০৭:৪৯ পি.এম
দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) সিউল মেয়র নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা ভোট গণনা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে। ভোট গণনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রিফর্ম পার্টির নেতা লি জুন-সেওকও।
আজ বুধবার (৩ জুন) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জাং ডং-হিয়ক এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সিউল মেয়র নির্বাচন আনিরপেক্ষ হয়েছে, এবং তিনি মনে করেন এ অবস্থায় ভোট গণনা চালিয়ে যাওয়া উচিত নয়।
জাং বলেন, ‘সিউল মেয়র নির্বাচন অবৈধ। অবিলম্বে ভোট গণনা বন্ধ করতে হবে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন কিছু ভোটকেন্দ্রে ব্যালট পেপারের ঘাটতির তথ্য আগেই জানত, কিন্তু সমস্যা সমাধানে যথাযথ প্রস্তুতি নেয়নি।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তার এই অভিযোগের মধ্যে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, এটি ভোটারদের আস্থা নষ্ট করেছে এবং এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেছেন, ‘নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। অথচ যারা এসব সমস্যা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদেরকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে।’
পিপিপি নেতা আরও জানান, দলটি একটি বিশেষ তথ্য ও অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করবে। এর মাধ্যমে তারা দেশের অন্যান্য এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখবে।
জাং ডং হিয়কের মতে, শুধু সিউল নয়, যেসব এলাকায় ব্যালট পেপারের ঘাটতি বা নির্বাচন পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছে, সেসব স্থানেও ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখা উচিত।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
এ ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনের ফলাফল প্রকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিরোধী দলের এমন অভিযোগ দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।
এর আগে প্রকাশিত এক্সিট পোলে সিউল মেয়র নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন বলে দেখা গেছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ভোট গণনা শেষ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে, যতক্ষণ না চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন