ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ককটেল বিস্ফোরণে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে


ককটেল বিস্ফোরণে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগসহ তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

কারাগারে যাওয়া অপর দুই জন হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুমাইয ইসলাম (১৯) এবং ওবায়দুর রহমান সুদাইচ (২২)।

পুলিশ আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৬৪ মামলা

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দু’জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে হামলার ষড়যন্ত্রের খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ওয়াশিংটনে হামলার ষড়যন্ত্রের খবর ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল ইরান

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত ইরানের কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার খবরকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

তেহরানের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কর্তৃপক্ষ এ হুমকিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ‘যারা ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে, তারাই এখন নিজেদের অশুভ পরিকল্পনার পক্ষে গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্র তৈরি করতে চাইছে। এ জন্য তারা ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সাম্প্রতিক দাবি এবং সিএনএনের প্রচারিত কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে বানোয়াট সংবাদ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান সংগ্রহ করে। এর বিপরীতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নিয়ে এগিয়ে যায়।

আজ চতুর্থ দিনে বাংলাদেশ ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামার সাথে সাথেই বিপদে পড়ে। স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ হওয়ার পর ওপেনার তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভ সাজঘরে ফিরে যান।

প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন তানজিদ। তিনি আগের ইনিংসে ৬৭ রান করেছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানে আউট হন।

তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামার সাথে সাথে তৃতীয় বলেই সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ বোল্ড হয়ে ফিরে যান। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর আজ দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ১ রান করেন।

মুমিনুলের আউট হওয়ার সময় বলটি অফ স্টাম্পের বেশ বাইরে ছিল। তিনি চাইলে বলটি ছেড়ে দিতে পারতেন, কিন্তু কেন তিনি খেলেছেন, তা পরিষ্কার নয়। মুমিনুলের ব্যাটের মাধ্যমে বল স্টাম্পে লেগে তাকে বোল্ড করে দেয়।

দলকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করার চেষ্টা করছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত কানাডার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত কানাডার প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন যে, ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ক্রমাগত বাড়তে থাকবে।

তিনি বুধবার চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে এই মন্তব্য করেন। সম্মেলনের পরবর্তী দিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার নেতাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কার্নি বলেন, ‘নিষেধাজ্ঞা খুবই বাস্তব। এই যুদ্ধ যত দিন চলবে, নিষেধাজ্ঞাও তত বাড়তে থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি কাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি কাল

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে। কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই আয়োজনকে কেন্দ্র করে।

র‌্যালিটি বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সম্মতি জানিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিসিএএ) সভাপতি মীর সরফত আলী সপু।

ঢাকা কলেজ ১৮৬ বছরের দীর্ঘ পথচলায় দেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী পরবর্তীতে দেশ ও জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীকে কেন্দ্র করে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আনন্দ র‌্যালিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন। র‌্যালির মাধ্যমে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা-সংস্কৃতির অবদান তুলে ধরা হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ সকল সংশ্লিষ্টকে আনন্দ র‌্যালিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেছেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর আয়োজন আনন্দঘন ও স্মরণীয় হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%