১১:০৮ পি.এম
জনদুর্ভোগ লাঘবে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক অতিরিক্ত চার্জ সরকার প্রত্যাহার করেছে। এতে দেশের প্রিপেইড বিদ্যুৎ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপ কিছুটা কমবে, এমনটা আশা করা হচ্ছে।
বুধবার (৩ জুন) এই বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের পোস্টে দাবি করা হয়, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এর আগে ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন যে, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হবে।
এখন, বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। এই চার্জের ওপর ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকায় মাসিক বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। ভোক্তাদের মধ্যে এই কারণে দীর্ঘদিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছিল।
সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমে আসবে। বিশেষ করে, নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন