ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ


যশোরে শিশু বান্ধব আদালত পদ্ধতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

যশোর, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা তদন্ত, ভুক্তভোগী শিশুর ট্রমা ও ভিকটিমহুড এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

আজ রোববার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

যশোরের ৯টি থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্তসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

প্রশিক্ষণের সময় শিশু নির্যাতনের ঘটনা শনাক্তকরণ, প্রমাণ সংগ্রহ, শিশুর বক্তব্য গ্রহণের ক্ষেত্রে সংবেদনশীলতা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম এবং এসিডির প্রকল্প সমন্বয়কারী এস এম আহসান উল্লাহ সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিডির এরিয়া ম্যানেজার মো. হুমায়ন কবির।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি গবেষকরা উদ্ভাবন করলেন নাইট্রোজেন সার ব্যবহারে ২২% সাশ্রয়ের প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


জবি গবেষকরা উদ্ভাবন করলেন নাইট্রোজেন সার ব্যবহারে ২২% সাশ্রয়ের প্রযুক্তি

ঢাকা, ১৩ সেপ্টস্বর, ২০২৬  : টেকসই কৃষির জন্য উদ্ভাবিত হয়েছে রিমোট সেন্সিংভিত্তিক নির্ভুল নাইট্রোজেন ব্যবস্থাপনা প্রযুক্তি ‘এন-ফার্টিস্মার্ট’। এই প্রযুক্তিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের গবেষকদ্বারা তৈরি করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তির ব্যবহারের ফলে প্রচলিত সুপারিশের তুলনায় গড়ে প্রায় ২২ শতাংশ নাইট্রোজেন সার সাশ্রয় করা সম্ভব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সহযোগিতায় পরিচালিত প্রকল্পটির প্রোটোটাইপ বর্তমানে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ প্রদর্শিত হচ্ছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রযুক্তিটির উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

‘এন-ফার্টিস্মার্ট’ স্যাটেলাইট ও রিমোট সেন্সিংভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে কৃষিজমির বিভিন্ন অংশের নাইট্রোজেনের প্রয়োজনীয়তা নির্ধারণ করে। এরপর স্থান ও পরিমাণভিত্তিক সার প্রয়োগের সুপারিশ করে। গবেষণায় দেখা গেছে, প্রচলিত ‘ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড-২০২৪’ অনুযায়ী হেক্টর প্রতি প্রায় ১৭৪ কেজি নাইট্রোজেনের পরিবর্তে এই প্রযুক্তির মাধ্যমে তা প্রায় ১৩৫ দশমিক ৭০ কেজিতে নামিয়ে আনা সম্ভব।

গবেষকদের মতে, অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং এটি মাটি, পানি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। ‘এন-ফার্টিস্মার্ট’ জমির প্রকৃত চাহিদা অনুযায়ী সার প্রয়োগে সহায়তা করে, যা সারের অপচয়, কৃষকের ব্যয় এবং অতিরিক্ত নাইট্রোজেনের পরিবেশগত ক্ষতি কমাতে সাহায্য করবে।

গবেষণায় যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মো. আতাউল গনি, ড. এ এম এম গোলাম আদম, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং তরুণ গবেষক বিপ্লব বিশ্বাস ও মো. নাজিম শরিফ।

গবেষকরা বিশ্বাস করেন, যদি প্রযুক্তিটি আরও উন্নত করে দেশের বিভিন্ন কৃষি অঞ্চলে বৃহৎ পরিসরে প্রয়োগ করা যায়, তবে কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সারের অপচয় ও পরিবেশদূষণ হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শন প্রকল্প পরিচালকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শন প্রকল্প পরিচালকের

নেত্রকোণা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীতে প্রস্তাবিত দুইটি সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।

আজ তিনি প্রস্তাবিত সেতু দুটির স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর বর্তমান অবস্থা, বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা এবং সেতু নির্মাণের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত চারটি প্রধান সেতুর মধ্যে কলমাকান্দার এই দুটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে। প্রকল্প দুটির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার মন্তব্য করেন, ডেপুটি স্পিকারের বিশেষ উদ্যোগের কারণে প্রস্তাবিত সেতু দুটির স্থান ও আশপাশের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সেতু দুটি নির্মিত হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সীমান্ত সড়কের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, সরেজমিন পরিদর্শনের পর্যালোচনার ভিত্তিতে দ্রুত পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, লেংগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা মন্তব্য করেন, দীর্ঘদিনের কাক্সিক্ষত সেতু দুটি নির্মিত হলে কলমাকান্দার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এর ফলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিগত যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিগত যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন মন্তব্য করেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিগত যে কোনো সময়ের তুলনায় অধিক স্বচ্ছ হবে। এই লক্ষ্যে সরকার কার্যকর সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ফারজানা শারমীন উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। ভোটাররা নির্বাচনে যোগ্য, মেধাবী এবং শিক্ষিত ব্যক্তিদের মূল্যায়ন করার সুযোগ পাবেন। সরকারের উদ্দেশ্য হলো নির্বাচনের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা। সরকারের প্রচেষ্টা থাকবে, এই ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করে দেশে তৃণমূল পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দায়িত্ব গ্রহণের পর সরকারের কার্যক্রমে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকার কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। তবে বিগত সরকারের পরনির্ভরশীল নীতির কারণে গ্যাস, বিদ্যুৎ এবং তেলের সমস্যা সৃষ্টি হয়েছে। জনগণের এই দুর্ভোগ এবং সমস্যাগুলো নিয়ে সরকার কাজ করছে। বর্তমান সরকার এমনভাবে জ্বালানি খাতের বিদ্যমান সমস্যার সমাধান করতে চায়, যেন বাংলাদেশ আর কারো উপর নির্ভরশীল না থাকে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সমস্যা ও সমাধানের এই মধ্যবর্তী সময়টুকুতে আমাদের সবার কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার, এমনকি প্রধানমন্ত্রী বারংবার দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা যখন যেখানে যাই, তখন দেশের সকল মানুষের কাছে দুঃখ প্রকাশ করি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো অভাব নেই, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহা. শরীফুল হক, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

এরপর প্রতিমন্ত্রী পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে পাবনা রওনা হন। আগামীতে তিনি সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করবেন।

তিনদিনের এই সরকারি সফরে প্রতিমন্ত্রী পাবনা ছাড়াও নাটোরের তিনটি উপজেলায় একাধিক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ঢাকা শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়লো

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণের সময়সীমা সম্প্রসারিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে।

ফরম পূরণের নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে পরিশোধের জন্য শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে ২৪ আগস্ট প্রকাশিত প্রাথমিক বিজ্ঞপ্তিতে ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সময় এবং ১৩ সেপ্টেম্বর ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে পূর্বনির্ধারিত সেই সময়সীমা বাড়িয়ে নতুন এই সূচি প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%