ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য সরকারের জরুরি দিকনির্দেশনা প্রকাশ


সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য সরকারের জরুরি দিকনির্দেশনা প্রকাশ

বাংলাদেশি শ্রমজীবীদের জন্য প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দেশে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যাদের থেকে দেশে রেমিট্যান্সের একটি বড় অংশ আসছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রকাশ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য বিস্তারিত দিকনির্দেশনা সংবলিত জরুরি বার্তা প্রকাশ করেছে।

সরকারের পক্ষ থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া দিকনির্দেশনাগুলো নিম্নরূপ—

আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

বিদেশ যাত্রার আগে

১। ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করুন।

২। বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ ও মেডিকেল টেস্ট সম্পন্ন করুন।

৩। পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজ দেশে ও নিজ হেফাজতে রাখুন।

আরও পড়ুন: অবৈধ আকামাধারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে কুয়েত সরকার

৪। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেবেন না।

৫। ভিজিট ভিসায় কাজের জন্য যাবেন না।

৬। পাসপোর্ট নিয়োগকর্তা বা অন্য কারও কাছে রাখবেন না।

ইকামা ও কাগজপত্র

আরও পড়ুন: হেলিকপ্টারে গ্রামের ফিরলেন মালয়েশিয়া প্রবাসী, আনন্দে মাতোয়ারা এলাকাবাসী

১। ইকামা সঙ্গে রাখুন ও Absher-এ মেয়াদ চেক করুন।

২। QIWA-তে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করুন।

৩। পাসপোর্টের মেয়াদ ৬ মাস বাকি থাকতে নবায়ন বা রিইস্যু করুন।

৪। না বুঝে বা সাদা কাগজে কখনো সই বা টিপসই দেবেন না।

আরও পড়ুন: আমিরাতের দুই বাংলাদেশি স্কুলে এইচএসসিতে সাফল্য, পাসের হার ১০০%

৫। OTP ও পাসওয়ার্ড কাউকে দেবেন না।

৬। ইকামা নবায়ন নিয়োগকর্তার দায়িত্ব, কাউকে টাকা দেবেন না।

চুক্তি, বেতন ও অধিকার

১। নিয়োগচুক্তির কপি ও কাজের প্রমাণ সংরক্ষণ করুন।

আরও পড়ুন: নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে যুক্ত হলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল

২। ব্যাংকিং চ্যানেলে বেতন নিন, স্টেটমেন্ট সংরক্ষণ রাখুন।

৩। সমস্যা হলে মকতব আমল (১৯৯১১) বা দূতাবাসকে জানান।

৪। ‘স্কিল ভিসা’য় বা নিজ নিয়োগকর্তার বাইরে কাজ করবেন না।

৫। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে কর্মস্থল থেকে পালাবেন না।

আরও পড়ুন: সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার দুই প্রবাসীর দাফন সম্পন্ন

৬। কর্মবিরতি, ধর্মঘট বা কাজে বাধা দেবেন না।

চাকরি পরিবর্তন ও দেশে ফেরা

১। QIWA-প্ল্যাটফর্মে বৈধভাবে চাকরি ট্রান্সফার করুন।

২। দেশে ফেরার আগে জরিমানা ও ট্রাভেল ব্যান যাচাই করুন।

৩। দেশে ফেরার আগে মোবাইল সিম ও অ্যাকাউন্ট বন্ধ করুন।

৪। ৪০ হাজার রিয়াল বা এর বেশি নগদ/সোনা কাস্টমসে ঘোষণা করুন।

৫। অনুমোদনের আগে নতুন কাজে যোগ দেবেন না।

৬। ভিসা ইস্যু যাচাই না করে বিমানবন্দরে যাবেন না।

৭। Final Exit ভিসার নির্ধারিত মেয়াদ অতিবাহিত করবেন না।

৮। টাকার বিনিময়ে অন্যের সোনা বা মোবাইল বহন করবেন না।

জনসমক্ষে আচরণ

১। শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখুন।

২। লাইনে দাঁড়ান, বয়স্কদের সালাম দিন ও সম্মান করুন।

৩। পুলিশ চাইলে শান্তভাবে প্রয়োজনীয় কাগজপত্র দেখান।

৪। রাস্তায় থুতু, পানের পিক ও ময়লা ফেলবেন না বা প্রস্রাব করবেন না।

৫। প্রকাশ্যে ঝগড়া, গালাগালি, মারামারি করবেন না।

৬। জাতি, দেশ বা গায়ের রং নিয়ে কটূক্তি করবেন না।

শিশু, নারী ও প্রতিবেশী

১। অচেনা শিশুকে দূর থেকে সম্বোধন করুন বা সালাম নিন।

২। দৃষ্টি সংযত ও দূরত্ব বজায় রাখুন।

৩। হারানো শিশু পেলে নিরাপত্তাকর্মী বা পুলিশকে জানান।

৪। পুরুষ সদস্যের উপস্থিতিতে বাসায় কাজে প্রবেশ করুন।

৫। অপরিচিত বা প্রতিবেশীর বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করুন।

৬। বাচ্চাদের আদর, স্পর্শ, কোলে নেওয়া বা খাবার দেবেন না।

৭। নারীদের দিকে তাকিয়ে থাকা, পিছু নেওয়া, স্পর্শ করা বা অন্য কোনোভাবে হয়রানি করবেন না।

৮। অচেনা নারীর কাছে নম্বর চাওয়া বা মেসেজ পাঠাবেন না।

৯। মার্কেটে বা পার্কের ফ্যামিলি সেকশনে পুরুষরা একা ঢুকবেন না এবং প্রতিবেশীর বাড়িতে উঁকি দেবেন না।

ধর্ম ও সংস্কৃতি

১। নামাজের সময় কাজ বন্ধ রাখুন ও নামাজ আদায় করুন।

২। রমজানে দিনে প্রকাশ্যে খাওয়া-ধূমপান থেকে বিরত থাকুন।

৩। ডান হাতে খাবার ও জিনিস আদান-প্রদান করুন।

৪। মসজিদে মোবাইল নীরব রাখুন।

৫। ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে মন্তব্য ও পোস্ট করবেন না।

৬। মিছিল, সমাবেশ, ধর্মঘটে যাবেন না।

৭। তাবিজ-কবচ, তন্ত্র-মন্ত্র বা কবিরাজি করবেন না।

৮। মসজিদে কোনো ধর্মীয় সংগঠনের কার্যক্রম চালাবেন না।

ছবি, ভিডিও ও অনলাইন ব্যবহার

১। কোনো খবর শেয়ার করার আগে যাচাই করুন।

২। কঠিন পাসওয়ার্ড ও দুই ধাপের নিরাপত্তা কোড ব্যবহার করুন।

৩। শুধু অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন।

৪। ভিপিএন ব্যবহারে বিরত থাকুন।

৫। অনুমতি ছাড়া শিশু, নারী, পরিবারের ছবি তুলবেন না।

৬। গুজব, অশ্লীল ভিডিও বা মিম ফরোয়ার্ড করবেন না।

৭। ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরোধ, আঘাতস্থল, নিরাপত্তা-সংবেদনশীল স্থানের ছবি-ভিডিও গ্রহণ, সংরক্ষণ ও শেয়ার করবেন না।

সড়ক ও ট্রাফিক

১। বৈধ লাইসেন্স ও গাড়ির বিমা নিশ্চিত করুন।

২। সিটবেল্ট ও গতিসীমা মেনে চলুন।

৩। দুর্ঘটনায় নাজম ও পুলিশ রিপোর্ট নিন।

৪। ট্রাফিক সাইন অনুসরণ করুন।

৫। লাইসেন্স বা বিমা ছাড়া গাড়ি চালাবেন না।

৬। চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না।

৭। ট্রাফিক জরিমানা বকেয়া রাখবেন না।

৮। নিজের গাড়ির দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে যাবেন না।

দুর্ঘটনা ও আহত ব্যক্তি

১। দুর্ঘটনা হলে ৯৯৭ (অ্যাম্বুলেন্স) বা ৯১১ ও ৯৯৯-এ ফোন করুন।

২। উদ্ধারকারীদের জন্য পথ খালি রাখুন।

৩। সাক্ষী হলে যা দেখেছেন শুধু তা সত্যভাবে বলুন।

৪। প্রাণঝুঁকি না থাকলে আহত ব্যক্তিকে টেনে তুলবেন না।

৫। দুর্ঘটনাস্থলে ভিড় বা ছবি-ভিডিও করবেন না।

৬। আহত বা মৃতের মোবাইল-টাকায় হাত দেবেন না।

অর্থ, ঋণ ও সঞ্চয়

১। শুধু ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জে টাকা পাঠান।

২। প্রতি মাসে কিছু সঞ্চয় করুন।

৩। বিল ও ঋণ সময়মতো পরিশোধ করুন।

৪। অনুমোদিত সিলিংয়ের (সীমা) মধ্যে টাকা পাঠান।

৫। হুন্ডিতে টাকা পাঠাবেন না।

৬। নিজের সিম, কার্ড বা অ্যাকাউন্ট অন্যকে দেবেন না।

৭। অন্যের ঋণের জামিনদার হবেন না।

৮। অন্যের নামে ব্যবসা করবেন না।

কমিউনিটি ও ক্যাম্প জীবন

১। কমিউনিটির সঙ্গে সদ্ভাব রাখুন, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখুন।

২। অনুষ্ঠান বা সভার আগে অনুমতির নিয়ম জেনে নিন।

৩। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন, অন্যের পথ আটকে পার্কিং নয়।

৪। অনুমতি ছাড়া চাঁদা বা অর্থ সংগ্রহ করবেন না।

৫। ব্যাচেলর ক্যাম্প বা বাসায় নারী অতিথি আনবেন না।

৬। আতশবাজি ফোটাবেন না, গাছ কাটবেন না ও শিকার করবেন না।

ওষুধ ও মাদক

১। দেশ থেকে ওষুধ নিয়ে আসতে SFDA-এর অনুমতি নিন।

২। ওষুধের প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখুন।

৩। SFDA-এর অনুমতির লিংক https://cds.sfda.gov.sa

৪। অন্যের দেওয়া প্যাকেট, ব্যাগ ও ওষুধ বহন করবেন না।

৫। মদ ও জুয়া থেকে দূরে থাকুন। মাদকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

৬। প্রেসক্রিপশন বহির্ভূত ও অতিরিক্ত পরিমাণে ওষুধ আনবেন না।

স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা

১। গরমের সময় প্রচুর পানি পান করুন ও গরমে ছায়ায় বিশ্রাম নিন।

২। হেলমেট, সেফটি বেল্ট ও সুরক্ষাসামগ্রী ব্যবহার করুন।

৩। বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করুন।

৪। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদে কাজ করবেন না।

৫। বন্ধ ঘরে চুলা জ্বালিয়ে ঘুমাবেন না।

৬। বৈদ্যুতিক লাইন বা সকেটে ধারণক্ষমতার বেশি লোড দেবেন না।

উমরাহ-হজ, পরিবার ও বিয়ে

১। নুসুক অ্যাপে অনুমতি নিয়ে উমরাহ-হজ ও জিয়ারাহ করুন।

২। বিয়ে আইনসম্মতভাবে নিবন্ধন করুন।

৩। সন্তানের জন্মনিবন্ধন করুন।

৪। অনুমতি ছাড়া হজ করবেন না বা হাজি বহন করবেন না।

৫। গোপন বা নিবন্ধনহীন বিয়ে করবেন না।

৬। বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়াবেন না।

বিপদে পড়লে

১। জরুরি অবস্থায় ৯১১ ও ৯৯৯ নম্বরে ফোন করুন।

২। দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ে যোগাযোগ করুন।

৩। প্রয়োজনে দূতাবাসের অনুবাদ ও আইনি সহায়তা নিন।

৪। না বুঝে আরবি কাগজে সই করবেন না।

৫। পুলিশের সঙ্গে তর্ক ও ঝগড়ায় লিপ্ত হবেন না।

৬। সমস্যা সমাধানের জন্য কোনো দালালকে টাকা দেবেন না।

জরুরি নম্বর

৯১১ (রিয়াদ, মক্কা, মদিনা ও পূর্বাঞ্চল)। ৯৯৯ (অন্যান্য অঞ্চল)। অ্যাম্বুলেন্স ৯৯৭। অগ্নি ৯৯৮। ট্রাফিক ৯৯৩। শ্রম অভিযোগ ১৯৯১১। দূতাবাসের শ্রমকল্যাণ ৮০০১০০০১২৫, কনস্যুলার ৮০০১০০০১২৬। প্রবাসবন্ধু ১৬১৩৫।

পরিশেষে বিজ্ঞপ্তিতে সৌদি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, বৈধভাবে থাকুন, আইন মেনে চলুন, লেনদেনে প্রমাণ রাখুন, বিপদে একা সিদ্ধান্ত না নিয়ে দূতাবাস ও কর্তৃপক্ষের সাহায্য নিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া ( পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযানে শহরের জুতাপট্টি এলাকায় ড্রেনের ওপর ব্যাগ ও জুতার অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখা, প্রধান সড়কের ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রি, মাছবাজারের প্রবেশমুখে রাস্তার পাশে টেবিল বসিয়ে শাকসবজি ও কাঁচামাল বিক্রি এবং কাঠপট্টি রোডে সড়কের ওপর কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র দেখা যায়।
এসব অবৈধ দখলের কারণে সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এসব দখল ও প্রতিবন্ধকতা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ জোমাদ্দার এবং স্থানীয় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, ভবিষ্যতে কেউ আবার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

ফরিদপুরের ভাঙ্গায় সংঘটিত দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে।

নিহত যুবকদের মধ্যে একজন হলেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) এবং অপরজন পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিনিয়া আক্তার জানিয়েছেন, সন্ধ্যায় সংঘর্ষের ফলে গুরুতর আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইজাজুল কাজী ও স্বাধীন সরদারকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, গুরুতর আহত রাজন (২১) এবং ইয়ামিন (২৮) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে সংঘর্ষের ফলে দুজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসিকের ২৪১ কর্মচারীর স্মারকলিপি, ৭ কার্যদিবসের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


সিসিকের ২৪১ কর্মচারীর স্মারকলিপি, ৭ কার্যদিবসের হুঁশিয়ারি

সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করণের নাটকীয়তা যেনো কোনোভাবেই শেষ হচ্ছে না। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৪১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে, কারণ উচ্চ আদালতের নির্দেশনার পরও তাঁদের চাকরি স্থায়ী হয়নি। দীর্ঘ সময় ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো তাঁরা স্থায়ী নিয়োগের মুখ দেখেননি।

চাকরি স্থায়ীকরণের দাবিতে ভুক্তভোগীরা ৭ কার্যদিবসের সময় বেঁধে দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আজ সোমবার (২ নভেম্বর) সিসিকের প্রশাসক বরাবর দেওয়া এক স্মারক লিপিতে তাঁরা এ দাবি জানান। প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মাধ্যমে দেওয়া ওই আবেদনে আগামী সাত কার্যদিবসের মধ্যে চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৪১ কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০১৫ সালে হাইকোর্টে রিট পিটিশন (নং-৯১৪৩/২০১৫) করা হয়। ২০১৮ সালের ১৮ মার্চ হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দেন। পরবর্তী সময়ে সিসিকের দায়ের করা লিভ টু আপিল (নং-১৩০৪/২০১৯) খারিজ করে ২০২৩ সালের ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাঁদের দক্ষতা বিবেচনায় নিয়ে নিয়মিতকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন বলে আবেদনে দাবি করা হয়েছে।

কর্মচারীদের অভিযোগ, আদালতের নির্দেশনার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ইতিমধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পার হয়ে যাওয়ায় তাঁরা ও তাঁদের পরিবার চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন।

আবেদনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত বা কার্যকর অগ্রগতি না হলে আগামী ১১ নভেম্বর থেকে সিটি করপোরেশনের সীমানার বাইরে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তাঁরা। তবে আদালতের রায়ে চাকুরী স্থায়ী হওয়ার বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভার

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি সোমবার (০২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এর আগে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার অধীন ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল।

সংবিধানের নিয়ম অনুযায়ী, অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম বৈঠকেই তা উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এই কারণে, জারি করা অধ্যাদেশটিকে আইনে পরিণত করার জন্য ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন পায়।

নাসিমুল গনি জানান, লেজিসলেটিভ বিভাগের ভেটিং বা যাচাই-বাছাই সাপেক্ষে এটি এখন বিল আকারে জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%