০৯:৪৪ পি.এম
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সমর্থনে শুক্রবার কলকাতায় বেশ কিছু ছাত্র সংগঠনগুল বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবরটি নিশ্চিত করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।
এদিকে, আন্দোলনকারীরা ধর্মতলার (এসব্লানেড) ডোরিনা ক্রসিং এলাকা অবরুদ্ধ করে রাখে, এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে জুতো এবং পানির বোতল ছুড়ে মেরে ছিল বলেও জানা গেছে।
আরো জানা গেছে, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল ছোঁড়ার পরেও পুলিশ ওই এলাকা থেকে আন্দোলনকারীদের পুরোপুরি সরাতে সক্ষম হয়নি। আন্দোলনকারীরা পূর্ণ দস্তুরে নিজেদের বিক্ষোভ চালিয়ে গেছে।
আরও পড়ুন: নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের ৫টি জাতীয় নিরাপত্তা নীতিতে একমত
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের একটি অংশ, যারা নিজেদের ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থক বলে দাবি করেছিল এবং তারা একটি পৃথক প্রতিবাদ মিছিল করার জন্য পুলিশের অনুমতি না পেয়ে নিজেদের সমাবেশ বাতিল করে দিয়েছিল। পরে, তারা ধর্মতলায় মিছিলের শেষ প্রান্তে বাম কর্মীদের সাথে যোগদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন