ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইকুয়েডরীয় জেলেদের নৌযানে ড্রোন হামলার মামলা


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইকুয়েডরীয় জেলেদের নৌযানে ড্রোন হামলার মামলা

মার্কিন ড্রোন হামলার কারণে মাছ ধরার নৌযানে ইকুয়েডরের ১৬ জন জেলে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদের আইনজীবী এই তথ্য প্রকাশ করেন। হামলার ফলে নৌযানটির দুজন নাবিক গুরুতরভাবে দগ্ধ হন।

পেনসিলভেনিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় জেলেরা অভিযোগ করেছেন যে, মার্কিন সামরিক সদস্যরা তাদের আটক করে নির্যাতন করেন এবং জোরপূর্বক এল সালভাদরে নিয়ে যান। মামলার আইনজীবী ড্যান কোভালিক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, "সব প্রমাণ সামনে এলে এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা স্পষ্ট হবে" বলে তাদের বিশ্বাস।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নির্দিষ্ট হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পক্ষে যুক্তি দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করতেই এসব হামলা চালানো হচ্ছে। এসব অভিযানে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলোর সঙ্গে মাদক পাচারের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ হোয়াইট হাউস প্রকাশ করেনি।

আরও পড়ুন: ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব রুহুল আমিন আটক

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) তথ্যমতে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে মার্কিন বাহিনী নেগ্রা ফ্রান্সিসকা ডুয়ার্তেসহ তিনটি নৌযানে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি নৌযান এখনো নিখোঁজ রয়েছে। এর আগে, গত জানুয়ারিতে ত্রিনিদাদ ও টোবাগোর দুই নাগরিকের স্বজনেরা একই ধরনের অভিযানে মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার নতুন এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইনজীবী কোভালিক বলেন, "এসব অভিযানে জীবিকা হারানো জেলেদের ক্ষতিপূরণ চান তারা।" তার দাবি, মামলাকারীদের মধ্যে অন্তত দুজন গুরুতর শারীরিক আঘাত পেয়েছেন এবং সবাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে এসব বোমা হামলা বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সামরিক বাহিনী ইকুয়েডরের আটটি মাছ ধরার নৌযান ধ্বংস করেছে। তাদের অভিযোগ, এসব নৌযান মাদক পাচারকারীদের জ্বালানি সরবরাহ করত।

ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন। অক্টোবরে প্রকাশিত এএফপির এক অনুসন্ধানী প্রতিবেদনে ইকুয়েডরের টাউরা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক উপস্থিতির তথ্য উঠে আসে। তবে গত বছর এক গণভোটে ইকুয়েডরের জনগণ দেশে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়ার বিপক্ষে ভোট দেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন আটক

যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের মধ্যে বিশেষ চুক্তি অনুযায়ী, মার্কিন সামরিক সদস্যরা ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারেন। এ সময় তারা দেশটির অভিবাসন বিধিমালা থেকেও অব্যাহতি পান। আইনজীবী কোভালিক বলেন, "দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার চুক্তি থাকলেও তা কোনো পক্ষকেই এ ধরনের অপরাধের দায় থেকে মুক্তি দেয় না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন লাগলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ এম


কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন লাগলো

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় সাবেক এমপি বাহারের বাড়ি এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগানো হয়।

এই ঘটনার প্রতিবাদে একই রাতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা জানান, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে বিনা কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। তারা দাবি করেন, এর প্রতিবাদে কুমিল্লায় পলাতক সাবেক এমপি বাহারের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। তাদের বক্তব্য অনুযায়ী, সাধারণ জনগণ এই আগুন দিয়েছে।

এর আগে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ মহানগরীর নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি সেবায় দুর্নীতি বন্ধে কঠোর হবে কমিশন: সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


এনআইডি সেবায় দুর্নীতি বন্ধে কঠোর হবে কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কমিশন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি পেতে চায়। এ লক্ষ্যে কমিশন কঠোর অবস্থানে যেতে ইচ্ছুক।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দিন উল্লেখ করেন, এনআইডি নিয়ে ব্লেম গেমে না গিয়ে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলতে হবে।

এ সময় সিইসি এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানোর জন্য ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব নিষ্পত্তিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, নাগরিকদের অসততা ও প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নিতে হবে: ইশরাকের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নিতে হবে: ইশরাকের নির্দেশ

সংসদ সদস্য ইশরাক হোসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করেছেন যে, এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে।

তিনি বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেণ্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।’

তিনি যোগ করেন, ‘কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ, এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ, এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ

বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে হামলার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন এবং তার অনুসারীদের বিরুদ্ধে। এই হামলার শিকার হয়েছেন হাসপাতালের দায়িত্বে থাকা এক মেডিকেল টেকনোলজিস্ট।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হামলার সময় এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়েছে। এর ফলে মেশিনটি কার্যক্ষমতা হারিয়েছে এবং এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা সমস্যায় পড়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাসপাতালের এক্স-রে কক্ষে এই ঘটনা ঘটে। আহত মেডিকেল টেকনোলজিস্টের নাম আবুল হোসেন, যিনি এক্স-রে বিভাগের দায়িত্বে রয়েছেন। অভিযুক্ত মাইনুল ইসলাম লিটন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।

হাসপাতাল সূত্রে জানা যায়, লিটন তার বড় ভাইয়ের স্ত্রীকে হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক এক্স-রে করার পরামর্শ দেন। রোগী হাঁটতে না পারায় পরিবারের তিন থেকে চারজন সদস্য তাকে ধরে কক্ষে প্রবেশ করেন।

এ সময় এক্স-রে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেনের সঙ্গে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা আবুল হোসেনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর এক্স-রে কক্ষের যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। এর ফলে এক্স-রে মেশিনটি অকেজো হয়ে গেছে এবং বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে।

মাইনুল ইসলাম লিটন বলেন, "আমি আমার ভাবিকে নিয়ে এক্স-রে কক্ষে যাই। এ সময় পরিবারের কয়েকজন সদস্য আমার সঙ্গে ছিলেন। আবুল হোসেন আমার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন কথাবার্তা বলেন এবং নারী সদস্যদের গায়ে হাত দেন। এ বিষয়ে তাকে বাধা দিলে তিনি কক্ষের দরজা বন্ধ করে আনসার সদস্যদের ডাকেন। পরে আমরা তাকে সরিয়ে দরজা খুলে বের হয়ে আসি। ওই টেকনোলজিস্টকে কোনো ধরনের মারধর করা হয়নি।"

অন্যদিকে, আবুল হোসেন জানান, "লিটন অনেক লোকজন নিয়ে এক্স-রে কক্ষে প্রবেশ করেন। আমি তাদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালান। তারা আমার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন। মারধর থেকে রক্ষা পেতে আমি দ্রুত সেখান থেকে সরে যাই। পরে তারা এক্স-রে কক্ষের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন। এতে মেশিনটি অকেজো হয়ে গেছে। ইঞ্জিনিয়ার এনে মেরামত না করা পর্যন্ত এক্স-রে কার্যক্রম চালু করা সম্ভব নয়। তবে কবে নাগাদ এটি চালু হবে, তা বলতে পারছি না।"

সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, "ঘটনার পর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%