০৬:২৩ এম
দেশের কিছু অঞ্চলগুলোর জন্য সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে, সেখানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শনিবার (১১ জুলাই) আবহাওয়া অফিসের রাত ৯টা থেকে পরবর্তী দিন অর্থাৎ রোববার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
এতেই বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
এশব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে এখানে ক্লিক করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন