০৮:৪১ পি.এম
ঝালকাঠিতে অসহায় ও কর্মসংস্থানহীন মানুষের মাঝে ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ রোববার দুপুর ১২ টায় পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এই অটোরিকশার চাবি তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। প্রধান অতিথি বলেন, ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করানোর জন্য এবং তাদের জন্য স্থায়ী আয়ের উৎস সৃষ্টি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মিজান সালাহউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন