ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস গঠিত


মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস গঠিত

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার উদ্দেশ্যে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে।

এ তথ্য আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবগঠিত সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া, পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন: বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ককাসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্য ফাহিমা নাসরিনকে চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে।

ককাসে অন্তর্ভুক্ত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ।

এটি উল্লেখযোগ্য যে, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় জোরদার করার লক্ষ্যে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়েছে।

আরও পড়ুন: গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনের জন্য অনুমতি মিললেও পর্যটকরা যেতে পারছেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


সেন্টমার্টিনের জন্য অনুমতি মিললেও পর্যটকরা যেতে পারছেন না

চলতি মাসের ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই পর্যটন কেন্দ্রটি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। দ্বীপে প্রায় ১৫০টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে।

তবে প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র এবং প্রশাসনিক অনুমোদন না পাওয়ার কারণে এখনও শুরু হয়নি পর্যটকবাহী জাহাজের চলাচল। ফলে, দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হলেও পর্যটকরা সেখানে যেতে পারছেন না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নথিপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র এবং রুট পারমিট পাওয়ার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এছাড়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ব্যবস্থাও পর্যটকদের নিবন্ধনের জন্য পুরোপুরি চালু হয়নি। সব প্রস্তুতি শেষ হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে।

সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণের পাশাপাশি সেখানে রাত কাটাতে পারবেন। দীর্ঘ এক বছর পর পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও, জাহাজ চলাচল শুরু না হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।

সেন্টমার্টিনে স্থায়ীভাবে বসবাসকারী প্রায় ১২ হাজার মানুষের মধ্যে একটি বড় অংশ হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসা ও নৌপরিবহনের সঙ্গে জড়িত। শুধু হোটেল-রিসোর্ট খাতে স্থায়ী ও অস্থায়ীভাবে কাজ করেন প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ কর্মী।

দ্বীপের একটি রিসোর্টের মালিক জানান, "সব প্রস্তুতি নিয়েও জাহাজ চলাচল শুরু না হওয়ায় আমরা হতাশ। আমার মতো দ্বীপের প্রায় ১০০টি হোটেল-রিসোর্ট পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে।"

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব, অফিসকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া,নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


পূর্বধলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব, অফিসকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বড়রিয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এডহক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক ওরফে বেলালের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ। এ সময় বিদ্যালয়ের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের বড়রিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসের পর এডহক কমিটি ও সহকারী শিক্ষকদের মতামতের ভিত্তিতে মো. এনামুল হক ওরফে বেলালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ। তারা এ সিদ্ধান্ত বাতিলসহ এডহক কমিটির সভাপতি ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছেন।

এ বিষয়ে এডহক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু দুষ্কৃতকারী সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার দাবি, শিক্ষকদের লাঞ্ছিত করা, আসবাবপত্র ভাঙচুর ও নির্বাচনী পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস ও বিডিএসে ভর্তির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস ও বিডিএসে ভর্তির সুযোগ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সুযোগ প্রদান করছে পাকিস্তান। আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় আগামী ১৬ নভেম্বর নির্ধারিত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সরকার পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সেশন (২০২৬-২৭)-এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ২০টি এবং বিডিএস ৫টি কোর্সে ভর্তির সুযোগ ঘোষণা করেছে। এই প্রোগ্রামের জন্য আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্স-এর ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে পাওয়া যাবে। সম্পূর্ণ আবেদনপত্রটি ঢাকার পাকিস্তান হাই কমিশনে আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের ভিআইপি আবাসিক এলাকায় মাদকের ছোবল, উৎকণ্ঠায় বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


বরিশালের ভিআইপি আবাসিক এলাকায় মাদকের ছোবল, উৎকণ্ঠায় বাসিন্দারা

ব্যাপ্টিস্ট মিশন রোডে কারওয়ান বাজার রেলগেটের মতো মাদক বিক্রির স্পট, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চায় এলাকাবাসী

বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ব্যাপ্টিস্ট মিশন রোডের একটি আবাসিক এলাকায় মাদক ব্যবসার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একসময় শান্তিপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পরিচিত এই সড়কের আশপাশে বর্তমানে মাদক বিক্রির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। দিন-রাত বিভিন্ন এলাকা থেকে অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, মানিক মিয়ার গ্যারেজের সামনে থেকে সোজা চলে যাওয়া একটি রাস্তা আশেদ আলী সড়কের ড্রেনের কাছে গিয়ে মিলেছে। এই ড্রেনের ওপর ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচার একটি স্পট গড়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় যেভাবে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে, তেমনি ব্যাপ্টিস্ট মিশন রোডের এই এলাকাতেও মাদক বিক্রির একটি কেন্দ্র তৈরি হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, ব্যাপ্টিস্ট মিশন রোডের আবাসিক এলাকায় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে তাঁদের কার্যক্রম পরিচালনা করছেন। মাদক বিক্রির পর তা আশপাশের বাড়িতে গচ্ছিত রাখা হয় বলে অভিযোগ রয়েছে। ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং মাদক সরবরাহের জন্য একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলেও দাবি তাঁদের।

এলাকাবাসীর ভাষ্য, বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ও অভিজাত আবাসিক এলাকাগুলোর একটি হিসেবে পরিচিত এই এলাকায় মাদক ব্যবসার বিস্তার তাঁদের জন্য উদ্বেগজনক। দিনের পাশাপাশি রাতেও অপরিচিত লোকজনের আনাগোনা তাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলছে।

 

স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে নগরীর সড়কে তল্লাশি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও মাদক বিক্রির মূল স্পটগুলোতে কার্যকর অভিযান হচ্ছে না।

তাঁদের দাবি, নগরীর রসুলপুর, পলাশপুর, রাজ্জাক সিটি কলোনি, স্টেডিয়াম কলোনি, কালুশা সড়ক, রিফিউজি কলোনি ও কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এসব এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

 

এলাকাবাসীর অভিযোগ, গাঁজা বিক্রির সঙ্গে জড়িত বলে পরিচিত রফিক নামের এক ব্যক্তি কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার অর্থ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

 

ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার বাসিন্দারা মাদক ব্যবসার বিস্তার বন্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, শুধু সড়কে তল্লাশি নয়, মাদক ব্যবসার প্রকৃত উৎস ও নেটওয়ার্ক চিহ্নিত করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে হবে।

এলাকাবাসীর ভাষ্য, মাদকবিরোধী অভিযানগুলো যদি প্রকৃত তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে নগরীর মাদক ব্যবসার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তাঁরা আরও বলেন, আবাসিক এলাকার পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে মাদক ব্যবসার শিকড় উপড়ে ফেলা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ চান তাঁরা।

 

এ বিষয় নানীবাড়ি ফাঁড়ির এসএআই মাহাবুবকে একাধিকবার তার মুঠোফোনে ফোন করা হলো তিনি ফোন রিসিভ করেনি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে তাহলেও হোয়াটসঅ্যাপের কল রিসিভ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%