ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সস্তায় ইলিশ বিক্রির নামে প্রতারণা, আটক ২


সস্তায় ইলিশ বিক্রির নামে প্রতারণা, আটক ২

বাজারে যেখানে প্রতি কেজি ইলিশের দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা, সেখানে মাত্র আটশ টাকায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ বিক্রির জন্য লোভনীয় বিজ্ঞাপন অনলাইনে দেয়া হতো।

এমন চটকদার প্রচারণার ফাঁদে পড়ে অনেকেই আগাম টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে নড়াইল থেকে দুই প্রতারককে আটক করেছে চাঁদপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার নোয়াগ্রামের হাবিবুর রহমান (৪১) ও নয়ন মৃধা (৩৫)।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের সঙ্গে সরাসরি যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধিত। তারা কেবলমাত্র ‘ক্যাশ অন ডেলিভারি’ বা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের শর্তে ক্রেতাদের কাছে ইলিশ সরবরাহ করে থাকে। আর যারা প্রতারক, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সস্তায় ইলিশ বিক্রির নামে লোভনীয় ফাঁদ তৈরি করে। সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিলে তারা আগাম টাকা হাতিয়ে নেয়, যা প্রকৃত ব্যবসায়ীরা কখনো করেন না।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনার সুস্বাদু ইলিশ নামমাত্র মূল্যে বিক্রির জন্য একটি প্রতারক চক্র লোভনীয় ফাঁদ তৈরি করেছে। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে বেছে নেয়। এতে অনেকেই প্রতারণার শিকার হয়ে পুলিশের কাছে বিভিন্ন স্থান থেকে অভিযোগ করেন।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রকে ধরতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। তারই ধারাবাহিকতায় নড়াইল থেকে এই দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সস্তায় ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই দুজন প্রতারণা করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রের তথ্য দেয়ার নির্দেশ কারিগরি বোর্ডের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ এম


ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রের তথ্য দেয়ার নির্দেশ কারিগরি বোর্ডের

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর তথ্য চেয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে হবে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের ভোকেশনাল শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র অনলাইনে পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ২০২৬ সালের দশম শ্রেণির পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কেন্দ্র কোড, কেন্দ্রের নাম, ইআইআইএন নম্বর, কেন্দ্রের ধরন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম, কেন্দ্রের ই-মেইল ঠিকানা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে।

এছাড়া কেন্দ্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রয়েছে কি না, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, ফটোকপিয়ার মেশিন, প্রিন্টার, সিসি ক্যামেরাসহ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধার তথ্যও দিতে হবে।

বোর্ড জানিয়েছে, এসব তথ্য আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রবেশ করে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। তথ্য পাঠানোর ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত গুগল ফরমের লিংক ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, প্রধান শিক্ষক এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী নেতার বাড়িতে অভিযানে সাবেক জাম্বিয়ান মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ এম


বিরোধী নেতার বাড়িতে অভিযানে সাবেক জাম্বিয়ান মন্ত্রী নিহত

জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পর, বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর একটি অভিযান চলাকালে সাবেক মন্ত্রী মুতোটওয়ে কাফওয়ায়া নিহত হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দেশটির রাজধানী লুসাকায় এই অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি বন্দুকযুদ্ধে কাফওয়ায়া গুলিবিদ্ধ হন।

পরে, তিনি মারা গেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাম্বিয়ার কর্তৃপক্ষের অভিযোগ, মুন্ডুবিলের দল এনআরপিইউপি ‘বিদ্রোহী তৎপরতা’ এবং ‘মিলিশিয়া কার্যক্রমের’ সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র মজুদ রয়েছে।

তবে, মুন্ডুবিল এসব অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বর্তমানে আত্মগোপনে থাকছেন।

সরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা ৬০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। মুন্ডুবিল ৩৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

তবে, ভোট গণনায় কারসাজির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার কাফওয়ায়ার সম্পর্কে কথা বলার সময়, মুন্ডুবিলে জানান যে অভিযানের সময় গুলিবিদ্ধ হওয়ার পর সাবেক এই মন্ত্রীর অবস্থান সম্পর্কে তিনি আর কোনো তথ্য পাননি। তার দাবি, অভিযানের সময় তার বাড়িতেই অভিযান চালানো হয়েছিল।

বুধবার রাতে কাফওয়ায়ার মৃত্যুর বিষয়ে পুলিশ নিশ্চিত করে জানান, যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে গুলিবর্ষণ ও প্রতিরোধের মুখে তারা পাল্টা গুলি চালায়। এর ফলে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হন এবং ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরে, পরিবারের সদস্যরা নিহত ব্যক্তিকে ৪৯ বছর বয়সী কাফওয়ায়াকে শনাক্ত করেন।

কাফওয়ায়া ২০১৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট এডগার লুঙ্গু তাকে গণপূর্তমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরের বছর তিনি পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০২১ সালে লুঙ্গু নির্বাচনে হিচিলেমার কাছে পরাজিত হওয়ার পরও কাফওয়ায়া বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এদিকে, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও বিভিন্ন উদ্বেগের কথা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন জানায়, নির্বাচনের আগে বিরোধীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ একটি ‘অসম প্রতিযোগিতা’র পরিবেশ তৈরি করতে পারে।

ইইউর বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টা বিরতির পর ভোট গণনা পুনরায় শুরু হলে ফলাফল সংকলনের প্রক্রিয়া ‘উল্লেখযোগ্যভাবে অবনতি’ ঘটে। নির্বাচন কমিশন তাদের কর্মীদের ওপর সহিংসতা ও ব্যালট বাক্স চুরির অভিযোগ তুলে গণনা স্থগিত করেছিল।

 

পর্যবেক্ষকেরা আরও জানান, অনেক গণনা কেন্দ্রে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে তা ট্যালি শিটে লিপিবদ্ধ করা হয়নি। ডিজিটাল তথ্যের সঙ্গে কাগজের রেকর্ড যাচাইয়ের ক্ষেত্রেও দুর্বলতা দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে কর্মকর্তারা নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে নির্দেশনার অপেক্ষায় কার্যক্রম স্থগিত রাখেন।

নির্বাচনকেন্দ্রগুলোতে সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিকেও পর্যবেক্ষকেরা উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। কিছু গণনা কেন্দ্রে হামলার খবর পাওয়ার কথাও জানিয়েছেন তারা।

 

নির্বাচনের ফলাফলের ওপর সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইইউ পর্যবেক্ষক মিশন। একই সঙ্গে, নির্বাচনের সময় গ্রেপ্তার ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর যেসব ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাম্বিয়ার মানবাধিকার কমিশন।

আইনগত সময়সীমার বেশি কাউকে আটক রাখা হলে তাদের আদালতে হাজির করা অথবা মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কমিশন। পাশাপাশি, বেআইনি আটক ও নিখোঁজ হওয়ার অভিযোগের স্বাধীন তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব গুঞ্জন উড়িয়ে চেলসিতেই থাকছেন আর্জেন্টাইন তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ এম


সব গুঞ্জন উড়িয়ে চেলসিতেই থাকছেন আর্জেন্টাইন তারকা

আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ চেলসিতেই থাকবেন বলে তা স্পষ্ট জানিয়েছেন ক্লাবটির নতুন কোচ জাবি আলোনসো।

সম্প্রতি এনজোর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও আলোনসো জানিয়েছেন, এনজো পুরোপুরি চেলসির খেলোয়াড় এবং আগামী সোমবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের জন্য তিনি জোর প্রস্তুতি নিচ্ছেন।

গত ১৪ আগস্ট পর্যন্ত অন্যান্য ক্লাবগুলোর জন্য এনজোকে কেনার একটি সময়সীমা নির্ধারণ করেছিল চেলসি। তবে ১২০ মিলিয়ন পাউন্ড সমমূল্যের এই মিডফিল্ডারকে কেনার জন্য কোনো চূড়ান্ত প্রস্তাব আসেনি।

গুঞ্জন ছিল চেলসির সাবেক কোচ ও ম্যানচেস্টার সিটির বর্তমান বস এনজো মারেস্কা তাকে সিটিতে নিতে চান, তবে তা আর আলোর মুখ দেখেনি। পরিস্থিতি উপলব্ধি করে চেলসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই তার এজেন্টকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত তাকে স্ট্যামফোর্ড ব্রিজে থাকতে হবে।

এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এনজোর বিষয়ে আলোনসো বলেন, ‘এনজো চেলসিরই খেলোয়াড়। সে একজন বিশ্বমানের ফুটবলার এবং খুব কঠোর পরিশ্রম করছে। আমরা তাকে নিয়ে বেশ খুশি, সোমবারের ম্যাচের জন্য সে প্রস্তুত হচ্ছে।’

সোমবার ক্রেভেন কটেজে ওয়েস্ট লন্ডন ডার্বিতে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মৌসুম শুরু করবে চেলসি।

এই ম্যাচে আলোনসোর মুখোমুখি হচ্ছেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও বর্তমান ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া। সাবেক বন্ধুর বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে আলোনসো সাফ জানিয়েছেন, ‘আমাদের সম্পর্ক চমৎকার, কিন্তু মাঠের খেলায় কোনো বন্ধু কিংবা অতীতের জায়গা নেই। আমরা ৯০ মিনিটের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ এম


নাইজেরিয়ায় নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা ঘটার সময় নৌকাটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই শিশু ছিলেন।

এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশের মুখপাত্র আহমদ রুফাই বিবিসিকে জানিয়েছেন, গোরোনির গোরাউয়ের কাছে ৪৬টি মৃতদেহ পাওয়া গেছে। এই সময় ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রুফাই আরও বলেছেন, এলাকাটিতে পৌঁছানো কঠিন এবং নিরাপত্তা সংস্থা ও জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থল অভিমুখে যাচ্ছে।

এদিকে, একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে রয়টার্স জানাচ্ছে যে, নৌকায় থাকা শিশুরা খামারের মালিক ও শ্রমিকদের সঙ্গে ভ্রমণ করছিল, যারা ধান কাটার কাজে যাচ্ছিলেন।

আরেকটি প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি কমিউনিটি মসজিদের সামনে দাফনের জন্য রাখা ৫০টি মৃতদেহ দেখেছেন, যার মধ্যে অনেকগুলো মাদুর ও কাপড়ে মোড়ানো ছিল।

নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেছেন, 'গোরাউ একটি অত্যন্ত দুর্গম স্থান।

দলটি সেই দুর্গম এলাকায় চলে গেছে।'

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা, আর এই মৃত্যুর জন্য প্রায়শই অতিরিক্ত যাত্রী, দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা নৌকা এবং নিরাপত্তা বিধি প্রয়োগে শিথিলতাকে দায়ী করা হয়। গত মাসে জিগাওয়া রাজ্যে একটি নৌকা উল্টে গিয়ে অন্তত পাঁচজন ডুবে মারা যান।

এর আগে গত জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে রাজ্যে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা উল্টে গিয়ে অন্তত ২৬ জন ডুবে মারা যান।

২০২৪ সালের ডিসেম্বরে ২০০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি নৌকা উল্টে যাওয়ার পর নাইজার নদী থেকে ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%