শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৫ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দরগাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আনোয়ার হোসেনের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তরুণ ব্যবসায়ী, সমাজসেবক এবং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বি এম শামিমুল ইসলাম পিকুল।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের বাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া, তিনি পরিবারটির দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। বি এম শামিমুল ইসলাম পিকুল কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনকারী এবং ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হাসানের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় আনোয়ার হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যেই বসতঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের আংটি, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, একটি ব্রেসলেট এবং নগদ ২০ হাজার টাকাসহ আসবাবপত্র, চাল-ডাল, জামাকাপড় ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পরিবারটি দাবি করেছে যে, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়সম্বল হারিয়ে আনোয়ার হোসেনের পরিবার চরম বিপাকে পড়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী পিকুলের আর্থিক সহযোগিতা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এ বিষয়ে বি এম শামিমুল ইসলাম পিকুল বলেন “মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা সত্যিই অত্যন্ত দুঃখজনক। আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানদেরও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই এবং সুখে-দুঃখে ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা জেলা বিএনপির সদস্য এবং সাবেক ছাত্রনেতা মোল্লা রিয়াজুল ইসলাম রূপসার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তার নির্বাচনী উঠান বৈঠক শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এই বৈঠক অনুষ্ঠিত হয় এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে, যা নৈহাটী ইউনিয়নের তালিমপুরস্থ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্স। বক্তৃতা করেন প্রফেসর ডা.
জামান মুকুল, ইউপি সদস্য মাসুম সরদার, আলহাজ্ব আব্দুল জলিল শেখ, আমজাদ আলী শেখ, মাহবুবুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান গাজী, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব ওমর আলী, শাহজাহান খান, হাফেজ যোবায়ের আহম্মেদ নাঈম, মহিউদ্দিন তানসেন, আবুল বাশার, আব্দুস সালাম, আবুল খায়ের, গাজী মুতাসিম বিল্লাহ, শহিদুল ইসলাম, আবুল হাসান, নাসির উদ্দীন, মোঃ ফরিদুজ্জামান, আলমগীর হোসেন মোল্যা, মনিরুজ্জামান খোকন, মনির খন্দকার, হারুন অর রশিদ রাঙ্গা, আনোয়ার হোসেন, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, নুরুল আমিন পাপ্পু, ওসমান গনী, সঞ্জীব রায়, এস এম দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম নাসির, রাকিব, এমডি মো.
আসলাম খান, মো. মুকুল, মো.
আসাদুজ্জামান মিঠু, লুতফর রহমান, নাদিরা সুলতানা শিখা, কবির, মাহবুব, বাসার, সাগর ওয়েদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
--
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়।
খাসমহল নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান চালানোর সময় মোঃ রুবেল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ১ বোতল মদ, ১০ পিস ইয়াবা, ১টি স্বর্ণের আংটি, ১টি এয়ারপড, ২টি সিম কার্ড ও ১টি মোবাইল ফোন। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮,৪২০ (আটাত্তর হাজার চারশত বিশ) টাকা।
আটকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে দৃঢ়ভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্ত সুরক্ষা বজায় রাখা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ সিজন ১ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুরের তারাগুনিয়া মোহামেডান ক্লাব। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামদেবপুর ফুটবল একাদশের বিরুদ্ধে তারাগুনিয়া মোহামেডান ক্লাব ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাটি উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, যিনি বৃহত্তর কুষ্টিয়ার ৭৫- কুষ্টিয়া - ১- দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান, বুরিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা প্রকৌশলী মোঃ হারুন আর রশিদ (হারুন), বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক ফরজ উল্লাহ, তারাগুনিয়া মোহামেডান ক্লাবের সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক আহমেদ রাজু, যুবদল নেতা মোঃ মাহবুবুর রহমান এবং সমাজ সেবক সবুর মোল্লা।
এছাড়া বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত খেলায় বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ