বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৭:০৬ পি.এম
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন যে, বিগত ৫৫ বছরে অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ কাক্সিক্ষত রাষ্ট্রীয় সংস্কার অর্জনে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, আমলাতান্ত্রিক নির্ভরতা হ্রাস করা এবং ওয়েস্টমিনস্টার ধাঁচের পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক চর্চা দেশকে টেকসই সংস্কারের দিকে নিয়ে যেতে সত্যিই সহায়তা করতে পারে।
একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর দেশের মানুষের মাথাপিছু আয় বাড়তে থাকলেও, ১০০ ডলার থেকে ২ হাজার ৮৬০ ডলারে উন্নীত হলেও দক্ষিণ কোরিয়ার মতো ১০ হাজার ডলারে পৌঁছানো সম্ভব হয়নি, যা অন্যতম প্রধান কারণ হলো জাতিগতভাবে সততা, স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার ঘাটতি।
রাষ্ট্র সংস্কারের জন্য প্রকৃত উপায় ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেশের দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, দেশে মূলত দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা কার্যকর আছে এবং প্রধান দুই রাজনৈতিক দল যদি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পালাক্রমে সরকার ও বিরোধী দলে যাওয়ার বিষয়ে একমত হয়, তবে রাষ্ট্র সংস্কার সহজ হবে।
তিনি আরও বলেন, যে নির্বাচিত সরকারকে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির মতো মেনে নিতে হবে, তেমনি বিরোধী দলকেও উপযুক্ত সম্মান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমালোচনা করে সাবেক গভর্নর জানান, বিশ্বজুড়ে এ প্রকার ব্যবস্থা বিদ্যমান নেই এবং এটি মূলত বিরাজনীতিকরণ ও আমলাতান্ত্রিক অব্যবস্থাপনাকে জোরদার করার একটি হাতিয়ার। তিনি বলেন, আমলাদের ওপর নির্ভরতা কমিয়ে রাজনৈতিক আলোচনার মাধ্যমে প্রশাসনিক ও গণতান্ত্রিক সমস্যার সমাধান খুঁজতে হবে।
অতীতের রাজনৈতিক সুযোগ হাতছাড়ার প্রসঙ্গ তুলে ধরে ফরাসউদ্দিন বলেছেন, ২০১৪ সালে নির্বাচনকালীন সংকট নিরসনে যৌথ মন্ত্রিসভার প্রস্তাব গ্রহণ করা হলে দেশে বিরাজনীতিকরণের পথ বন্ধ হতো। তিনি উল্লেখ করেন যে, সেই সময় স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব ছিল, কিন্তু তা হাতছাড়া হওয়াকে রাজনৈতিক সদিচ্ছার অভাব হিসেবে চিহ্নিত করেন।
ড. ফরাসউদ্দিন বলেন, সাময়িক ব্যবস্থার দিকে না ঝুঁকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা গঠন করা, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা চালু করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াই প্রকৃত রাষ্ট্র সংস্কারের একমাত্র পথ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মো. জীবন হোসেন, কানিজ ইয়াসমিন ইভা, মো. গোলাম হোসেন (৩০), জসীম উদ্দীন (৩০), মো. মুবাশিরা হোসেন (৩৫) ও শাফায়েত হোসেন (৩৫)।
শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, বুধবার (২২ জুলাই) রাতে শেরেবাংলা নগর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, অভিযানের ফলে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নুরুল আমিনকে নির্বাচিত করা হয়েছে এবং সদস্যসচিব পদে সাইফুল ইসলাম আব্বাসকে রাখা হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটি ঘোষণা হওয়ার পর, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করেন।
মিছিলটি নগরীর টাউন হল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সদ্য গঠিত আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পণ্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দু, খোকন মুন্সী এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বরিশাল সদর উপজেলা বিএনপি কাজ করে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের সংগীতপ্রেমীদের মন মাতাতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। এ সময়, তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মী আতিফ আসলামের কাছে জানতে চান, বাংলাদেশের খাবার তার কেমন লাগে? কোন খাবারটা তার বেশি প্রিয়? জবাবে, গায়ক বলেন, 'খিচুড়ি। আর আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না।' আতিফ আসলাম আরও বলেন, 'আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই আমাকে মানুষ জিজ্ঞেস করে, চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা? আমি সোজা বলে দিই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।' বহু বছর আগে, একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অংশ নেন আতিফ। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। প্রসঙ্গক্রমে তিনি গান ধরেন ‘ও লাল মেরি’, খুবই জনপ্রিয় গান। অবশ্যই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে। পাকিস্তানের মানুষ আতিফের বাংলাদেশে কোনো আত্মীয় রয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই টুকটাক পরিচয়। এর বেশি কিছু নেই।' শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে হবে আতিফ আসলামের কনসার্ট। এতে তিনি ছাড়াও গান পরিবেশন করবে বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি বুধবার রাতে নজরে আসার পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। ফলে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তথ্যমতে, অভিযুক্তের ফোনে ৯ শতাধিক ভিডিও রয়েছে। তিনি ৬ মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছেন। তাই বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। প্রধান ফটকসহ বিভিন্ন পকেট গেটও বন্ধ করে দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, যৌন হয়রানির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই উদাসীন থাকছে। যার ফলে ধারাবাহিকভাবে ঘটছে এমন ঘটনা। তারা জানান, জড়িতদের বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এ তথ্য জানিয়ে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. সেলিনা আহমেদ বলেছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উপযুক্ত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ