০৬:০৬ পি.এম
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
এরপর তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানার পর স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের
আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং এক শিশু রয়েছে। আটক হওয়ার পর তাদের পরিচয় এবং নাগরিকত্ব যাচাই-বাছাই করে বিজিবি। তবে, কেউই বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে, পুশ ইন চেষ্টার সুযোগ না দিয়ে বৃহস্পতিবার রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন সম্পর্কিত বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সব সময় সতর্ক এবং তৎপর রয়েছে।
এ ঘটনার পর জুড়ী সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন