০৬:১২ এম
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অবস্থিত বারান্দা থেকে চুরি হওয়া এক ১৫ মাস বয়সী শিশুকে পুলিশ ১৩ ঘণ্টার ঝটিকা অভিযানে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাছিমা বেগম (২৫) ও তাঁর স্বামী বোর্হান উদ্দীন (৩০)। জানা গেছে, নাছিমার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর এলাকায় এবং তাঁর স্বামী বোরহানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মালিনিমুরা এলাকায়।
গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
পুলিশের সূত্রমতে, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার সময় চমেক হাসপাতালের ৫ নম্বর ভবনের নিউরোসার্জারি বিভাগের ২৮ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে কৌশলে শিশুটিকে চুরি করা হয়েছিল।
শিশুটির বাবা মোহাম্মদ সোহেল রানা হাসপাতালে তাঁর অন্য এক নবজাতক সন্তানকে চিকিত্সার জন্য ভর্তি করেছিলেন। হাসপাতালের জায়গার সংকট থাকার কারণে শিশুটির মা তাসলিমা জান্নাত নীলা ও দাদি ১৫ মাস বয়সী নাজেহাদকে ওয়ার্ডের বারান্দায় রেখেছিলেন।
এ সময় অভিযুক্ত নাছিমা বেগম নিজেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার একজন বাসিন্দা হিসাবে পরিচয় দান করে শিশুটির মায়ের পূর্বপরিচিত হিসেবে তাঁদের সাথে সখ্য গড়ে তোলেন। এক পর্যায়ে শিশুটি কান্না শুরু করলে নাছিমা তাকে চিপস কিনে দেওয়ার কথা বলার মাধ্যমে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান।
এরপর, নাছিমা আর ফিরে না আসায় শিশু ও তার পরিবারের সদস্যরা হাসপাতালজুড়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত নগরের পাঁচলাইশ থানায় একটি অপহরণ মামলা করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক কালের কণ্ঠকে জানিয়েছেন, তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন