক অবস্থান ও সক্ষমতার কারণে চীনের দায়িত্বও উপেক্ষা করার সুযোগ নেই। এ ক্ষেত্রে নেপাল ও ভারতের সঙ্গে তাৎক্ষণিক পরিবেশগত তথ্য বিনিময়, আগাম সতর্কীকরণ অবকাঠামো নির্মাণে অর্থায়ন এবং দক্ষিণ-দক্ষিণ জলবায়ু অর্থায়নে সুনির্দিষ্ট অঙ্গীকার জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

বিনা অনুমতিতে স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ার কারণে এবং ছবিগুলো সরানোর অনুরোধ সত্ত্বেও তা না করার জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে কুয়েতের আদালত।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেশের আদালত এই রায় প্রদান করেছে। আসামিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আসামি আদালতে বলেছেন যে, তার বন্ধু তার স্ত্রীর সম্মতি ছাড়া তাদের বাড়িতে এসে ছবিগুলো তুলেছিলেন। স্ত্রীর সম্মানে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর, তিনি বন্ধুকে বারবার ছবিগুলো মুছে ফেলতে অনুরোধ করেন।

আসামির দাবি, তার বন্ধু পূর্বের ছবিগুলো মুছে ফেলেননি, বরং পরবর্তীতে আরও ছবি পোস্ট করেন। এই কারণে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।

তিনি আদালতকে জানান, এই বিরোধের ফলে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ী দেড় কোটি টাকার লোন ও স্বর্ণালংকার নিয়ে উধাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ী দেড় কোটি টাকার লোন ও স্বর্ণালংকার নিয়ে উধাও

নাটোরের নলডাঙ্গা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার লোন এবং স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা থানা মোড়ে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন এনজিওর কর্মী এবং ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা জানান, নলডাঙ্গা পৌর বাজারের তন্নী জুয়েলার্সের মালিক নিমাই চন্দ্র তামেলী এবং তার স্ত্রী চন্দনা রানী আমাদের কাছ থেকে নগদ টাকা লোন ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে গেছেন। তারা বলেন, "আমরা আমাদের টাকা এবং স্বর্ণালংকার ফেরত পেতে এবং তাদের বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।"

তন্নী জুয়েলার্স প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে এবং নিমাই চন্দ্র ও তার স্ত্রী চন্দনা রানীর ভাড়া বাসা তালাবদ্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, "আমি মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%