১১:০৩ পি.এম
প্রায় ৯০০ বছরের ইতিহাসে পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা একটি দুর্গ। ক্রুসেডারদের যুগের শুরু থেকে অসংখ্য যুদ্ধের সাক্ষী এই ঐতিহাসিক স্থাপনাই বর্তমানে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। লেবাননের গভীর অঞ্চলে ঢুকে গিয়ে বিউফোর্ট দুর্গে নিজেদের পতাকা উড়িয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এটি একটি দুর্গ দখলের সাধারণ ঘটনা নয়, বরং হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন এক কৌশলগত অগ্রগতি।
লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুর্গ দখল করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনের মধ্যে তীব্র বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল অভিযানের পর রোববার দুর্গটির নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। প্রকাশিত ভিডিও এবং ছবিতেও দেখা গেছে, দুর্গের উপরে ইসরায়েলি বাহিনী ও গোলানি ব্রিগেডের পতাকা উড়ছে। এই তথ্যটি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
রোববার, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ জানান, তাদের সেনারা বিউফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ‘কালাত আল-শাকিফ’ নামেও পরিচিত বিউফোর্ট দুর্গ শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয়। পাহাড়চূড়ায় অবস্থানের জন্য এখান থেকে দক্ষিণ লেবাননের একটি বিশাল এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব। ফলে সামরিক দৃষ্টিকোণের দিক থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান। ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ লেবাননে অবস্থানকালে এখানে ইসরায়েলি বাহিনী একটি ঘাঁটি গড়ে তুলেছিল।
আরও পড়ুন: দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ
এই অভিযানের একটি বড় দিক হলো, ইসরায়েলি বাহিনী লিটানি নদী পার হয়ে লেবাননের আরও গভীরে প্রবেশ করেছে। প্রায় ২৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো তারা এত ভেতরে অভিযান চালিয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর রকেট হামলার ঘাঁটি ধ্বংস ও নিজেদের নিরাপত্তা বলয় সম্প্রসারণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, এই বিষয়টি শুধুমাত্র একটি দুর্গ দখলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিউফোর্টের নিয়ন্ত্রণ পাওয়ার পর এখন ইসরায়েলের দৃষ্টি দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহর দিকে পরিণত হয়েছে। যদি তারা এই শহরকে ঘিরে ফেলতে পারে, তাহলে পুরো দক্ষিণাঞ্চল ও পশ্চিম বেকা উপত্যকার ওপরে নজরদারির সুযোগ তৈরি হবে।
অন্যদিকে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং জনপদে রকেট হামলার দাবি করে চলেছে। সীমান্তজুড়ে প্রতিদিন সংঘর্ষের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, দক্ষিণাঞ্চলে ইসরায়েল বাস্তবিক অর্থে ‘পোড়ামাটি নীতি’ কার্যকর করছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্তেজনা কমাতে আলোচনা চালিয়ে যাচ্ছে তার সরকার।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন