ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বরগুনায় যুব সম্প্রীতি মেলার উদ্বোধন, অতিথিরা পরিদর্শন করেন


বরগুনায় যুব সম্প্রীতি মেলার উদ্বোধন, অতিথিরা পরিদর্শন করেন

বরগুনা ৫ নভেম্বর ২০২৬ : বরগুনায় যুব সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে, যা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারি সংগঠন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় অংশগ্রহণকারী ৫টি স্টলে পরিবেশ বান্ধব পাট দিয়ে তৈরি শপিং ব্যাগ, বাঁশ ও সুপারির খোল দিয়ে নির্মিত বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলা সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা উদ্বোধন করেন এ মেলার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, এবং জেলা কালচারাল অফিসার তানজিলা তমা। শুভেচ্ছা বক্তব্যে এনএসএস এর প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভা শেষে শিল্পকলা একাডেমি চত্বরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

মেলাকে কেন্দ্র করে এর আগে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

আরও পড়ুন: দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ এমপি মনিরুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ এমপি মনিরুলের

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মন্তব্য করেছেন, ‘আমরা প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু বাস্তবে তাদের মতো অত্যাচারিত ও অপমানিত মানুষ আর নেই।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনকালে, সেবা নিতে আসা প্রবাসীদের ভোগান্তি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, ‘দেশের প্রতিটি সেক্টরে তারা হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্ট অফিস, এনআইডি অফিস, জন্মনিবন্ধন থেকে শুরু করে বিমানবন্দর- এমন কোনো জায়গা নেই, যেখানে তারা ভোগান্তির শিকার হচ্ছেন না।’

মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘সবই সরকারি দফতর। তাহলে প্রবাসীদের কেন সেবা নিতে এক দফতর থেকে অন্য দফতরে ঘুরে হয়রানির শিকার হতে হবে? কেন তারা এক জায়গা থেকে প্রয়োজনীয় সেবা পাবেন না? প্রতিনিয়ত প্রবাসীরা দেশে এসে পাসপোর্ট নবায়ন ও সংশোধন করতে গিয়ে নানা ভোগান্তিতে পড়ছেন। যাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি, তাদের মতো অপমানিত আর কেউ হচ্ছেন না।’

তিনি জানান, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানে দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। বর্তমান সরকার গণমানুষের সরকার। প্রবাসীদের কল্যাণে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে। বিমানবন্দরে হয়রানি আগের তুলনায় কমে আসছে। তিনি আশা প্রকাশ করেন যে, একসময় তা শূন্যের কোঠায় নেমে আসবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাসপোর্ট-সংক্রান্ত ভোগান্তি নিরসনে ইতিমধ্যে পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল হাফিজের সঙ্গে তিনি আলোচনা করেছেন। বিষয়গুলো নিয়ে তিনি অত্যন্ত আন্তরিক। আগামী রোববার থেকে হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

মনিরুল হক চৌধুরী জানান, কুমিল্লা বড় জেলা হওয়ায় পাসপোর্ট সেবা সহজ করতে জেলার উত্তর ও দক্ষিণ অংশে অন্তত দুটি সাব-অফিস স্থাপনের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি একটি বিভাগীয় কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। উপযুক্ত স্থান নির্ধারণ করে সেখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করা হবে।

তিনি পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েনের জন্য পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন। এ বিষয়ে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য কুমিল্লা পাসপোর্ট অফিসের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯৬

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৬ জনে পৌঁছেছে।

আজ বৃহষ্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন। ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৯ জন। ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২৪ হাজার ২১৯ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০১ হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য আন্দোলন করছে সরকার: এমপি দিপু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য আন্দোলন করছে সরকার: এমপি দিপু

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু মন্তব্য করেছেন, "তিন বছর পর পর মজুরি বোর্ড হয়। এবারও সময়মতো মজুরি বোর্ড হয়েছে। মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেয় আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা সেটা মেনে নেয়। তাহলে সমস্যা হওয়ার কথা না। আসলে এটা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য এই সমস্যা সৃষ্টি করা হয়েছে।"

এই বক্তব্যটি তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রদান করেন। সভাটি নারায়ণগঞ্জ জেলার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজন করা হয়েছিল।

মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আরও বলেন, "এটা কোনো শ্রমিকের আন্দোলন না। ৩০ হাজার টাকা বেতন কোনো দাবী না। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য সকলে মিলে চেষ্টা করছে। কিন্তু এই সরকার গণতান্ত্রিক সরকার; জনগণের ভোটের সরকার। গত ১৭ বছর অনেকেই চেষ্টা করেছেন দেশের গণতন্ত্র গার্মেন্টস শিল্প খাতকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। ব্যবসায়ীরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জে বর্তমানে পাঁচ শতাধিক গার্মেন্টস কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে ১২ থেকে ১৩ গার্মেন্টসে সমস্যা দেখা দিয়েছে। তবে আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ লোক গার্মেন্টসের শ্রমিক নয়। তারা বিভিন্ন উপায়ে নারায়ণগঞ্জের গার্মেন্টসে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছে। নারায়ণগঞ্জে কোথাও কোনো সমস্যা হয়নি; শুধুমাত্র একটি জায়গায় তারা আগে থেকেই পরিকল্পনা করে সড়ক অবরোধের জন্য এই অসন্তোষ সৃষ্টি করেছে। তবে নারায়ণগঞ্জবাসী একত্রে থাকার কারণে কোনো সমস্যা করতে পারেনি।

বিরোধী দলের উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, "বিরোধী দলে যারা আছেন তাদের বলবো; আমরা যেন সকলে মিলে একসাথে বাংলাদেশ আমাদের। বাংলাদেশের ক্ষতি করা যাবে না। দেশকে আর অন্ধকারে নিয়ে যাইয়েন না। আমাদেরকে সময় দেন।"

এদিকে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ মন্তব্য করেন, "অনেকে অনেক বড় বড় কথা বলেন। আপনাদের টাকা না দিলে শ্রমিকদের বেতন ৩০ হাজার নয় শুধু ৪০ হাজার টাকা দিতে পারবো। আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন; শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দিবো। আমরা অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী; অমুকের জন্মদিন; কাস্টমের অমুক টাকা; এমবিএআরের অমুক টাকা; যেখানেই কাগজ লাগে সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কারণে আমরা দিতে পারি না। আমাদের কোথায় টাকা দিতে না হয়। বছরে কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতে পারতাম।"

তিনি বিজিএমইএ এবং বিকেএমইএ’ কে উদ্দেশ্য করে বলেন, "বিজিএমইএ এবং বিকেএমইএ শত শত কোটি টাকা এফডিআর করে রাখবে; আর ক্রাইসিসে ভূমিকা রাখতে পারবে না। এটা হতে পারে না; শ্রমিক মালিকদের সহযোগিতা করেন। আপনারা কেন শ্রমিকদের জন্য কাজ করতে পারেন না?"

মাসুদুজ্জামান বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, "দুঃখজনক হলেও সত্য; বিরোধীদলে যে ভূমিকা এনসিপি এবং জামায়াতে ইসলামীর ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ রহস্যজনক এবং হতাশাজনক মনে হলো। এই দেশ আমাদের; আমাদেরই সমস্যা সমাধান করতে হবে। আপনারা আমরা সবাই মিলে সমস্যা সমাধান করতে হবে।"

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ও বিকেএমইএ’র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহলে, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু ও মজিবুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসিসিপি ও আলাস্কায় কেন ঝুলে আছে নির্বাচনের ফলাফল?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


মিসিসিপি ও আলাস্কায় কেন ঝুলে আছে নির্বাচনের ফলাফল?

২০২৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলেও, দুটি অঙ্গরাজ্য—মিসিসিপি এবং আলাস্কায় সিনেট পদের চূড়ান্ত ফলাফল নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভোট গণনা এখনও শেষ না হওয়ার কারণে মিসিসিপি এবং দূরবর্তী আলাস্কায় চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

ডিপলি কনজারভেটিভ বা রক্ষণশীল হিসেবে পরিচিত মিসিসিপিতে ভোট ব্যবধান অত্যন্ত কম হওয়া এবং জটিল নির্বাচন ব্যবস্থার কারণে এই বিলম্ব ঘটছে।

মিসিসিপির হাড্ডাহাড্ডি লড়াই

মিসিসিপিতে রিপাবলিকান পার্টির বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথের বিরুদ্ধে লড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলম। ১৯৮২ সালের পর রাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেটে জয় পাননি। তবে এবারের নির্বাচনে ৯৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র কয়েক ডজন ভোটের! এই হাড্ডাহাড্ডি ও রুদ্ধশ্বাস প্রতিযোগিতার কারণে নির্বাচন বিশেষজ্ঞরা ফলাফল ঘোষণা থেকে বিরত রয়েছেন।

আলাস্কার জটিল ভোট পদ্ধতি

অন্যদিকে, আলাস্কা অঙ্গরাজ্যের ভৌগোলিক অবস্থান এবং এর জটিল ভোটগ্রহণ ব্যবস্থার কারণে ফলাফল পেতে কয়েক দিন সময় লাগতে পারে। রাজ্যটিতে ভোটগ্রহণ শেষ হয়েছে বেশ দেরিতে। এছাড়া আলাস্কার 'র‌্যাংকড-চয়েস ভোটিং' (Ranked-choice voting) পদ্ধতির কারণে একাধিক ধাপে ভোট পুনর্বিন্যাস ও গণনা করতে হয়, যা চূড়ান্ত ফলাফল ঘোষণাকে দীর্ঘায়িত করছে।

বিশ্লেষকদের মতে, সামগ্রিক নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় ধরনের সাফল্য পেলেও মিসিসিপি ও আলাস্কার এই ঝুলন্ত আসনগুলোর দিকে এখন গোটা দেশের নজর তাকিয়ে রয়েছে। সোর্স: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%