ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন


রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করেন। এই উদ্বোধনের অংশ হিসেবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবির অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর আদর্শ, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি তাঁর সভাপতিত্বে বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী উপলক্ষে রাজশাহীতে দীর্ঘ মেয়াদী উৎসবের অংশ হিসেবে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর সংস্কৃতি প্রেমীদের জন্য এই তিন দিনে নজরুলের জীবন ও কর্মের উপর ভিত্তি করে অনেক ধরনের আয়োজন থাকবে।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

তিনি জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আজ সন্ধ্যা ৭টায় নজরুলের স্মৃতি নিয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল ৩ জুলাই বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৪ জুলাই নজরুলের বিভিন্ন ধারার গান নিয়ে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

এই তিন দিনব্যাপী আনন্দময় ও উৎসবমুখর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাজশাহীর সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যেকোনও প্রকারের ‘ভুল হিসাব’ অথবা ‘অবিবেচক পদক্ষেপ’ থেকে বিরত থাকা সংক্রান্ত কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া।

এখানে তারা জানায়, ইরানের বিরুদ্ধে যদি কোনও ধরনের হুমকি কিংবা আগ্রাসনের চেষ্টা হয়, তাহলে তার পাল্টা জবাব দেয়া হবে যেটি হবে ‘কঠোর’।

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দফতর জানাচ্ছে যে, শক্তিশালী ইরানের শত্রুদের, বিশেষত যুক্তরাষ্ট্র, ‘জায়নবাদী শাসন’ (ইসরায়েল) এবং তাদের আঞ্চলিক সহযোগীদের, যেকোনও ভুল সিদ্ধান্ত গ্রহণের পূর্বে দ্বিতীয়বার ভাবা উচিত।

এই বিবৃতিতে বলা হয়, “আমরা শক্তিশালী ইরানের শত্রুদের সতর্ক করে দিচ্ছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জায়নবাদী শাসন এবং তাদের আঞ্চলিক সহযোগীদের যে, তারা যেন কোনও ভুল হিসাব না করে। আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি বা আগ্রাসন করার আগে তাদের অবশ্যই দ্বিতীয়বার ভাবা উচিত।”

এদিকে, আরও জানানো হয়, “ইরানের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।”

এই সতর্কবার্তা এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুটি দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা এখন অনিশ্চয়তার মোকাবিলা করছে। সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও নতুন করে চাপের সম্মুখীন হয়ে পড়েছে।

বিশ্লেষকদের অভিমত, ইরানের এই বক্তব্য মূলত সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ প্রয়োজনীয়তা প্রতিরোধ করে, এমন একটি বার্তা প্রকাশ করছে। একই সাথে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনও ধরনের ছাড় দেওয়ার জন্য প্রস্তুত নয়।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী উত্তেজনা এবং শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে এই বিবৃতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরের একটি যুবককে অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে। মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অপহৃতকে উদ্ধার করার পর।

পুলিশের খবর অনুযায়ী, ৩০ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় জীবনানন্দ সরকার নামে এক যুবককে অফিসের কাজের কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। এরপর তাকে এক আসামির বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, মুক্তিপণ না দিলে ভিকটিমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এই সময় ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকার মূল্যমানের ছয়টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়।

পরে তাকে হিলি চারমাথায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার একটি অফিসকক্ষে আটকে রাখা হয়।

হাকিমপুর থানার পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। অভিযুক্ত মো. ইউসুফ আলী (২৮) এবং মো. মোজাম্মেল হোসেন মুকুল (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর গ্রহণের অভিযোগে হাকিমপুর থানায় মামলা নং-০১/১৩৭, তারিখ ১ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৬৫/৩৮৬/৩৮৭/৩৪২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্ত কমকতা জানান যে, হাকিমপুর থানার এসআই (নি.) মো. শামীম মিয়া জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


শ্রীপুরে আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

 

গাজীপুরের শ্রীপুরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবগুলো মোকাবিলা করা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে, ১১টায় শ্রীপুর পৌরসভার ওয়াদ্দা দিঘির পাড়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, এড. আহসান কবিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফাউন্ডেশনের সদস্যরা।

সভাপতির বক্তব্যের এক অংশে, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবিলা করার লক্ষ্যে এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে তিন হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের আওতায়, এসব গাছ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সড়কের পাশেই এবং গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


বদলগাছীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ
 
★ বদলগাছীতে  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ !
 কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বঋহুমুখীকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ হাজার ৫শত ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
 
এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু  , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান , বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন , উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ,সজল সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,জনপ্রতিনিধি ,
স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৫শত ৬০জন  কৃষক বিভিন্ন ফসলের জন্য সরকারি প্রণোদনা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, উফশী রোপা আমন, বিভিন্ন সবজির বীজ, ফলজ ও লেবুর চারা। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৬ জন কৃষককে দেওয়া হচ্ছে এয়ার ফ্লো মেশিন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের ফসল চাষে আগ্রহ বাড়বে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের হাতে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
 
এদিকে, উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় চাষাবাদের খরচ কমবে এবং তারা অধিক উৎপাদনের ব্যাপারে আশাবাদী। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%