০৪:৫২ পি.এম
তেঁতুলিয়ার চার বোন সংবাদ সম্মেলন করে পৈতৃক জমি দখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা দায়ের এবং জমিতে রোপণ করা ফসল কেটে নেওয়ার অভিযোগ তুলে ধরেছেন। তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন যাতে তারা হয়রানি ও সম্পত্তি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে পারেন।
৩০ আগস্ট রোববার তেঁতুলিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চার বোন রমিনা (৫০), জুলেখা (৫৫), তসলিমা (৪০) ও রহিমা (৪৫) উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পরিবারের সদস্য আসির (৬০)ও ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে জানান, তারা চার বোন ও এক ভাই। তাদের বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি নিয়ে পূর্বে আদালতে মামলা হয়েছিল। পরে আদালতের রায়ের মাধ্যমে তারা জমির অধিকার লাভ করেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী জমি বিক্রিও সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
তাদের অভিযোগ, আদালতের রায়ে নিষ্পত্তি হওয়া জমির বাইরের আরও ২৫ শতক জমি একটি প্রভাবশালী পক্ষ অবৈধভাবে দখলের চেষ্টা করছে। তারা বলেন, এ কারণে তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে একের পর এক হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা করা হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে তারা রোপণ করা ফসল কেটে নেওয়ার মাধ্যমে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলার কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। পৈতৃক সম্পত্তি রক্ষায় তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
জমির বিবরণ:
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
মৌজা—দর্জিপাড়া, খতিয়ান নম্বর—৩৯, দাগ নম্বর—১৪১৫, জমির পরিমাণ—২৫ শতক।
সংবাদ সম্মেলন থেকে চার বোন অভিযোগের সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার, ফসল কাটার ঘটনার তদন্ত এবং তাদের পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন