ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শিশু ধর্ষণ মামলায় বাকলিয়ায় রায়ের দিন নির্ধারণ


শিশু ধর্ষণ মামলায় বাকলিয়ায় রায়ের দিন নির্ধারণ

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার রায়ের জন্য বুধবার (১৭ জুন) দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালত মামলার যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মাহমুদ উল-আলম চৌধুরী মারুফ কালের কণ্ঠকে বলেন, ‘বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার যুক্তিতর্ক মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আগামীকাল মামলাটির অষ্টম কার্যদিবস পূর্ণ হবে। এই আট কার্যদিবসের মধ্যেই মামলার রায় হবে।

মামলায় মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি।’

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

মঙ্গলবার আসামি মনির হোসেন (৩০) ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখান নগরের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, গত ৯ জুন এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর আগে ৪ জুন মনির হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় আসামি মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।

গত ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর পুলিশ মনিরকে আটক করে। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিন গভীর রাতে মনির হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মনির হোসেন ২২ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ৪ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি

মঙ্গলবার ফ্রান্সের অবকাশযাপন কেন্দ্র এভিয়ান শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্তা সংস্থা এএফপি এভিয়ান থেকে এ তথ্য প্রকাশ করেছে।

সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি নিয়ে শান্তি উদ্যোগ সম্পর্কে আলোচনা করবেন।

এর আগে সোমবার সম্মেলনে পৌঁছানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এখন ইউক্রেন ইস্যুতে হয়তো আমরা কিছু করতে পারব।’

রাশিয়ার পূর্ণমাত্রার হামলার মাধ্যমে প্রতিবেশী দেশ ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখানে চার বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলমান রয়েছে।

এখন এই যুদ্ধের অবসানে নতুন কোনো অগ্রগতি সম্ভব কি না, তা নিয়েই জি-৭ নেতাদের আলোচনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


মেসির ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ঝড়

 

শিরোপা রক্ষা করার লক্ষ্য নিয়ে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির একটি পোস্ট নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পূর্বে, মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি শেয়ার করেছেন যা ইতিমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে।

মেসির শেয়ার করা ছবিগুলোর মধ্যে, একটি বিশেষ ছবি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, পুরো আর্জেন্টিনা দল মাঠে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে।

দলের সামনে রয়েছে আর্জেন্টিনার পতাকা, যা একটি শব্দ নিয়ে লেখা- ‘একসঙ্গে’।

দীর্ঘ কোনো বার্তা বা মন্তব্য দেওয়ার পরিবর্তে, এই একটি শব্দের মাধ্যমে মেসি দলের ঐক্য, সংহতি এবং শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের চিহ্ন দিয়েছেন।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এটি সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস জোগাচ্ছে।

অন্য ছবিগুলোতে মেসিকে তার সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় কাটাতে দেখা যায়।

যদিও ছবিগুলোর সাথে আলাদা করে কোনো ক্যাপশন নেই, তবু সেগুলো থেকেই দলের আত্মবিশ্বাস ও প্রস্তুতির বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৭ টায় কানসাসে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মেসির সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ বার্তা দল এবং সমর্থকদের মাঝে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজারে ডিমের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


বাজারে ডিমের দামে বড় পতন

 

রাজবাড়ীতে গত এক সপ্তাহ ধরে ডিমের বাজার দর কমে গিয়েছে। গত সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও, সপ্তাহের শেষ দিকে ডিমের দাম কমে বর্তমানে ১২০ টাকায় ডজন বিক্রি হচ্ছে।

আর ৩০টির এক ট্রে বর্তমানে ২৯০/ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্বে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছিল।

আকারভেদে ডিমের দাম ডজনে ২৪ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। প্রতি পিচ ডিমে ২ টাকা পর্যন্ত কমেছে।

প্রতি ১০০ পিচ ডিমের দাম ২০০ টাকা আর এক হাজার ডিমের দাম ২ হাজার টাকা পর্যন্ত কমেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং অতিরিক্ত গরমের কারণে ডিমের বিক্রি কিছুটা কমে যাওয়ার ফলে বাজার দরও কমেছে।

ক্রেতারা বলেছেন, ডিমের বাজার দর এখনো বেশি। তাদের মতে, আরো কমার প্রয়োজন রয়েছে। যদি ডজন ১০০ টাকার বেশি হয়, তবে নিম্নআয়ের মানুষের জন্য এটি সমস্যার সৃষ্টি করে।

এদিকে, ব্যবসায়ীরা পুনরায় জানান, বাজারে ডিমের সরবরাহ বেশি থাকায় এবং গরমের কারণে বিক্রি কিছুটা কমে যাওয়ায় ডিমের বাজার দর কমেছে। এটি সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা ভালো করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে আলোচিত কোচের দায়িত্ব পেল তিউনিশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


বিশ্বকাপে আলোচিত কোচের দায়িত্ব পেল তিউনিশিয়া

বিশ্বকাপে সুইডেনের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারানোর পরই অপ্রত্যাশিত রূপ নিয়ে হাজির হলো তিউনিশিয়া।

টুর্নামেন্ট শুরুর মাত্র এক ম্যাচ পরই প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তারা এবং ডাগআউটের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডের হাতে।

আজ তিউনিশিয়ার জাতীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে হার্ভে রেনার্ডের নাম ঘোষণা করা হয়।

বর্তমানে তিউনিশিয়ান ফুটবল দল মেক্সিকোতে অবস্থান করছে। আজ সন্ধ্যায় মন্তেরিতে তিনি তার নতুন শিষ্যদের সঙ্গে প্রথম অনুশীলন সেশনে যোগ দেন, এবং তার বয়স ৫৭ বছর।

নতুন কোচ আসলেও সহকারী কোচের পদে কোন পরিবর্তন আসছে না। লামুশির সহকারী হিসেবে কাজ করা তিউনিশিয়ার সাবেক মিডফিল্ডার ওয়াহবি খাজরি রেনার্ডের ডেপুটির ভূমিকায় থাকবেন।

এটি হার্ভে রেনার্ডের কোচিং ক্যারিয়ারের তৃতীয়বারের মতো ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপের ডাগআউটে দাঁড়ানো। ২০১৮ বিশ্বকাপে তার অধীনে মরক্কো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ ছিলেন তিনি এবং সেই বিশ্বকাপে তার দল প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দেয়।

এখন তিউনিশিয়া সপ্তমবারের মতো ফুটবল মহাযজ্ঞে অংশ নিতে যাচ্ছে। তবে তাদের অতীত ইতিহাস মোটে সুখকর নয়; আগের ছয়বারের প্রতিবারই তারা গ্রুপ পর্বে বিদায় নিয়েছে।

এবারও সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়ে ব্যাকফুটে রয়েছে তারা। ‘এফ’ গ্রুপে টিকে থাকার লড়াইয়ে আগামী ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জাপানের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%