০৯:০৫ পি.এম
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ৬ষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে, ময়মনসিংহ দ্বিতীয় একাদশ রনি চৌহানের সেঞ্চুরি ও আরফান শাকিলের দায়িত্বশীল ফিফটিতে প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করেছে। এই রান চট্টগ্রাম বিভাগের ৩০৫ রানের জবাবে ৭ রানের লিড এনে দিয়েছে ময়মনসিংহকে।
রবিবার, তিন দিনের ম্যাচে চট্টগ্রাম বিভাগের ৩০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ময়মনসিংহ। মাত্র ২৭ রানে তারা প্রথম তিন উইকেট হারায়। আশফিকুল আলম মাহিন ১, মাজহারুল ইসলাম শূন্য এবং ইমরান ফাহাদ আনন্দ ৯ রান করে আউট হন।
তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে রনি মাহাথির মোহাম্মদকে সঙ্গে নিয়ে ৮৫ রানের একটি জুটি গড়েন। ১০৫ বল মোকাবিলা করে ৮টি চার ও ৭টি ছক্কায় ১২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি। মাহাথিরের ব্যাট থেকে আসে ২৩ রান। ১২৪ রানের ইনিংস খেলে শাহরিয়ার আহমেদের হাতে আউট হন তিনি।
আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন
মিডল অর্ডারে তায়েব আলম দিগন্ত ৩১ ও মুসাব্বির হোসেন মুন ১০ রান করেন। এরপর লোয়ার মিডল অর্ডারে দলের হাল ধরেন আরফান শাকিল, যিনি ৭টি চারে ৫৭ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ দিকে তানভীর আনজুমের ২৬ রানের অপরাজিত ইনিংসে ৯৩ ওভারে ৩১২ রানে অলআউট হয় ময়মনসিংহ।
চট্টগ্রামের হয়ে মো. নোবায়েত আলম ৮৪ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ও ফাহাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে, ময়মনসিংহের বোলারদের দাপটে প্রথম ইনিংসে চট্টগ্রাম দ্বিতীয় একাদশ ৩০৫ রানে অলআউট হয়। চট্টগ্রামের হয়ে ইরফান সাবরি তাকরীর ৯৫ ও ওমর হাসান ৫২ রান করেন। তানভীর আনজুম ৫টি এবং রাকিবুল আতিক ৪টি উইকেট নেন।
আরও পড়ুন: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের ঘোষণা বিসিবি পরিচালকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন