ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে জেইউআই-এফের সমর্থন চায় পিটিআই


পাকিস্তানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে জেইউআই-এফের সমর্থন চায় পিটিআই

পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সমর্থন পেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তা স্বাগত জানাবে। দলের মহাসচিব সালমান আকরাম রাজা এ বিষয়ে মন্তব্য করেছেন যে, সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা তাঁদের পাশে দাঁড়াবেন, তাঁদের সবাইকে স্বাগত জানানো হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান আকরাম রাজা এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, কেউ আন্দোলনে এক মাইল, কেউ ১০ মাইল, আবার কেউ শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে থাকতে পারেন। তাই কাউকে প্রত্যাখ্যান করার কোনো কারণ নেই বলে তিনি জানান।

পিটিআইয়ের মহাসচিব মাওলানা ফজলুর রহমানকে কোনো ‘উদ্ধারকর্তা’ বা ‘ত্রাণকর্তা’ মনে করেন না। তিনি বলেন, তাঁদের কাছে কারও কাছ থেকে বিশেষ কোনো প্রত্যাশা নেই। তবে তাঁরা চান, আন্দোলনের বহর আরও বড় হোক। মাওলানা ফজলুর রহমান যদি সমর্থন দেন, তাহলে পিটিআই তা স্বাগত জানাবে।

আরও পড়ুন: ডিজেল নেই, বিদ্যুৎ সঞ্চালন লাইনও নেই ভারতের হাইড্রোজেন ট্রেনের কার্যপ্রণালী

এদিকে, কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদারকে সাক্ষাতের অনুমতি দেওয়ার এক দিন পর অভিযোগ উঠেছে যে, পরিবারের সদস্যদের আবারও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য আইনজীবী ও দলীয় নেতাদের তালিকা আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের কাছে জমা দেন আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরী। তিনি ডনকে জানান, মঙ্গলবার ইমরান খানের পরিবারের সদস্য হিসেবে উজমা খানুমের ছেলে আবদুল্লাহ খান কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে গেলেও অনুমতি পাননি।

আওয়াইস ইউনুস চৌধুরী আরও জানান, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার গোহর আলী খান ও সালমান আকরাম রাজাও ছিলেন। তাঁদের সঙ্গে আবদুল্লাহ খান আদিয়ালা কারাগারে গেলেও কাউকেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তথ্যসূত্র: দ্য ডন

আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন ডেমোক্র্যাট নেতা শুমার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বদলগাছী( নওগাঁ)প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারী নিহত

নওগাঁর বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাপায় আব্দুল হান্নান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী কাকড়া যান দেখে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পাথরবাহী ট্রাকের চাকায় পিষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, কর্মস্থলে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল হান্নানের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের বিচ্ছেদের ঘোষণা করলেন ‘বেবি ডল’ গায়িকা কনিকা কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ফের বিচ্ছেদের ঘোষণা করলেন ‘বেবি ডল’ গায়িকা কনিকা কাপুর

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনিকা কাপুর আবারও ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পথে হাঁটছেন। তিনি স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

কনিকা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘প্রিয় বন্ধু এবং পরিবার, অনেক চিন্তা-ভাবনার পর আমার স্বামী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়টুকুর জন্য আমি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই কঠিন সময়ে আমরা যেন নিজেদের গোপনীয়তা বজায় রাখতে পারি এবং একটু সহানুভূতি ও সম্মান পাই, সেই অনুরোধই করছি।’

এটি কনিকার জন্য দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের পর দীর্ঘদিন লন্ডনে সংসার করেছেন। তাদের তিন সন্তান রয়েছে—আয়না, সামারা ও যুবরাজ। তবে ২০১২ সালে সেই দাম্পত্য জীবনেরও অবসান ঘটে। এরপর ভারতে ফিরে এসে সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেন কনিকা।

গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা দীর্ঘদিনের ভালো বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে কনিকা জানিয়েছিলেন, তিনিই প্রথম গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটাও দুবার। প্রথমবার ২০১৪ সালে, এরপর ২০২০ সালে। অবশেষে ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছর, অর্থাৎ ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি সংগীত ক্যারিয়ারেও কনিকা বেশ আলোচিত। ২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান তিনি। মিত ব্রোসের সুরে গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর কনিকা আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণ্ঠ দিয়ে শ্রোতাদের নজর কাড়েন।

এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন কনিকা। মিত ব্রোস ও ডা. জিউসের সঙ্গে ‘রয়’ সিনেমার ‘চিটিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’র ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’-এর ‘নাচান ফার্রাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর ‘দা দা দাসে’র মতো গানগুলো তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ১১ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ১১ ডিসেম্বর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এই পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, পরবর্তীতে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়, তবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মজনু কাইয়াঁ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মজনু কাইয়াঁ

গাজীপুরের শ্রীপুরে ৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যবসায়ী আনোয়ার হোসেন মজনু কাইয়াঁ। তিনি জিপিএ-৪.৬৩ পেয়ে পাশ করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

মজনু কাইয়াঁ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের নিজাম উদ্দিন কাইয়াঁর পুত্র। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

১৯৭৩ সালে জন্মগ্রহণকারী মজনু ১৯৯১ সালে ত্রিমোহনী বিডি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে বরমী ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে উচ্চতর গণিতে অকৃতকার্য হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন এবং এরপর আর পরীক্ষায় অংশ নেওয়া হয়নি।

কর্ম ও পারিবারিক জীবনের ব্যস্ততার কারণে দীর্ঘ ৩২ বছর শিক্ষাজীবন থেমে গেলেও শিক্ষার প্রতি তার আগ্রহ অব্যাহত ছিল। সংসার, ব্যবসা ও পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে পড়াশোনায় ফেরার সুযোগ হয়নি। কিন্তু তার মনে অসমাপ্ত শিক্ষাজীবন শেষ করার প্রবল ইচ্ছা ছিল।

একপর্যায়ে ৫৪ বছর বয়সে এসে তিনি আবার পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের কাউকে না জানিয়ে ভর্তি হন গাজীপুরের পূবাইল টেকনিক্যাল কলেজে। ব্যবসা এবং সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি পড়াশোনা শুরু করেন। অবশেষে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হন।

মজনু কাইয়াঁ বর্তমানে ভিটিপাড়া কোব্বাত হামিদ কাইয়াঁ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং বয়স শিক্ষার পথে কোনো বাধা হতে পারে না, তার একটি উজ্জ্বল উদাহরণ।

আনোয়ার হোসেন মজনু কাইয়াঁ জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থী ও যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাদের অনুপ্রেরণা জোগাতেই তিনি নিজের অসমাপ্ত শিক্ষাজীবন শেষ করার উদ্যোগ নিয়েছেন। তিনি এবার স্নাতকে ভর্তি হয়ে স্নাতকোত্তর শেষ করার পরিকল্পনা করেছেন। তার বিশ্বাস, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে যেকোনো বয়সেই নতুন করে শুরু করা সম্ভব।

মজনুর বৃদ্ধ মা আনোয়ারা খাতুন এই বয়সে ছেলের লেখাপড়ায় আনন্দ পেয়েছেন। তিনি বলেন, "ছেলে ভালো লেখাপড়া করছে, এটা সত্যিই গর্বের।"

শ্রীপুরের ভিটিপাড়া কোব্বাত হামিদ কাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোড়ল বলেন, "লেখাপড়ার কোনো বয়স নেই, যেকোনো বয়সে শিক্ষা লাভ করা একজন মানুষের অধিকার। মজনু কাইয়াঁ একজন শিক্ষানুরাগী। তিনি আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য। আমরা তার ফলাফলে গর্বিত।"

মজনু কাইয়ার এমন উৎসাহ ও সাফল্যে তিনি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%