০৭:১১ পি.এম
কুমিল্লা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সিনিয়র সহ সভাপতি আমিরুযজ্জামান আমির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিরা।
আরও পড়ুন: আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলনে অংশ নিলেন প্রতিরক্ষা উপদেষ্টা
সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন