ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রোমানিয়ার প্রধানমন্ত্রী মনোনীত ভেস্তিয়াকে পার্লামেন্টের প্রত্যাখ্যান


রোমানিয়ার প্রধানমন্ত্রী মনোনীত ভেস্তিয়াকে পার্লামেন্টের প্রত্যাখ্যান

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সোমবার এক নতুন ধাক্কা হিসেবে প্রধানমন্ত্রী মনোনীত উদারপন্থী রাজনীতিক আদ্রিয়ান ভেস্তিয়াকে প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্ট।

দেশটির পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে ২৩৩ ভোট প্রয়োজন ছিল ভেস্তিয়ার সরকার গঠনের জন্য। কিন্তু সরকারি ভোট গণনা অনুযায়ী তিনি পেয়েছেন মাত্র ১৮৯ ভোট।

বুখারেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

দিনব্যাপী বিতর্কের পর ভেস্তিয়ার প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে ভোটাভুটির শুরু আগে কয়েকজন আইনপ্রণেতা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

গত মে মাসের শুরুতে উদারপন্থী প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সরকার একটি অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়। ওই ভোটে মধ্য-বামপন্থী এবং কট্টর ডানপন্থী দলের সমর্থন ছিল।

এরপর প্রথম মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সরে দাঁড়ালে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান ১৪ জুন ৫২ বছর বয়সী উদারপন্থী নেতা ভেস্তিয়াকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন।

তবে বোলোজানের নেতৃত্বাধীন ভেস্তিয়ার নিজ দলের সমর্থনও পায়নি। এমনকি দলের পক্ষ থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়তে হয় তাকে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

ভেস্তিয়া সাবেক মেয়র ও আঞ্চলিক প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পূর্ববর্তী কাজ হিসেবে তিনি জাতীয় উন্নয়নমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

তিনি আগেই বলেছেন, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে পার্লামেন্টের 'পশ্চিমাপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর' সঙ্গে আলোচনা করবেন। কথিত ওই আলোচনা সোমবারের ভোটের আগে ইউরোপীয় ইউনিয়নের সমালোচক দেশটির সবচেয়ে বড় কট্টর ডানপন্থী দল এইউআরের সঙ্গেও হয়েছে।

এই ভোটে পরাজয়ের পর তিনি 90 আসনের অধিকারী এইউআরকেই দোষারোপ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বিবেকের কাছে আমি পরিষ্কার। আমি আমার দায়িত্ব পালন করেছি।’

একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সরকার ছাড়া ৪৭ দিন আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে ইউরোপীয় তহবিল, আস্থা এবং সময় হারাচ্ছি, যা আর ফিরে পাওয়া যাবে না।’

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক হিসাব-নিকাশের চেয়ে দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমি এখনও বিশ্বাস করি।’

মে মাসে বোলোজান সরকারের পতন ঘটানো অনাস্থা ভোটের সময়ে রোমানিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (পিএসডি) ইউরোপপন্থী জোট সরকার থেকে বেরিয়ে যায়। পরে তারা কট্টর ডানপন্থী দলগুলোর সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ভোট দেয়।

প্রেসিডেন্ট নিকুসর দান বারবার বলেছেন যে ক্রমবর্ধমান কট্টর ডানপন্থীদের অন্তর্ভুক্ত করে কোনো সরকার গঠন করা হবে না।

২০২৪ সালের ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বিতর্কিতভাবে বাতিল হওয়ার পর পুনর্নির্ধারিত ভোটে ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন দান।

আরও পড়ুন: হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

চলতি মাসের শুরুতে ভেস্তিয়াকে প্রধানমন্ত্রী মনোনীত করার পর এইউআর এক বিবৃতিতে বলেছিল, তার মনোনয়ন ‘বর্তমান সংকটকে আরও গভীর করবে।’ এছাড়া, দলটি আগাম নির্বাচনের দাবি জানায়।

২০২৫ সালের জুনে ক্ষমতায় আসা বোলোজানের জোট সরকার বাজেট ঘাটতি কমাতে কর বৃদ্ধি সহ বিভিন্ন অজনপ্রিয় কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নেয়। এর ফলে ওই ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হয়ে যায়।

বিশ্লেষক এবং জরিপ সংস্থা ইনস্কপ রিসার্চের প্রতিষ্ঠাতা রেমুস ইয়োয়ান জানান, এখন প্রেসিডেন্টকে নতুন একজন প্রধানমন্ত্রী প্রস্তাব করতে হবে।

তিনি ফেসবুকে লেখেন, ‘দ্বিতীয়বারও প্রস্তাবিত প্রার্থী প্রত্যাখ্যাত হলে অন্তবর্তী নির্বাচনের মতো চূড়ান্ত বিকল্প সামনে চলে আসবে।’

আরও পড়ুন: আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

ইয়োয়ানের মতে, এটি হবে ‘দেশ, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের আয়ের জন্য একটি বিপর্যয়।’

তিনি আরও বলেন, ‘এইউআর ছাড়া আর কোনো দল আগাম নির্বাচন থেকে লাভবান হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ, মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ, মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও চারিত্রিক উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। এ লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত হলো মতবিনিময় সভা।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের মানবিক,মানসিকভাবে সুস্থ ও চারিত্রিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানের প্রতি খেয়াল রাখা, তাদের কথা শোনা এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা করানো পরিবার থেকেই শুরু করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি ও সামাজিক চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে। এ অবস্থা থেকে উত্তরণে বিদ্যালয়ে কাউন্সেলিং, অভিভাবক সচেতনতা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

সভার বিশেষ অতিথি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান বলেন, একটি শিশু যখন নিরাপদ ও সহায়ক পরিবেশ পায়, তখন তার মেধা ও মনন দুটোই বিকশিত হয়। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের বন্ধু হয়ে তাদের সমস্যা বোঝা। অভিভাবকদেরও সন্তানের ওপর শুধু একাডেমিক চাপ না দিয়ে তাদের মানসিক বিকাশে মনোযোগ দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস। তিনি বলেন, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি গঠনে বিশ্বাসী। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক-অভিভাবকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখবো।

সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ, মোবাইল আসক্তি, সময় ব্যবস্থাপনা ও নৈতিক শিক্ষা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে এর নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলটির সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, পানি সমস্যা এতটাই তীব্র যে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেমন পাকিস্তান, ভারত, বাংলাদেশে এ সংকট মারাত্মক আকার ধারণ করেছে। পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে স্বাধীনতার পর থেকেই আলোচনা চলছে।

হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের এএডব্লিউসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক পানি সংকট সমাধানে স্পিকারের সহযোগিতা কামনা করেন। ২০২৬ সালে লাওসে অনুষ্ঠেয় এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে যোগ দিতে স্পিকারকে আমন্ত্রণ জানান তিনি।

স্পিকার এএডব্লিউসি’র মাধ্যমে পানি সমস্যা সমাধানে ২০১৯ সাল থেকে অব্যাহত প্রচেষ্টার জন্য সংগঠনটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এছাড়া, তিনি প্রতিনিধি দলের কাছে আশ্বস্ত করেন যে, স্পিকার এএডব্লিউসি’র পানি সমস্যা সমাধানে বাংলাদেশের সংসদ সদস্যদের যুক্ত করার সুপারিশ করবেন। লাওসে অনুষ্ঠেয় পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এএডব্লিউসি কার্যক্রম হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ক আইনি ও নীতিগত সহযোগিতা জোরদার করতে কাজ করে।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের সম্ভাবনাময় বেসরকারি খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা মূল্যায়ন গবেষণা’ শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশের রপ্তানি আয় বর্তমানে প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গ-ি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেন, সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতিগত সহায়তা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে পারলে এ লক্ষ্যটিকে অর্জন করা কঠিন নয়।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের সম্ভাবনাময় বেসরকারি খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা মূল্যায়ন গবেষণা’ শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সব শর্ত পূরণ করেছে। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সক্ষমতা অর্জন করা। এজন্য শিল্পখাতে দক্ষতা বৃদ্ধি, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি অভিযোজনের ওপর জোর দিতে হবে।

তিনি জানিয়েছেন, এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (ইসিফোর-জে) প্রকল্পের মূল ধারণা সময়োপযোগী, তবে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দেশের উন্নয়ন কার্যক্রমের অন্যতম বড় দুর্বলতা। ভবিষ্যতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন নিশ্চিত করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তনের সাথে অভিযোজন সক্ষমতা রাখতে হবে।

মন্ত্রী আরও জানিয়েছেন, লেদার ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে প্রতিষ্ঠিত অবকাঠামো আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন কেন্দ্র হিসেবে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে দেশীয় শিল্পটি দ্রুত বৈশ্বিক মানদণ্ডে পৌঁছাতে সক্ষম হয়।

জুট খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, কাঁচা পাট রপ্তানির তুলনায় মূল্য সংযোজিত পাটপণ্য ও জুট-ভিত্তিক ফ্যাব্রিক উৎপাদনে বহুগুণ বেশি আয় সম্ভব। এ খাতে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য চীনের সঙ্গে যৌথ গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, শিল্প উন্নয়নে সরকার, বেসরকারি খাত ও একাডেমিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে হবে। সফল দেশগুলোর অভিজ্ঞতা মাথায় রেখে প্রতিটি প্রকল্পের লক্ষ্য, কর্মপদ্ধতি ও ফলাফল নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা রাখতে হবে।

বাণিজ্যমন্ত্রী বেসরকারি খাতের উদ্যোক্তাদের সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দিয়ে উল্লেখ করেন, ‘আপনাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে আমরা প্রস্তুত। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান কর্মশালায় সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (ইসিফোর-জে) প্রকল্পের প্রকল্প পরিচালক সেখ মোহাম্মদ আব্দুর রহমান এবং বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি। বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের পণ্যের সঙ্গে অতিরিক্ত পাচারের চেষ্টা, ৫ জনকে সাসপেন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের পণ্যের সঙ্গে অতিরিক্ত পাচারের চেষ্টা, ৫ জনকে সাসপেন্ড

বেনাপোল কাস্টমস হাউসের নিলাম শাখার গুদাম থেকে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে নির্ধারিত পণ্যের চেয়ে অতিরিক্ত মালামাল পরিবহনের অভিযোগে কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৫ জনকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

গত ২১ মে, বেনাপোল কাস্টমস হাউসের নিলাম শাখা থেকে ৩ হাজার ২২টি শাড়ি, ৫৮ টি থ্রি-পিস, ২০৮ টি চাদর, ২৬৩ টি কম্বল এবং ৮ টি ওড়না ঢাকার ত্রাণভান্ডারে পাঠানোর একটি চিঠি ইস্যু করা হয়। এ সংক্রান্ত একটি চিঠিতে সহকারী কমিশনার অব কাস্টমসের পক্ষে রাহাত হোসেন স্বাক্ষর করেন। এই পণ্য পরিবহনের দায়িত্বে ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী।

ইন্দ্রজিৎ মুখার্জীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ত্রাণভান্ডারে পণ্য পাঠানোর আড়ালে অতিরিক্ত মালামাল পরিবহনের চেষ্টা করছিলেন। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার রাত আনুমানিক ২টার দিকে, বেনাপোল বাজারের দুর্গাপুর সড়কের মুখ থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৫৬২১ নম্বরের একটি কাভার্ডভ্যান আটক করে বিজিবি। কাভার্ডভ্যানটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করা হয় এবং গাড়িটিতে থাকা মালামালের কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে দেখা যায় ত্রাণভান্ডারে পাঠানো মালের মধ্যে অতিরিক্ত মালামাল রয়েছে। এই ঘটনার পর কাস্টমস হাউসের ভেতরে থাকা আরও একটি ট্রাকের গতিবিধিও নজরদারিতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে, বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৬ হাজার ৮টি শাড়ি, ৬৩টি থ্রি-পিচ, ৩৮৬টি কম্বল, ২০৮টি চাদর, ৮টি ওড়না ও ৩৩ হাজার ২২২টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী। এই সমস্ত পণ্যের বৈধ কোনো কাগজপত্র না থাকায় বিজিবি তা জব্দ করে এবং আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৩১০ টাকা। এই সময়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রাথমিক তদন্তে বিজিবি জানতে পেরেছে যে, ত্রাণভান্ডারে পাঠানোর জন্য নির্ধারিত পণ্যের বাইরে অতিরিক্ত মালামাল পরিবহনের চেষ্টা করা হচ্ছিল।

পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময়ে জব্দ করা পণ্য কাস্টমস হাউসে সংরক্ষণ করা হয়। এসব পণ্য পরে সরকারি বিধি অনুযায়ী নিষ্পত্তি বা হস্তান্তর করা হয়ে থাকে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানিয়েছেন, সোমবারের ঘটনাটি তাদের নজরে এসেছে এবং এইটার সত্যতা যাচাই করা হচ্ছে। এর সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইন্দ্রজিৎ ছাড়াও অভিযুক্তের তালিকায় আরও আছেন সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফ হোসেন, সিপাহি জামশেদ, সিপাহি মো. সাগর এবং সিপাহি হামিদুর রহমান। এ ঘটনায় কোনও অনিয়ম হয়েছে কি না, তা-ও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%